হোম
নাগরিক ভাবনা

নওগাঁর সাপাহারে জন চলাচলের রাস্তা বন্ধ করায় ভোগান্তি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

এনামুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জন চলাচলের একটি রাস্তা বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে রয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে উপজেলার মানিকুড়া ও জয়পুর মৌজাস্থ সীমানা রেখা মধ্য এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মানিকুড়া ও জয়পুর মৌজাস্থ সীমানা রেখার মধ্য দিয়ে একটি ৫ ফিট দৈর্ঘ্যে আইলের পায়ে হাঁটার রাস্তা জন চলাচলের জন্য উম্মূক্ত ছিল। জয়পুর পালপাড়া ও মানিকুড়া মধ্যবর্তী বর্তমান পাকা রাস্তার পাশ দিয়ে নসিব সিলেমা হলের কাছে গিয়ে রাস্তাটি শেষ হয়েছে। রাস্তাটি পিছনে দিকটা এখনও ঠিক আগের মতো থাকলেও বর্তমানে সামনের অংশে প্রায় ৫০/৭০ ফিট প্রস্থের মতো রাস্তা বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ পাওয়া গেছে। পায়ে হাঁটার জন চলাচল ও কৃষি কাজে ব্যবহারের জন্য স্থানীয় এক ব্যক্তি ৫ফিট দৈর্ঘ্য ও প্রায় ২৫০/৩০ ফিট প্রস্থ রাস্তা হিসেবে উম্মূক্ত করে দেন। সম্প্রতি ওই রাস্তার সামনের অংশে ঘিরে রাখার ফলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে কৃষক ও স্থানীয়দের। এক সময় ওই রাস্তা দিয়ে মানিকুড়া সৈয়দপুর সহ আসেপাশে কয়েকটি গ্রামের লোকজন পায়ে হেঁটে সাপাহার বাজার যাতায়েত করতেন। এছাড়াও ওই রাস্তা দিয়ে ফসলাদি চাষাবাদ করা ও ফসল ঘরে আনা নেওয়ার কাজে প্রায় কয়েক যুগ ধরে ব্যবহার হয়ে আসছিলো। বর্তমানে ওই এলাকায় বসতবাড়ির উপযুক্ত আবাসিক এলাকা গড়ে উঠতে শুরু করেছে।

ইতিমধ্যে কয়েকটি বসতবাড়ি নির্মাণ কাজও সমাপ্ত হয়েছে এবং মানুষ বসবাসও করছে। জানা যায়, সেখানে আরও ৩৫ টি’র মতো পরিবার এরইমধ্যে ওই এলাকায় বসতবাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি সহ পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু সম্প্রতি রাস্তাটির সামনের দিকে প্রায় ৫০/৭০ ফিট দৈর্ঘ্য এর মত নিজেদের জায়গা দাবি করে ঘেরাও করে রেখেছে উপজেলার জয়পুর পালপাড়া গ্রামের বাসিন্দা গোবিন্দ পাল ও কুচন্দরী গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে প্রভাষক মিজানুর রহমান মিজান। রাস্তাটি বন্ধ হওয়ার ফলে বসতবাড়ি নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃস্টি হচ্ছে। নির্মিত বসতবাড়ি লোকজন চলাচলে, চাষাবাদের কাজে ও ফসল তোলার কাজে ভোগান্তি সহ কৃষক ও জন সাধারণের চলাচলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানান স্থানীয়রা।

ভুক্তভোগী আলমগীর, মোসলেম উদ্দিন, আবুল কালাম আজাদ, আলম, দেলোয়ার হোসেন, গোলাম কিবরিয়া, আশরাফুল ইসলাম, জহুরুল ইসলাম, আমানুল কবির, শহিদুল ইসলাম, হুমায়ুন কবির, তারেক রহমান, এনামুল হক, তোজাম্মেল হক, লালন, খাতিজা, রফিকুল ইসলাম, তানজিলা, লোকমান হোসেন, লিটন, কাউসার, শরিফুল ইসলাম, আইনুল হক, জোসনা বিবি, খাদেমুল ইসলাম, নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জামান, মোঃ বাবু,জাহাঙ্গীর, শাহাদাত হোসেন, রবিউল ইসলাম, আব্দুল আলীম আফরোজা বিবি ও রেহেনা পারভীন এ প্রতিবেদককে জানান, রাস্তাটি দীর্ঘদিন যাবৎ জন চলাচলের জন্য আইল রাস্তা হিসাবে ব্যবহার হয়ে আসছিলো। যার সুবাদে আমরা সেখানে জায়গা জমি ক্রয় করি এবং বসত বাড়ি নির্মাণের জন্য প্রস্তুতি সহ পরিকল্পনা গ্রহণ করি। ইতিমধ্যে কয়েকজন বাড়ি নির্মাণের কাজও শেষ করেছি এবং বসবাস শুরু করেছি। কয়েকজন নতুন করে নির্মাণ কাজ শুরু করেছি। কিন্ত বর্তমানে নিজেদের জায়গার সাথে সম্পৃক্ত থাকায় গোবিন্দ পাল ও মিজানুর রহমান উক্ত রাস্তাটির সামনের দিকে বেড়া দিয়ে ঘিরে রাখার কারণে আমরা আমাদের বসতবাড়িতে প্রবেশ করতে পারছিনা এবং নির্মাণের কাজও করতে পারছিনা। পূর্বের ন্যায় পুরো রাস্তাটি বহাল রয়েছে। শুধু মাত্র সামনের ৫০/৭০ ফিট প্রস্থ পাকা রাস্তা সংলগ্ন বেড়াটি উঠিয়ে দেয়া হয় তাহলে আমাদের ৩৫ টি পরিবার সহ আশেপাশের কৃষি ও কৃষকদের চরম দুর্দশা ও ভোগান্তির কবল হতে রক্ষা পাবো। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

গোবিন্দ পালের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ওখানে কোন খাস জায়গা নেই পুরোটা আমার নিজ সম্পত্তি। অপরদিকে (উপরের অংশ) প্রভাষক মিজানুর রহমানের জমি। প্রভাষক মিজানুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এবিষয়ে শনিবার (০৪ ডিসেম্বর) বিকেল পৌঁনে ৩ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুনের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, ঘটনাটি আমি শুনেছি, স্থানীয়দের আবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 14 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 16 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 16 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক