হোম
অপরাধ

নওগাঁয় দুই ভুয়া চিকিৎসক ও ক্লিনিক মালিকের জেল জরিমানা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর পত্নীতলায় ভ্রাম্যমান আদালতে এক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ দুই ভুয়া ডাক্তারকে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে উপজেলার নজিপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর।

নওগাঁ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবীর বলেন- গোপন সংবাদে ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। নজিপুরের ডক্টর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অভিযান পরিচালনা করা হয়। এসময় সঞ্জীব কুমার নিজেকে চিকিৎসক/ডাক্তার পরিচয় দেন। তবে তিনি কমিউনিটি ক্লিনিকের একটি সনদ ছাড়া অন্য কোন কাগজপত্র দেখাতে পারেননি। এছাড়া চিকিৎসক না হয়েও ব্যবস্থাপত্রে যেসব ঔষধ বা এন্টিবায়োটিক লিখেছে তা তিনি লিখতে পারেন না। নামের আগে ডাক্তার লিখে রোগীদের সাথে প্রতারণা করে চিকিৎসা দিয়ে আসছিলেন। এ অপরাধে তার ২ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া এ বিষয়টি প্রতিষ্ঠানের পরিচালক প্রদীপ কুমার অবগত আছেন। তারপরও তিনি সঞ্জীব কুমারকে দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতেন। এ অপরাধে পরিচালাককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, উপজেলার নজিপুর পৌরসভার খীরসিন এলাকার রতন কুমার মন্ডল। তিনি তার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন। এছাড়া চিকিৎসক পরিচয়ে ব্যবস্থাপত্রে ঔষধ লিখতেন। এছাড়াও নিজেকে চিকিৎসক পরিচয় তুলে ধরতে বিভিন্ন সাইনবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন। দীর্ঘদিন ধরে তাদের ব্যবস্থাপত্রে চিকিৎসার নামে অপচিকিৎসা করে স্থানীয় সাধারণ মানুষদের সাথে প্রতারণা করে আসছিলেন।

এ অপরাধে তার ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন এনএসআই নওগাঁর উপপরিচালক মোস্তাক আহমেদ এবং সহকারী পরিচালক আনোয়ার হোসেন, পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শামীম হোসেনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 18 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 24 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক