হোম
অপরাধ

পঞ্চগড়ে ১২ মেট্রিক টন অবৈধ চা জব্দ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদরে অবৈধভাবে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় সাড়ে ১২ মেট্রিক টন চা আটক করা হয়েছে।

পঞ্চগড় সদরে অবৈধভাবে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় সাড়ে ১২ মেট্রিক টন চা আটক করা হয়েছে। রবিবার (১৪ জুলাই) গভীর রাতে সদরের অমরখানা চাওয়াই সেতু এলাকায় চা বোঝাই একটি কাভার্ড ভ্যান আটক করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় কাগজে কলমে গরমিল থাকায় এসব চা জব্দ করেন তারা।

কাস্টমস অফিস ও স্থানীয়দের মতে, চাওয়াই সেতু এলাকায় রবিবার গভীর রাতে ধাওয়া করে সুরমা অ্যান্ড পূর্ণিমা টি কম্পানি লিমিটেডের একটি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে।

এ সময় ভ্যানে সাড়ে ১২ মেট্রিক টন (২৪০ বস্তা) চা পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। ভ্যানে থাকা চা ও কাগজ পত্রে গরমিল থাকায় সেগুলো জব্দ করা হয়েছে। এ সময় কয়েক ঘণ্টা সময়ক্ষেপণ করায় কাস্টমস কর্মকর্তাদের ওপর ক্ষুব্ধ হন স্থানীয়রা।

পরে কাভার্ড ভ্যানটি পঞ্চগড় সদর থানায় নিয়ে যাওয়া হয়।এর আগে বৃহস্পতিবার (১১ জুলাই) কালোবাজারে চা বিক্রির অভিযোগে সুরমা অ্যান্ড পূর্ণিমা টি কম্পানি লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেন চা বোর্ডের ভারপ্রাপ্ত সচিব রহুল আমিন।

অমরখানা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু বলেন, কারখানা মালিকদের জন্যই চা চাষিদের নাজুক অবস্থা। বেশির ভাগ কারখানা মালিক কালোবাজারে চা বিক্রি করে কোটি কোটি টাকা মুনাফা করছেন।

কয়েকদিন আগেও এই কারখানাকে জরিমানা করা হয়েছে। আবারো তারা কাগজপত্র ছাড়াই চা পাঠাতে গিয়ে ধরা পড়েছে। কিন্তু কাস্টমসের কর্মকর্তাদের ভূমিকা রহস্যজনক। তারা তিন ঘণ্টা এখানে অবস্থান করেন। এক পর্যায়ে মানুষ ক্ষুব্ধ হয়ে উঠলে তারা কাভার্ড ভ্যানটি জব্দ করে নিয়ে যায়।

আমরা চাই এসব কারখানা মালিকদের বিরুদ্ধে কঠোর ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই সাথে কাস্টমসের কর্মকর্তারা ঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না তাও তদারকি করা হোক।

পঞ্চগড় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা ইবনে রাসেল বলেন, কালোবাজারে চা পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। কাগজপত্রে অসামঞ্জস্যতা থাকায় কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। কাজগপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ণ কর্মকর্তা আমির হোসেন বলেন, কয়েকদিন আগেই ওই কারখানার চা আটক হওয়ায় কারখানা মালিক ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দিয়েছেন। তাই তাকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। আবারো একই অপরাধে ওই কারখানার চা আটক হয়েছে।কাস্টমস ক্লিয়ারেন্স দিলেই কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 20 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক