হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ ধন্যবাদ পাওয়ার আর কতো দেরী আছে? মাপকাঠিই বা কি?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ মে, ২০২২ ৭:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনা, অ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ পৃথিবীর কোন দেশে ঘটনাটি ঘটেছে কিনা জানা নাই। সরকার প্রধান বলেছেন মুজিব বর্ষে দেশের কোন মানুষ গৃহহীন থাকবেনা। বিষয়টি আকর্ষনীয় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নাই। আগে তো কয়েক লাখ বাড়ী দেয়া হয়েছে। ঈদের সময় সেই আদিকাল থেকে গরীব নিরন্ন মানুষের পরিবারে কিছু টাকা , ফেতরা , সেমাই চিনি , কিছু কাপড় চোপড় দেওয়া হতো। কিছুদিন আগে পর্যন্ত মাইকিং করে জাকাতের কাপড় বিতরণ হতো এবং অবধারিতভাবে কিছু সহায় সম্বলহীন মানুষের প্রান হানি ঘটতো।

এসবের অধিকাংশের আয়োজক থাকতেন রাজনীতিবীদ বা সম্ভাব্য রাজনীতিবীদ। সুখের কথা এবারে এরকম কোন আয়োজন বা প্রানহানির ঘটনা ঘটেনি। এবারে ঈদের আগে দেশের ৩৩ হাজার গৃহহীন পরিবারকে তৈরি করা বাড়ী উপহার দেওয়া হয়েছে। এরা দীর্ঘদিন ধরে গৃহহীন , সারা জীবনে কোন ঘর তারা তৈরি করতে পারতো এ সম্ভাবনা খুব যে ছিল তা নয়। গৃহহীনরা তাদের ভবিতব্য মেনে নিয়েই অন্যের দয়া দাক্ষিন্ন নিয়েই এই মানুষরা জীবন কাটিয়ে দিতো।

যারা রাজনীতি করেন , তাদের পরামর্শ দেওয়া আমাদের সাজেনা। তবে যারা পেশাদার রাজনীতিবীদ , তাদের মুখ্য উদ্দেশ্য হলো ‘জনসাধারণ’ নাম ধারীদের উপকার করা। তাই যদি হয় সরকারের তরফ থেকে তৈরি বাড়ী উপহার পাওয়া একজন গৃহহীনের কাছে কতটা প্রশান্তির এটা ভাষায় ব্যক্ত করা প্রায় অসম্ভব। কত মানুষ কেঁদেছেন খুশীতে। সরকারের অনেক ভুল ক্রুটি থাকতে পারে , অনেক সমালোচনা করা যেতে পারে, তবে বাড়ী করে দেওয়া দুনিয়াতে বিরল। যেটা করা হয়েছে সেটাকে ছোট করে দেখার কি সুযোগ আছে। যে সব বিরোধী রাজনৈতিক দল নিয়মিত সরকারের পতন ঘটাচ্ছে , গদি থেকে টানিয়ে নামাচ্ছে , সরকার পতনের দিনক্ষন করছে , তা আপনারা করতেই পারেন।

কিন্তু গৃহহীনদের বাড়ী দেওয়া এটা কি অসর্মনযোগ্য কোন কাজ ? যদি এরকম হতো আপনারা তাদের কাছে আপনাদের সামর্থ অনুসারে ঈদের উপহার হিসাবে কিছু সেমাই চিনি নিয়ে দিয়ে তাদের বলতেন বর্তমান সরকার বাড়ী দিয়েছে , আমাদেরতো এখন ক্ষমতায় নাই, আমরা প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারলে আরো ভালো বাড়ী করে দিব। আপনারা যদি বলতেন বর্তমান প্রধানমন্ত্রী একটি করে ঘর দিয়েছেন , আমরা প্রধানমন্ত্রী তৈরি করতে পারলে ২টি করে ঘর করে দিব। প্রধানমন্ত্রী একতলা বাড়ী দিয়েছেন আমরা দুতলা বাড়ী করে দিব। এটা যদি ভালো কাজ হয়ে থাকে , তাহলে সেটার স্বীকারোক্তি না দিলে তারা ভাববে বিরোধী দল ক্ষমতায় গেলে ঘরগুলির ভাড়া নির্ধারণ করবে। বিরোধী রাজনীতির দলগুলোকে মনে রাখতে হবে ,নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী করা যাবেনা, মানুষ পছন্দ না করলে করলে ভোট দিবেনা , প্রধানমন্ত্রী বানাতে না পারলে বাড়ী উপহার দেওয়া যাবেনা। আমেরিকা কয়েকজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এতে খুব খুশী হয়ে ক্ষমতার স্বপ্ন দেখছেন তা দেখতেই পারেন , সমস্যা হলো নির্বাচনে আমেরিকা ভোট দিবেনা ,ভোট দিবে বাংলাদেশের মানুষ , নিষেধাজ্ঞা পাওয়া সেসব কর্মকর্তা হয়তো চাকুরীতে থাকবেনা।

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন হবেনা , ৬৯ এর গণঅভ্যুত্থানের পরিস্থিতির আশায় থাকবেননা। সাধারন মানুষের পাশে দাঁড়ান , তাদের নাড়ী দেখতে শিখুন , বিবৃতি আর সংবাদ সম্মেলন করে কর্মীদের চাঙ্গা রাখার চেষ্টা চালানো যাবে তবে তারও একটা সীমা আছে, কর্মীরা যথেষ্ট বুদ্ধিমান। দেশের মানুষের কথা ভাবুন তাদের জন্য রাজনীতি করুন। এটা আমাদের পরামর্শ নয়, আমাদের অনভুতি। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে সরকারের ভালো কাজের স্বীকৃতি দিতেই হবে। বিরোধী দলের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর হয়েছে। দিননা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 3 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 10 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 10 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 11 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 11 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক