হোম
নাগরিক ভাবনা

নগরিক ভাবনাঃ প্রসঙ্গ: জেলা পরিষদ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২২ ১১:২১ পূর্বাহ্ণ

ফাইল ছবি

অ্যাডভোকেট আবু মহী উদ্দীন,নগরিক ভাবনাঃ মেয়াদ শেষ হওয়ায় জেলা পরিষদ ভেঙ্গে দিয়ে আপাতত: আমলাদের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তীতে হয়তো দলীয় লোকদের নিয়োগ করা হবে। যারা ছিল তারাতো দলীয়। মেয়াদ বাড়ালে তারাই থাকতো। ভেঙ্গে দিয়ে আপাতত: আমলাদের নিয়োগ করা হলেও কিছুদিনের মধ্যে হয়তো পদবঞ্চিতদের নিয়োগকরা হবে। আবার এটাও একটা কৌশল হতে পাওে, তা হলো নেতৃৃত্ব বাছাই করা। যিনি চেয়ারম্যান হিসাবে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি এমপির মনোনয়ন পাবেন।

প্রশাসকরাও যারা ভালো কাজ করবেন তাদের সম্মানজনক জায়গায় বসানো হবে। আবার এমন হতে পারে , প্রশাসক দিয়ে বছর পাঁচেক পার করে কোন এক মাহেন্দ্র ক্ষনে নির্বাচনের ঘোষনা দিয়ে বর্তমানে চালু মৌলিক গনতন্ত্রের আদলে জেলা পরিষদের নির্বাচনটা করে ফেলা যাবে। বর্তমান পদ্ধতিতে বিরোধী দলের কারো চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কোন সুযোগ নাই। দেশে এতো নির্বাচন করা গেল আর নির্ধারিত মেয়াদের মধ্যে জেলা পরিষদের নির্বাচন করা গেলনা এটা বোধগম্য নয়। মন্দের ভালো জেলা পরিষদগুলোতে নির্বাচিত চেয়ারম্যানরা ছিল ,এখন সম্পুর্র্ন আমলা নির্ভর হয়ে গেলো।

এটাতো ঘোষণার নির্বাচন, অন্য কোন দলের কারো চেয়ারম্যান বা সদস্য হওয়ার কোন সুযোগই নাই। তাহলে নির্বাচন হলোনা কেন? এমনিতেই তো জেলা পরিষদের চেয়ারম্যান সদস্যরা উজিরে খামাখা। তাদের কোন কাজ নাই , ক্ষমতা নাই , জনবল নাই । উপজেলা পরিষদেরও কোন কাজ নাই। উপজেলা চেয়ারম্যানরা তবুও তাদের ক্ষমতা প্রাপ্তির জন্য আন্দোলন করে, হাইকোর্টে আবেদন করে। তারা মনে করেন তারা নির্বাচিত সুতরাং তাদের কিছু করা দরকার।

জেলা পরিষদ চেয়ারম্যারা ফোঁসফাঁসও করেনি। মন্দের ভালো নিরুপদ্রবে ৫ বছরের মেয়াদ পার করা গেছে। ভাবগতিকে পদ কেনা বেচার মৌশুম চালু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন শহরে অমুককে জেলা পরিষদের প্রশাসক পদে দেখতে চাই। মিছিল শুরু হয়েছে, একই শহরে একাধিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার জন্য দাবী উঠতে শুরু করেছে। এটা সংক্রমিত হবে। সব জেলাতেই অধিক যোগ্যদের জেলা পরিষদে মনোয়ন দেওয়ার দাবী উঠবে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হবে কিনা সেটা দল ই বিবেচনা করবে। জেলা পরিষদ চেয়ারম্যানরা এতোদিন সরকারি গাড়ী ব্যবহার করেছেন।এখনো করা দরকার। তাদেরকে ডিউটি ফ্রি গাড়ী কেনার সুযোগটা দেওয়া দরকার। তাতে তারা সম্মানিত হবেন।

আবার তাদেরকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে দলে থাকা যোগ্যরা মনক্ষুন্ন হবেন। সেদিক বিবেচনা করতে হবে দলকেই। যারা ইতোপুর্বে সদস্য ছিল তারা সম্মানী ভাতা সহ অনুদান, ত্রানেরও ভাগ পেয়েছে। তারা যে বিতরন করেছে তা ফেসবুকের কল্যানে মানুষজন জানতে পেরেছে। আবার কোন কোন সদস্য স্বত:প্রনোদিত হয়ে জেলা পরিষদ থেকে অনুদানের সংগ্রহ করে নিজ এলাকায় চেক হস্তান্তরের সময় নিজের থেকে অনুদান দিলেন এমন প্রচার ও করেছেন। কেউ কেউ আবার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেওয়ার মতো মহৎ কাজও করেছেন। কেউ কেউ তার সম্মানী বাবদ প্রাপ্ত টাকা জনকল্যান মুলক কাজে ব্যয় করেছেন। অনেকে প্রশংসনীয় কাজ করেছেন তাতে এলাকাবাসী যেমন উপকৃত হয়েছে , দলের ভাবমুর্তি উজ্জল হয়েছে। বিপরীত শ্রোতের কর্মীদের যেমন অবনমন দরকার তেমনি দলের উচিত ভালো কাজ করা কর্মীদের মুল্যায়ন করা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 21 minutes আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »