হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ ঠাকুরগাঁওয়ের নিরাপদ খাদ্য অভিযান।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২২ ১০:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

অ্যাডভোকেট আবু মহীউদ্দিন, নাগরিক ভাবনাঃ ঠাকুরগাঁওয়ে চুন থেকে পান খসেছে। বিশুদ্ধ খাদ্য অভিযানে ভেজাল খাদ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য তৈরির অপরাধে মাত্র ২টি হোটেলকে জরিমানা করা হয়েছে। অন্যান্য বিষয়ের চর্চামাফিক হোটেল মালিকের সমিতি প্রতিবাদে শহরের সমস্ত হোটেল বন্ধ করে দিয়েছেন। হোটেল মালিকরা দাবী করেছেন , জরিমানা বাতিল করতে হবে মানে টাকা ফেরত দিতে হবে , ২জন কর্মচারীকে জেল দেওয়া হয়েছে বাতিল করতে হবে।

মালিকদের এই দাবী বিশ্লেষন করলে মোটা দাগে অর্থ দাঁড়ায় , খাদ্যে তারা ভেজাল দিবেন , অস্বাস্থ্যকর পরিবেশে তারা খাদ্য তৈরি করবেন , নিরাপদ খাদ্য সংক্রান্ত কোন আইন তাদের উপর প্রয়োগ করা যাবেনা। হোটেল মালিকদের সংগঠন আছে। তারা নিজেরা বসে খাদ্য দ্রব্যের মূল্য নির্ধারন করেন। আবার এ আইনও করেন কোন মালিক এর কমে খাদ্য বিক্রি করলে তার শাস্তি হবে। প্রশ্ন করাই যেতে পারে , এই মুল্য নির্ধারণের সময় কোন খাদ্য ক্রেতা বা প্রশাসন , নিরাপদ খাদ্য অধিদপ্তরের কেউ বা জনপ্রতিনিধিকে রাখা হয়? হোটেল মালিক , চাইনিজ রেষ্টুরেন্ট মালিক বাহারী নাম দিয়ে খাদ্যের দাম নির্ধারণ করেন , যেহেতু ক্রেতাদের কোন সংগঠন নাই সে কারণে ঐ দামই আমাদের নিয়তি বলে মেনে নিই আমরা। কিন্তু এর তো পূর্বশর্ত আছে। দোকান করেছেন , খাদ্য তৈরি করবেন , ভোক্তারা নির্ধারিত দামে কিনবে, ভোক্তা নির্ধারিত দামে ভেজালমুক্ত , স্বাস্থ্যকর পরিবেশে তৈরি এবং সঠিক ওজনে পাবে। স্বাস্থ্যকর পরিবেশে , ভেজাল মুক্ত খাদ্য তৈরির শর্তে মালিকগণ ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। সমিতি সিদ্ধান্ত নিয়ে সকল হোটেল বন্ধ করে দিয়েছে।

কোন হোটেল যদি সঠিক নিয়মে , স্বাস্থ্যকর পরিবেশে , ভেজালমুক্ত খাদ্য তৈরি করে, তার হোটেল বন্ধ করার অধিকার কি এই সমিতি সংরক্ষণ করে? হোটেলের যারা কর্মচারী , তাদের কোন স্থায়ী চাকুরী নাই। দিন হাজিরা কাজ করে। হোটেলের কর্মচারীদের পোষাক গুলো নোংরা , ময়লাযুক্ত। কারো কারো হাতে ঘা আছে। তারা প্রায়ই পেট ভাতায় কাজ করে। আমাদের হোটেল মালিকগণ যদি আমাদের কর্মচারীদের স্বাস্থ্যের বিষয়ে নজর দিতো , তাদের ভালো পোষাক দিতো , বেতনভুক্ত করতো তাহলে কর্মচারীদের পেশাদারিত্ব বাড়তো।

আমরা তো আশা করেছিলাম হোটেল মালিক সমিতি মিটিং করে ঐ দুটি প্রতিষ্ঠানকে সংগঠন থেকে বহিষ্কার করবে এবং তারা নিজেরাও সমিতির তরফ থেকে জরিমানা করবে , ভেজাল খাবার বিক্রির দায়ে। তারা ঘোষণা দিতে পারতো , ঠাকুরগাঁও শহরে কেউ ভেজাল খাদ্য বিক্রি করতে পারবেনা। ভেজালকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পচিালনার জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সহায়তা করার ঘোষণা দিত। হোটেল শ্রমিক সমিতি ঘোষণা দিতে পারতো যে মালিক আমাদেরকে ভেজাল খাদ্য তৈরিতে নিয়োগ করবে আমরা তাদের কাজ করবো না। হোটেল মালিকরা বলার চেষ্টা করবেন, শ্রমিকরা ধর্মঘট করেছে। কিন্তু হোটেলে কি হবে না হবে সেসব কি মালিকের অনুমোদনের বাইরে হওয়া সম্ভব? হোটেল মালিক সমিতি নিরাপদ খাদ্য সরবরাহের প্রতিশ্রæতি ভঙ্গ করে দেশের প্রচলিত খাদ্য আইন এবং জনস্বাস্থের বিপক্ষে দাঁড়িয়ে অপরাধী প্রতিষ্ঠানের পক্ষ নিলো এটা কতটা ঠিক।

একটা হিসাব তো করা যেতেই পারে। তা হলো একদিন অভিযান পরিচালনা করে এসব অনিয়ম ধরা পরে শাস্তি হয়েছে। এই অপকর্মটাকি একদিনই হলো নাকি আগে থেকে হয়ে আসছে। তাহলে আগের অপরাধের শাস্তিতো বাঁকী রইল। ভোক্তারা ন্যায্যমূল্যে ভেজাল ও দুষনমুক্ত খাবার কেনার মৌলিক অধিকার সংরক্ষণ করে। দেশে নিরাপদ খাদ্য আইন আছে , আইন প্রয়োগ হবে, আইন মেনে হোটেল মালিকগণ ব্যবস্যা করবেন এতেতো কারো কোন সমস্যা হওয়ার কথা নয় । আমরাতো মনে করি এই অভিযান আরো শক্তিশালী হওয়া সময়ের দাবী। নিশ্চয় খাদ্য আদালত বিষয়টি অনুধাবন করবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 8 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 9 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 9 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক