হোম
নির্বাচিত কলাম

নীলফামারীর সৈয়দপুরে আ’লীগ-জাপা সংঘর্ষে আহত ২৫, মোটরসাইকেলে আগুন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ

নীলফামারীর সৈয়দপুরে আ'লীগ-জাপা সংঘর্ষে আহত ২৫, মোটরসাইকেলে আগুন-এম কে নিউজ

ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুরে আ’লীগ-জাপা সংঘর্ষে আহত ২৫, মোটরসাইকেলে আগুন। সৈয়দপুরে পৌর নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছে। এ সময় ২০টি মোটরসাইকেল ভাঙচুর ও ২টিতে অগ্নিসংযোগ করা হয়। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে সৈয়দপুর শহরের গোলাহাটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গোলাহাটের ২নং উর্দুভাষী ক্যাম্পে পৌর নির্বাচনের প্রচারণা চালায় জাপা সমর্থিত মেয়রপ্রার্থী সিদ্দিকুল আলম। প্রচারণা শেষে শহরের প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরীর বাসার সামনে জাপা নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের ২৫ জন সমর্থক আহত হন। এ সময় জাপা সমর্থকদের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগসহ ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সিদ্দিকুল আলম জানান, পথসভা শেষে ওই পথে ফেরার সময় পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। তারা মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। তাদের হামলায় ২০ থেকে ২২ জন নেতাকর্মী ও সমর্থক গুরুতর আহত হয়েছে।

এদিকে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল মোমিন নিজেদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করে বলেন, লাঙল প্রতীকের পথসভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করে বক্তারা। এতে স্থানীয় লোকজন প্রতিবাদ করলে লাঙল প্রতীকের প্রার্থীসহ জাপার নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ নেতা হিটলার চৌধুরীর বাসায় হামলা চালায়। হামলাকারীরা বঙ্গবন্ধুর ছবিসহ ওই নেতার বাসার আসবাবপত্র ভাঙচুর করে বলেও দাবি করেন তিনি।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা করেনি। তবে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ্য, সৈয়দপুর পৌরসভা নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারী প্রথমবারের মতো ইভিএম এ অনুষ্ঠিত হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 3 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 13 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 16 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 20 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 23 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 23 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক