হোম
জনদুর্ভোগ

পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে প্রিপেইড মিটার সংযোগ বন্ধের দাবিতে আজ ২৭ এপ্রিল সকাল ১১ টায় বাসটার্মিনালে নেসকোর বিরুদ্ধে নাগরিক কমিটি মানববন্ধন পালন করেছে। জানা গেছে, পার্বতীপুর উপজেলাধীন নেসকো লিমিটেড বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আওতাধীন প্রিপেইড মিটার সংযোগের আগাগোড়াই বিরোধীতার কথা বলেন নাগরিক কমিটির বক্তরা।

এছাড়াও কমিটির আহবায়ক আকতার হোসেন বলেন, অহেতুক ডিমান্ড চার্জ, মাসিক লোড ফি, অতিরিক্ত সার্ভিস চার্জ, সেচ বিদ্যুৎ গ্রহকগণের সরকার কর্তৃক ঘোষিত ২০% রিবুটের টাকা সমন্বয় করার কথা থাকলেও নেসকো লিঃ কর্তৃপক্ষ রিবুট সমন্বয় করেন না। এতে বিদ্যুৎ গ্রাহক চরম হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছে। এ জন্য অতিসত্ত্বর প্রি-পেইড মিটার খুলে নেয়ার কথা কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

এরপর কিছু দাবি সম্বলিত একটি আবেদন পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহ আবাসিক প্রকৌশলী মাসুদ পারভেজের নিকট হস্তান্তর করা হয়। আবাসিক প্রকৌশলীর পক্ষে আবেদন গ্রহণ করে নেসকো পার্বতীপুরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা। তিনি বলেন , এ ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরবর্তীতে পার্বতীপুরে আর কোন প্রি-পেইড মিটার স্থাপন করা হবে না বলে কতৃপক্ষ আমাদেরকে প্রাথমিকভাবে জানিয়েছেন।

এদিকে উপজেলা সচেতন নাগরিক কমিটির পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরেন কমিটির আহবায়ক আকতার হোসেন। এসময় তার সাথে ছিলেন, যুগ্ম আহ্বায়ক আজাহার আলী, আশরাফুল আলম বাবলু, আনোয়ার হোসেন, মোসাদ্দেক হোসেন, রোকনুজ্জামান, মফিজুল ইসলাম, সদস্য সচিব অলিউল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম, বকুল হোসেন, আনোয়ার হোসেন (মানিক), সাদেকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আবু বক্কর ছিদ্দিক ও আবু তাহের মানিক প্রমুখ। নাগরিক কমিটির আহ্বায়ক তার লিখিত বক্তব্যে বলেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নর্দান ইলেকট্রিসিটি পাওয়ার সাপ্লাই কোম্পানি-নেসকো পার্বতীপুরে বিভিন্ন বসতবাড়ি, দোকানপাট, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রিপেইড মিটার সংযোগ কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে।

অথচ সেবামূলক এই গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের আগে নেসকো কর্তৃপক্ষ বিদ্যুৎ গ্রাহকদের কোনোরকম মতামত গ্রহণ করেনি। প্রি-পেইড মিটার স্থাপন করা হলে গ্রাহকদের অতিরিক্ত চার্জ পরিশোধসহ নানা হয়রানির শিকার হতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রিপেইড মিটার পদ্ধতিতে গ্রাহকদের আগাম টাকা দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে হবে। যতক্ষণ প্রিপ্রেইড কার্ডে টাকা থাকবে ততক্ষণ বিদ্যুৎ ব্যবহার করতে পারবে, যা সেবামূলক খাতের ধারণার সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক।

এরপর পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরও স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীগণ। পরবর্তী ১৫ দিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়ার কথা জানান নাগরিক কমিটি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক