ডাঃ নুরল হক,বিরামপুর দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
বর্তমান বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উন্নয়ন হয়েছে। কিন্তু গ্রামীন জনপদের রাস্তা তেমন একটা উন্নয়ন পরিলক্ষিত হয় না।
দিনাজপুর জেলার বিরামপুরে আঞ্চলিক মহাসড়কের কলেজ বাজার বটতলী থেকে ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে বেপারীটোলা পর্যন্ত রাস্তাটির চারমাথা মোড় পর্যন্ত কার্পেটিং,বাকি অংশ ইটের খোয়া বিছানো হয়েছে। রাস্তাটির চারমাথা থেকে উত্তর দিকে ধানঘরা গ্রামের কবর স্থানের পাশ দিয়ে হেয়ারিং রাস্তাটি বিরামপুর-দাউদপুর রাস্তার সঙ্গে যুক্ত হয়েছে ।
জানা যায়, ধানঘরা গ্রামের কবরের পাশের রাস্তাটি কাগজে-কলমে হেয়ারিং দেখা গেলেও বাস্তবে রাস্তার ইট উঠে খানাখন্দকে পরিণত হয়েছে। রাতের আঁধারে কে বা কাহারা রাস্তার ইট তুলে নিয়ে যাওয়ায় বর্তমান রাস্তার বেহাল দশা। কিছু কিছু স্থানে গভীর গর্তে পরিণত হয়েছে । অত্র এলাকার মাঠের ফসল ঘরে তোলার একমাত্র রাস্তা । তাছাড়া সংযোগ রাস্তা হিসেবে খুবই গুরুত্বপূর্ণ। খানাখন্দকে ভরা হেয়ারিং রাস্তা দিয়ে ভ্যান, অটো রিক্সা, মটরবাইক এবং জনসাধারণের চলাচল দুর্বিসহ হয়ে উঠেছে।
এলাকার জনসাধারণ হেয়ারিং রাস্তাটি কার্পেটিং করার জন্য মাননীয় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং দিনাজপুর-৬ আসনের এমপি অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের নিকট জোর দাবি জানান।