হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ অনলাইন ব্যবসা কি উন্নত মানের প্রতারণা ?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ অ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ দেশে অনলাইন ব্যবসা চালু হয়েছে এবং পরিধি বাড়ছে। বিদেশে অনেক আগে থেকে চালু আছে। তবে পার্থক্য হলো বিদেশে এসব ব্যবসা দেখাশোনা করার আইন, কর্তৃপক্ষ আছে। গ্রাহক ঠকলে অভিযোগ করার জায়গা আছে এবং ব্যবস্থা নেওয়ার কর্র্তৃপক্ষ আছে। আমাদের বিষয়টা আলাদা, আমাদের কোন কর্তৃপক্ষ নাই। আর এখানে প্রায় ভুঁইফোর, ঠাই ঠিকানা বিহীন প্রতিষ্ঠান। চটকদার আর বাহারী বিজ্ঞাপন দিয়ে প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে প্রতারণা।
৭০ টাকার চাল ঢেঁকিছাটা বলে ১২০ টাকায় কিনে ঠকার পর ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করেছিলাম। ঠাকুরগাঁওয়ের ভোক্তা অধিকার বেশ সক্রিয় হবার পরেও এটার কোন কুল কিনারা করতে পারেনি। না পারার কারণ এদের কোন ঠাই ঠিকানা নাই। এদের শো রুমের কোন ঠিকানা নাই। দোকান নাই, রেজিস্ট্রেশন নাই। কে ব্যবসা করে তাও কেউ জানেনা। এখনকার সময় বেশ কয়েকটি বার্নিং ইসু আছে। তার মধ্যে অন্যতম ডায়াবেটিকস। ইউটিউবে এবং অনলাইনে যে ভাবে ডায়াবেটিস এর চিকিৎসার ঔষধের আবিস্কার হয়েছে তাতে নোবেল পুরস্কার কাকে দেওয়া হবে , এ বিষয়ে নোবেল কমিটি গলদঘর্ম হয়ে যাবে। এমন হতে পারে এ নিয়ে মামলা মোকর্দমাও হতে পারে। এতে কোন ঔষধ ১ বার খেলে , কোনটা ৩ দিন খেলে কোনটা ৭দিন খেলে চিরতরে ডায়াবেটিস শুধু ভালোই না ,নির্মূল হবে। এসব প্রতারণা চলছে। আমিও ইনসুলিন নেওয়া বন্ধের আশায় ডায়াবেট নামে একটা ঔষধ কিনেছিলাম,৭ দিনে ১৪ ট্যাবলেট ২৩০০ টাকায়।এসময় খুবই নিয়ম করে ট্যাবলেট খেয়েছি।
অন্যান্য ঔষধও ছিল। কেবলমাত্র ইনসুলিন বন্ধ ছিল। ফলাফল ৭ দিন পর, সুগার আগে যা ছিল প্রায় তার দ্বিগুন হয়েছে। এই সব ট্যাবলেটে কি আছে কেউ জানেনা। ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে তারা প্রতারণা চালিয়ে যাচ্ছে , ঔষধ প্রশাসন , সাধারণ প্রশাসন , স্বাস্থ্য মন্ত্রনালয় সবার গোচরে। স্বাস্থ্য মন্ত্রণালয় দয়া করে এই বিষয়টা বিবেচনায় নিয়ে ঔষধগুলো পরীক্ষা করে কার্যকরী হলে অনুমোদন, আর প্রতারণা হলে যারা এটা করছেন , তাদের দন্ড জরিমানা করে লাভ হবেনা তার চেয়ে প্রকাশ্যে বেত্রাঘাত চালু করাই ভালো। দেশের মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচান। কারণ এই সব সোস্যাল মিডিয়াকে পুঁজি করে প্রতিনিয়ত সাধারণ মানুষদের ঠোকাচ্ছে এই সব প্রতারকরা তারা একটি আকর্ষনীয় প্রডাক্টের ছবি দেয় কিন্তু যখন প্রডাক্টটি হাতে এসে পৌছায় পেকেট খুলে চোখ ছানাবড়া হয়ে যায় তাঁরা অন্য নিম্ন মানের সামগ্রী প্যাকেট করে পাঠায়। সরকারের এই সব ডিজিটাল প্রতারকদের তদারকি করে আইনের আওতায় আনার অনুরোধ জানান ভুক্তভূগীরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 hours আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 2 hours আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 2 hours আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 5 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 1 day আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক