হোম
জাতীয়

পঞ্চগড় সংসদীয় এক ও দুই আসন থেকে দলীয় সহ ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২৩ ১১:০৮ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় নির্বাচনে পঞ্চগড় দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২০ জন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত সময়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং সহকারি রিটার্নিং অফিসারের নিকট এসব প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

দুপুরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূইয়া (মুক্তা) দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের নিকট তার মনোনয়নপত্র দাখিল করেন। পরে বিকেলে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এমপি মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান (স্বতন্ত্র), জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক, আব্দুর রহিম (জাতীয় পার্টি), সুমন রানা (জাকের পাটি), সিরাজুল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), আনিছুর রহমান (জাকের পাটি), আব্দুল ওয়াদুদ বাদশা (বাংলাদেশ সুপ্রিম পার্টি), আব্দুর রহিম (জাতীয় পার্টি) ও আকতারুল ইসলাম (স্বতন্ত্র), মশিউর রহমান বাবুল (ন্যাশনাল পিপলস পাটি), ফারুক আহম্মেদ (জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ), মিল্টন রায় (বাংলাদেশ জাতীয় পার্টি) ও আব্দুল মজিদ (মুক্তজোট) প্রার্থীরা একে একে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

অপরদিকে পঞ্চগড়-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেলমন্ত্রী এডভোকেট মো.নুরুল ইসলাম সুজন সহকারি রিটার্নিং অফিসার ও বোদা উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। এ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আরও চারজন। তারা হলেন, আহমাদ রেজা ফারুকী (বাংলাদেশ সুপ্রিম পার্টি), শাহ আলম (জাকের পার্টি), আব্দুল আজিজ (তৃণমূল বিএনপি) ও লুৎফর রহমান রিপন (জাতীয় পার্টি)।

এদের মধ্যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে তৃণমূল বিএনপির প্রার্র্থী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে আব্দুল আজিজকে বহিস্কার করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট কবির রেজভী।

পঞ্চগড়ের দুটি আসনে মোট ভোটার রয়েছেন ৮,২৬, ৯৬৩ জন। তার মধ্যে পঞ্চগড়-১ আসনে ৪ লাখ ৩৭ হাজার ০২২ জন ও পঞ্চগড়-২ আসনে ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। পঞ্চগড়- আসনে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৩৫৯ জন ও নারী ভোটার ২ লাখ ১৭ হাজার ৬৬২ জন। তার মধ্যে তেঁতুলিয়া উপজেলায় ১ লাখ ১৬১, পঞ্চগড় সদর ২ লাখ ২৩ হাজার ৫৪১ ও আটোয়ারীতে ১ লাখ ১০ হাজার ৩২০ জন।

অপরদিকে অপরদিকে পঞ্চগড়-২ আসনে পুরুষ ১,৯৫৭১০ ও মহিলা ১৯৪২২৮ জন। তার মধ্যে বোদা উপজেলায় ১৯৪১১৭ ও দেবীগঞ্জ উপজেলা ১,৯৫, ৮২৪ জন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 8 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 23 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 23 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 24 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক