হোম
নির্বাচিত কলাম

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অল্পের জন্য বাঁচলেন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ জুন, ২০২১ ১২:৪৮ অপরাহ্ণ

ফাইল ছবি

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা অল্পের জন্য বাঁচলেন। অল্পের জন্য বেঁচে গেলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। আজ শুক্রবার পূর্বঘোষিত এক পথসভা শেষে ফেরার পথে তার গাড়িবহর লক্ষ্য গুলি চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ভাই কাদের মির্জা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুলিবিদ্ধসহ তার কয়েকজন অনুসারী আহত হয়েছেন। বিগত কয়েক মাস ধরেই নোয়াখালীর কোম্পানীগঞ্জের রাজনীতি উত্তেজনা বিরাজ করছে। কয়েক দিন আগে আবদুল কাদের মির্জার লোকজন সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের ওপর হামলা চালায়।

clash companigonj noakhali home

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে এদিন পূর্বঘোষিত এক কর্মসূচিতে যোগ দেন বসুরহাট পৌরসভার মেয়র। পথসভা শেষ করে নিজ কার্যালয়ে ফেরার পথে আনন্দ বাজার ও বাংলাবাজারের মধ্যবর্তী স্থানে তার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মেয়র আবদুল কাদের মির্জা। তবে তার তিন অনুসারী গুলিবিদ্ধ এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- আবু সায়েম, আবুল কাশেম ও শাহাদাত শাহেদ। স্থানীয় আনন্দবাজার ও বাংলাবাজার এলাকায় অবস্থিত প্রাইভেট ক্লিনিকে আহতদের চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে মেয়রের একান্ত সহকারী ও বসুরহাট পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হামিদ বলেন, পথসভা শেষ করে আমরা বসুরহাটে ফিরছিলাম। এ সময় ৩০-৩৫ জনের একদল দুর্বৃত্ত আমাদের গাড়িবহরে গুলি ও হামলা করে। এতে আমাদের গ্রুপের তিন জন গুলিবিদ্ধ ও ১২ জন আহত হয়। মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন এবং সাবেক ইউপি মেম্বার ইসমাইল হোসেন হেঞ্জুর নেতৃত্বে এই হামলা হয় বলেও অভিযোগ করেন বসুরহাট পৌর মেয়রের একান্ত সহকারী। তবে এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, মেয়রের গাড়িবহরে ছিলাম আমরা। ওই সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। চারদিকে অন্ধকারের মতো অবস্থা বিরাজ করায় সেভাবে কিছু দেখা যায়নি। প্রতিপক্ষের লোকজন গুলি ছুড়ে পালিয়ে যায়।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 5 hours আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 7 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 1 day আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 1 day আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 2 days আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক