হোম
অর্থনীতি

পঞ্চগড় তেঁতুলিয়ায় পর্যটকদের জন্য টিউলিপ ফুল সহ টিউলিপ হোটেল শুভ উদ্ভোধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

ফাইল ছবি

জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টার:পর্যটকদের জন্য এবার হোটেল চালু হলো টিউলিপ গ্রাম দর্জিপাড়ায়। এখন থেকে পর্যটকরা টিউলিপ বাগান দেখতে এসে এ হোটেলে খেতে পারবেন স্থানীয় নানান প্রদের খাবার। মিলবে তেতুলিয়ার ঐতিহ্যবাহী খাবার। ইচ্ছে করলে পর্যটকরা রাত যাপন করে সকালের শিশির ঝরা ফুটন্ত টিউলিপ দেখতে পারবেন।

মঙ্গলবার বিকেলে দর্জিপাড়ায় পর্যটকদের জন্য হোটেলটি উদ্বোধন করেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড.সেলিমা আখতার। এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও’র সিনিয়র এসিস্ট্যান্ট প্রোগ্রাম কোর্ডিনেটর আইনুল হকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আয়োজকরা জানান, টিউলিপের একখন্ড নেদারল্যান্ড হয়ে উঠেছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সীমান্তবর্তী একটি গ্রাম দর্জিপাড়া। গত বছর প্রথম ৪০ শতক জমিতে টিউলিপ চাষ হলে তা দেখতে প্রচুর পরিমানে পর্যটকদের আগমন ঘটে এ এলাকায়। গতবারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার দুই একর জমিতে এক লাখ টিউলিপ রোপন করা হয়েছে। টিউলিপ দেখতে আসা পর্যটকদের সেবার জন্য নেয়া হয়েছে কিছু নতুন উদ্যোগ। এসব উদ্যোগের মধ্যে হোটেলে থাকা-খাবার ব্যবস্থা ও যানবাহনের ব্যবস্থা।

এ বছর ১০ প্রজাতির টিউলিপ লাগানো হয়েছে। প্রজাতি ও রংগুলো হচ্ছে- অ্যান্টার্কটিকা (সাদা), ডেনমার্ক (কমলা ছায়া), লালিবেলা (লাল), ডাচ সূর্যোদয় (হলুদ), ষ্ট্রং গোল্ড (হলুদ), জান্টুপিঙ্ক (গোলাপী), হোয়াইট মার্ভেল (সাদা), মিস্টিক ভ্যান ইজক (গোলাপী), হ্যাপি জেনারেশন (সাদা লাল শেড) ও গোল্ডেন টিকিট (হলুদ)। দশ প্রজাতির এসব টিউলিপ রাজকীয় সৌন্দর্য ছড়াবে।

জানা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভলেভমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র উদ্যোগে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফের অর্থায়নে দুই একর জমিতে লাগানো হয়েছে টিউলিপ ফুল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ঘুরতে এসে পর্যটকদের সেবা দিতে বাগান সংশ্লিষ্ট এলাকায় ইকো ট্যুরিজমের মাধ্যমে থাকা-খাওয়ার সুবন্দোবস্ত করা হয়েছে। পর্যটকদের জন্য বাগানে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা করা হয়েছে। তারা সেখানে বসে টিউলিপের মোহনীয় রূপ উপভোগ করতে পারবেন। ছবি তুলতে ও ফুল কিনে প্রিয়জনদের উপহার দিতে পারবেন।

বাগান ঘুরে দেখা যায়, ফুল ফুটতে শুরু করেছে। বাগানের বেশ কিছু সারিতে কলি ফুটে সৌন্দর্য ছড়াচ্ছে। বাগানের মাঝখানে চতুর্ভুজ তৈরি করে সবুজ গমের চারার ভেতর মাঝখানে গোলবৃত্ত তৈরি করে টিউলিপ রোপন করে পতাকা তৈরি করা হয়েছে। পর্যটকদের জন্য এটি একটি অন্যরকম দৃশ্য মনে হবে। বিশেষ করে ফেরুয়ারী ও মার্চ মাস জুড়ে এখানকার আচার-অনুষ্ঠান, জাতীয় দিবস ও বিশ্ব ভালোবাসা দিবসে রাঙাবে এ টিউলিপ। মুগ্ধ করবে যেকোন পর্যটকদের। পর্যটকরা নির্ধারিত ফি প্রদান করে বাগানে প্রবেশ করে ভিনদেশি টিউলিপীয় সৌন্দর্যে মোহিত হতে পারবেন।

টিউলিপ শীত প্রধান অঞ্চলের একটি মাধুর্যময় ফুল। যার বৈজ্ঞানিক নাম ‘টিউলিপা’। এটি নেদারল্যান্ডস’র ফুল। যা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুল উৎপাদনকারী উদ্ভিদ। এটি বাগানে কিংবা কাট ফ্লাওয়ার হিসেবে বাণিজ্যিক ভিত্তিতে চাষ করা হয়। ফুলদানীতে সাজিয়ে রাখার জন্য এর আবেদন অনন্য। বর্ষজীবি ও কন্দযুক্ত প্রজাতির এ গাছটি লিলিয়াসিয়ে পরিবারভূক্ত উদ্ভিদ। টিউলিপের প্রায় ১৫০ প্রজাতি এবং এদের অসংখ্য শংকর রয়েছে। বিভিন্ন ধরণের হাইব্রিডসহ টিউলিপের সকল প্রজাতিকেই সাধারণভাবে টিউলিপ নামে ডাকা হয়। টিউলিপ মূলত বর্ষজীবি ও শীত প্রধান দেশের বসন্তকালীন ফুল হিসেবে পরিচিত।

ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার বলেন, উত্তরাঞ্চলের পর্যটন শিল্প উন্নয়নে আমরা ইকো ট্যুরিজম হিসেবে দর্জিপাড়া গ্রামে দুই একর জমিতে টিউলিপ রোপন করেছি। এ বছর বড় পরিসরে টিউলিপের চাষ শুরু করেছি। ফুল চাষে যারা দরিদ্র চাষিরা কাজ করছে তারাও স্বাবলম্বী হবে। বিশেষ করে পর্যটকদের সেবা প্রদানে এখানে টিউলিপ হোটেল দেয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে যেসব পর্যটক এখানে আসবেন, তারা হোটেলে স্থানীয় ঘরোয়া রান্না হিসেবে হাঁস-মুরগী, কবুতর মাংস, লাফা শাকের ঝোল, আলুর ভর্তা, শীদলের ভর্তাসহ তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী খাবারগুলো এখানে খেতে পারবেন। তারা চাইলে রাত যাপন করতে ইএসডিও মহানন্দা কটেজসহ এখানেও থাকতে পারবেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 43 minutes আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 8 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 22 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক