হোম
আইন-বিচার

দিনাজপুরে প্রকাশ্যে সুন্দরী হত্যাকান্ডে জড়িত প্রধান আসামী চান্দু গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৩ ৯:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

পি কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর শহরের কালুর মোড়ে মহিলা হোটেল শ্রমিক জয়া বর্মন (৩৫) কে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার প্রধান আসামী মোঃ তরিকুল ইসলাম চান্দু (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র (দাঁ) উদ্ধার করা হয়।

রবিবার ( ১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হত্যাকারীকে আটকের সংবাদ নিশ্চিত করেন অতিরিক্তি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “নারী হোটেল শ্রমিক জয়া বর্মন ওরফে সুন্দরী (৩৫) কুপিয়ে হত্যার পর হত্যাকারী মোঃ তরিকুল ইসলাম চান্দু (৩২) আত্মগোপনে চলে যায়।

প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারীতে গত শনিবার দিবাগত রাতে দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরহাট বাজারের মাহিন সুইট নামীয় মিষ্টির দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ তরিকুল ইসলাম চান্দু (৩২) দিনাজপুর জেলা সদর উপজেলার মুরাদপুর দামপুকুর গ্রামের আশরাফ আলীর পালক পুত্র।অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, দিনাজপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সাউদিয়া হোটেলের বাবুর্চি হিসাবে মোঃ তরিকুল ইসলাম চান্দু (৩২) কাজ করত। একই হোটেলে জয়া বর্মণ ওরফে সুন্দরী (৩৫) নারী শ্রমিক হিসাবে রান্নার কাজ করত।

একই হোটেলে কাজ করার সুবাদে সেখান থেকে তাদের পরিচয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একে অপরের ভালবাসা ও প্রেমের সর্ম্পকের কারনে মোঃ তরিকুল ইসলাম চান্দু, জয়া বর্মন ওরফে সুন্দরী (৩৫) কে বিয়ের চাঁপ দিলে বিরোধের সৃষ্টি হয়।

জয়া বর্মন ওরফে সুন্দরী (৩৫) যেহেতু একজন হিন্দু নারী তার একটি মেয়ে ও স্বামী সংসার আছে। তাই সে কোন ভাবেই এই সম্পর্ক দীর্ঘায়ু করতে চাচ্ছিল না।

তাই মোঃ তরিকুল ইসলাম চান্দু (৩২) ক্ষোভে অভিমানে পরিকল্পিত ভাবে হত্যা কান্ড ঘটিয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, মোঃ তরিকুল ইসলাম চান্দু (৩২) গত ৯ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে করেছিল। সেই স্ত্রী গত ৫ বছর পুর্বে মারা যায়। সেই স্ত্রী চার বছর সংসার করলেও কোন সন্তান হয়নি।

মোঃ তরিকুল ইসলাম চান্দু (৩২) অনেকটাই ছন্নছারা জীবন যাপন করত। হোটেলের প্রধান বাবুর্চি হওয়ায় সে হোটেল মালিকের বাসায় বসবাস করত।

উল্লেখ্য যে, গত বুধবার ( ২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ ঘটিকার দিকে দিনাজপুর শহরের মির্জাপুর বাস টার্মিনাল (কালুর মোড়) বিসমিল্লাহ হোটেলের দক্ষিণ পাার্শ্বের গলিতে জয়া বর্মন ওরফে সুন্দরী (৩৫) কে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরবতীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এই ঘটনায় নিহতের স্বামী বাদি হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দাঁয়ের করেন। যাহার মামলা নাম্বার ৫৭/৭৩৮।নিহত জয়া বর্মন ওরফে সুন্দরী (৩৫) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বনডাঙ্গা গ্রামের সপাল রায়ের স্ত্রী।

নিহত জয়া বর্মন ওরফে সুন্দরী (৩৫) এর ১৩ বছর বয়সি সপ্তম শ্রেণিতে পড়ুয়া একটি কন্যা সন্তান রয়েছে। সে লালমনিহাট জেলার বান্দরকুড়ার প্রভাস রায়ের কন্যা। স্বামী ও স্ত্রী মিলে ফকিরপাড়ার আব্দুস সামাদের একটি টিন সেটের বাড়ীতে ভাড়া নিয়ে বসবাস করতেন। ১৪ বছর পূর্বে তাদের হিন্দু ধর্মমতে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সংসারে অভাব অনটনের কারনে তারা দিনাজপুরে বসবাস করেন বলে জানা গেছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 6 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 8 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 8 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 13 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 23 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক