হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনা*প্রসঙ্গ* সভ্য হওয়ার সময়সীমা থাকা প্রয়োজন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৫৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা: অ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ বাংলাদেশ রেলওয়েকে একসময় ডোবানো হয়েছিল। সেই রেলকে জাতে তুলতে সরকারের চেষ্টার কোন ত্রুটি নেই। রেলের জন্য অনেক কিছু করা হচ্ছে,আরো করতে হবে। রেলওয়ে দেশের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করেছে। তবে চাটার দল, চোর বাটপার সবই তো আমাদের সম্পদ। চুরি চামারী করা এটাও একটা শিল্পে পরিণত হয়েছে। কোন শিল্প কারখানা যেমন একজনে চলেনা তেমনি, চুরি চামারী যেহেতেু শিল্পে পরিণত হয়েছে সে কারণে এটাও একক ভাবে চলেনা। এটা একটা টিম গেম। যারা প্রজেক্ট করে, এষ্টিমেট করে,অনুমোদন করে, টেন্ডার দেয় ,টেন্ডার অনুমোদন করে, ওয়ার্ক অর্ডার দেয়, টেন্ডার বিশ্লেষন করে, মাপ জোঁক করে, কাজের সময় বাড়ায়, কাজের মান নির্ধারণ করে,বিল করে, বিল পাশ করে, চেক লেখে , খরচ করে, তাদের মধ্যে একটা চেন অব কমান্ড এবং ফ্রেন্ডলি রিলেশন কাজ করে। এদের সঙ্গে সাংবাদিক নামে ভিন্নজগতের কিছু কুশীলব কখনো সখোনো যোগহয়। ফলে এদের কোন সংবাদ প্রকাশ হয়না। সাংবাদিকরা এবং তদন্তকারীরা সবাই নৈতিকভাবে শক্ত হলে অনেক দুর্দশাই লাঘব হতো। আমরা যারা যাত্রী তারাও অনেক কষ্টের কারন হচ্ছি। আমরা সীট কাটি, হাতলে বসি, বিনা টিকিটে জার্নি করি, টিকিট কেটে ট্রেনে উঠলে কেন টিটিই একবারও আমাকে জিজ্ঞাসা করলোনা টিকিটের কথা মর্মে অভিযোগ করি, পার্টস খুলে নেওয়ার চেষ্টা করি। টিকিট কেটে না উঠলে টিটি একটু শক্ত ভুমিকা নিলে টিকিট কাটি। এতে সামগ্রিকভাবে সবাই ক্ষতিগ্রস্থ হই। তখন রেলের কর্মচারিরা যাত্রীদের উপর দোষ চাপিয়ে নিজেরা অপকর্ম চালিয়ে যায়।
রেলের অত্যাধুনিক বগিগুলো উচ্চ মুল্যে দেশের সাধারণ মানুষের কষ্টে অর্জিত টাকায় বিদেশ থেকে উচ্চ সুদে বাঁকীতে আনা হয়। এসব রক্ষণাবেক্ষনে আমরা যতটা যত্নশীল হবো তত বেশী টিকবে। আর যত্ন না নিলে আমাদেরই ক্ষতি। ভাড়া বাড়বে, লোন চাপবে সকলের উপর। অকাম করবে কয়েকজন আর তার দায় বহণ করতে হবে সকল যাত্রীকে। সম্পদ রক্ষায় সবাইকে দ্বায়িত্ববান হওয়ার বিকল্প কি আছে? কাজগুলো যে একেবারে গোপনে হয় তা নয়। কেউ না কেউ দেখে কিন্তু কেউ কিছু বলেনা। আপনার পক্ষে যতটা সম্ভব ততটাই প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়–ন। সবাই উপকার পাবো।
ভাবুনতো আপনার বাড়ীতে যে টয়লেট আছে সে দরজা লাগানোও যায়না আবার সিটকানীও নাই। আত্মীয় স্বজন বেড়াতে এলে আপনার সম্পর্কে কি ধারণা নিয়ে যাবে? যেহেতু দেশে রেলগাড়ী আছে সেটাকে প্রোটেকশন দেওয়ার দ্বায়িত্ব রেলওয়েকে বিবেচনা করতে হবে আর তা যৌথভাবে রেল কর্মচারী সহ যাত্রীদেরও। রেলওয়ের কোচগুলোতে কি চমৎকার টয়লেট ব্যবস্থা আছে। এসব যাত্রীদের জন্য। এই টয়লেটের দরজার সিটকানিগুলোর অবস্থা যদি বিবেচনা করা যায়, তাহলে বিদেশীরা আমাদেরকে টয়লেটের সিটকানী চোর জাতি হিসাবে বিবেচিত করতে দ্বিধা করবেনা। রেলের উচিত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বিদেশে থেকে রেল কোচ অর্ডার দেওয়ার সময় বিশেষ করে বাথরুমের দরজাগুলো একেবারে সলিড ষ্টিলের অর্ডার দেওয়া। বিরোধী দলও শুধু দূর্ণীতি হয়েছে বলে চিৎকার না করে তাদেরও এই ক্ষতি ঠেকানোর জন্য এগিয়ে আসা দরকার। তাদের জন্য সুসময় হলে তাদেরকেও তো রেল চালাতে হবে। সে সময়ও কিন্তু এই সমস্যা থাকতে পারে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক