হোম
জনদুর্ভোগ

পঞ্চগড়ের তেঁতুলিয়া বুড়ি মুটকি সড়ক দেড় বছরেও নির্মাণ কাজ শুরু হয়নি 

সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫ ৩:১০ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সড়ক নির্মাণের কার্যাদেশ পাওয়ার দেড় বছর পার হলেও গাছ কর্তনের অজুহাতে নির্মাণ কাজ শুরু হয়নি। উপজেলা প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগ নির্মাণ কাজ শুরু করার দায় নিচ্ছেন না।

ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে, এর দায় উপজেলা প্রশাসন ও প্রকৌশল বিভাগের গাফিলতি। শুধুমাত্র ১৩০টি গাছ কর্তনের কারণে নির্মাণ কাজ শুরু হয়নি। তবে গাছগুলো কর্তনের উদ্যোগ নেয়নি কোনো দপ্তর। দেড় বছর পার হওয়ায় জনমনে শঙ্কা দেখা দিয়েছে, স্থানীয়রা বলছেন সড়ক নির্মাণ হয় কি না সন্দেহ রয়েছে।

তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের বুড়িমুটকি গ্রামে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের পাশে ১৫২০ মিটার দৈর্ঘ্য এবং ১০ ফুট প্রস্থের সড়ক নির্মাণের জন্য এক কোটি উনপঞ্চাশ লাখ পঁচাশি হাজার চারশত আট টাকা চুক্তি মূল্যে গত ১০/০১/২০২৪ তারিখে ঠিকাদারি প্রতিষ্ঠান আবু তোয়বুর রহমানকে কার্যাদেশ দেওয়া হয়।

১১ মাসের মধ্যে অর্থাৎ গত বছর ০৫/১২/২০২৫ তারিখের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা দেন তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী। কিন্তু কার্যাদেশে নির্মাণ কাজের সময় শেষ হওয়ার আট মাস পেরুলেও অদ্যবধি নির্মাণ কাজ শুরু হয়নি।

পরবর্তীতে আবু তোয়বুর রহমান ঠিকাদারি প্রতিষ্ঠান রাওজুল করিমের কাছে নির্মাণ কাজটি বিক্রি করে দেন। এ বিষয়ে ঠিকাদার রাওজুল করিম জানান, দেড় বছর থেকে উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঘুরছি, কিন্তু গাছ কর্তন করে না দেওয়ায় কাজ শুরু করতে পারিনি। আমি এই নির্মাণ কাজ নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী ঈদ্রিস আলী খান সাংবাদিকদের জানান, তিনি চলতি বছরে জানুয়ারি মাসে সড়কটির নির্মাণ কাজ শুরু করতে ১৩০টি গাছ কর্তনের জন্য বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন বিভাগকে চিঠি দিয়েছেন।

সর্বশেষ চলতি বছরের ২৩/০২/২০২৫ তারিখে দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা বরাবর গাছ কর্তনের বিষয়ে চিঠি দিয়েছেন। কিন্তু বন বিভাগ গাছ কর্তনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত নেয়নি। গাছ কর্তনের পর নির্মাণ কাজ শুরু হবে।

এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু জানান, আসলে ওই সড়কের গাছগুলো সামাজিক বনায়ন বিভাগের হওয়ায় গাছ কর্তনের উদ্যোগ নিতে পারেননি। তবে তিনি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগাদা দিয়েছেন সড়কটির গাছ কর্তনের জন্য। আসলে গাছ কর্তনের বিষয়টি বন বিভাগ উদ্যোগ নেবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান ওই সড়ক নির্মাণ বিষয়ে জানান, গাছ কর্তনের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে, খুব শিগগিরই গাছ কর্তন করে বুড়িমুটকি সড়ক নির্মাণ কাজ শুরু হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 11 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক