হোম
জাতীয়

নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে চট্রগ্রাম আই আই ইউ সি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৩ ৪:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

এম ডি বাবুল, সি:বিশেষ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এর সাথে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ( আইআইইউসি) এর বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও চট্টগ্রাম-১৫ আসনের মাননীয় সাংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ৩০ মার্চ ২০২৩ (বৃহস্পতিবার) দুপুর ১২ঃ৪৫ মিনিটে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসি’র মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিওটি সদস্য ও ফাইনান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বিওটি সদস্য ও ফিমেল একাডেমিক জোন এর চেয়ারম্যান মিসেস রিজিয়া রেজা চৌধুরী, রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার।
সৌজন্য সাক্ষাৎকালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি আইআইইউসির সার্বিক কার্যক্রম তুলে ধরে বলেন, আইআইইউসি বর্তমানে বাংলাদেশের প্রথম শ্রেণীর বেসরকারী বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে। দৃষ্টিনন্দন সুপরিসর আধুনিক ক্যাম্পাসে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। বঙ্গবন্ধু এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার লক্ষ্যে ‘মুজিব কর্ণার’ ও ‘বঙ্গবন্ধু রিসার্চ সেন্টার ফর ইসলাম এন্ড ইন্টাররিলিজিয়াস ডায়ালগ’ প্রতিষ্ঠা করা হয়েছে, বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। এছাড়া বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
সৌজন্য সাক্ষাৎকালে আইআইইউসি’র ৬ষ্ঠ সমাবর্তনের জন্য নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয় এবং নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি আগামী বছর (২০২৪) সমাবর্তন আয়োজন করার নির্দেশনা প্রদান করেন। তাছাড়া, নবনির্বাচিত রাষ্ট্রপতি আইআইইউসি’র সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 8 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 17 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক