হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানী মামলা নয়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২০ ১০:৪২ পূর্বাহ্ণ

প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানী মামলা নয়-এম কে নিউজ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ লায়ন অ্যাাডকেট আব্দুল মজিদঃ মামলা দায়ের করতে হবে প্রেস কাউন্সিলে, দাবী বিএফজেও এবং জাতীয় সাংবাদিক সোসাইটিরঃ ৮ই অক্টোবর বৃহস্পতিবার বাংলাদেশ প্রেস কাউন্সিলের হলরুমে শারীরিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মহোদয়ের সাথে বাংলাদেশ ফেডারেশন অব জার্নালিস্ট অর্গানাইজেশন (বিএফজেও) এবং জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ প্রেস কাউন্সিলের ট্রাইবুনালের ক্ষমতা ও কার্যপরিধি বৃদ্ধিকরণ” সংক্রান্ত বিষয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ সাংবাদিকদের কল্যাণ ও উন্নয়নে বাংলাদেশ প্রেস কাউন্সিলের ভূমিকা ও অবদানের কথা বিশদভাবে বর্ণনা করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই সাংবাদিক হওয়ার নীতিমালা প্রনয়ন ও প্রকাশ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন।

আমরা আমাদের বক্তব্যে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে জানাই যে, প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ প্রণীত হওয়ার পর এখন এই আইনের কার্যকারিতা অনেকাংশেই নেই বল্লেই চলে। কেননা, যেসময় এই আইনটি প্রনীত হয়েছিল সেসময় সরকারি টেলিভিশন বিটিভি ছাড়া আর অন্য কোনো টেলিভিশন ছিল না। কিন্তু এখন ৬০ টিরও বেশি টেলিভিশন বাংলাদেশে রয়েছে। এছাড়াও অন লাইন টেলিভিশন ও পত্রিকাতো রয়েছেই। প্রিন্টিং এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কোনো সংবাদ প্রকাশিত এবং প্রচারিত হলে ক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে বিচার চাইলে বিচারের পর অভিযোগ প্রমানিত হলে শুধু ভর্ৎসনা ও তিরস্কার করা ছাড়া আর কোন ক্ষমতাই প্রেস কাউন্সিলের নেই। অপরদিকে প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় কোনো সংবাদের কারণে কারো মানহানি ঘটলে সেই পত্রিকা বা টেলিভিশনের প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে সারা দেশের ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে শত শত মামলা দায়ের করাসহ প্রতিটি জেলার দেওয়ানী আদালতে শত শত কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের করার বিধান রয়েছে, যা প্রেস কাউন্সিল আইন এবং একাধিক আদালতে মামলা দায়ের করা পুরোপুরি সাংঘর্ষিক।

স্বাধীন সংবাদিকতায় এধরণের সাংঘর্ষিক বিষয়টি অবসানকল্পে প্রেস কাউন্সিল আইনে ট্রাইবুনালের ক্ষমতা ও পরিধি আরো বৃদ্ধি করাসহ সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত বা প্রচারিত সংবাদের কারণে ক্ষুব্ধ ব্যক্তি মানহানীর মামলা শুধুমাত্র বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিলেই দায়ের করার বিধান প্রবর্তন করাসহ ফৌজদারি এবং দেওয়ানী আদালতে সংবাদ প্রকাশের পর মানহানি ও ক্ষতিপূরণের মামলা করতে পারবেন না মর্মে আইন সংশোধন ও কর্যকরের বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।

সংবাদপত্রে প্রকাশিত সংবাদের কারণে মানহানীর মামলা দেশের সকল ফৌজদারি ও দেওয়ানী আদালতে দায়েরের অর্থই হচ্ছে সংবাদপত্র এবং ইলেক্ট্রনিক মিডিয়ার কন্ঠরোধ এবং মতপ্রকাশের স্বাধীনতার সম্পূর্ণ পরিপহ্নী। দু’ঘন্টাব্যাপী আলোচনা ও মতবিনিময় সভাটি ফলপ্রসূ ও আশাপ্রদ হয়েছে বলে আমরা আশাবাদী। বিএফজেও-এর চেয়ারম্যান এস এম মোরশেদের নেতৃত্বে অনুষ্ঠিত আজকের মতবিনিময় সভাটি সংবাদিকতার জগতে একটি মাইলফলক বলে অনেকে মন্তব্য করেছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 15 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 17 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক