মোক্তারুজ্জামান মোক্তার,পার্বতীপুর,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জুন, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
দিনাজপুরের পার্বতীপুরে আজ ১২ জুন সকাল ৭ টার দিকে উপজেলার খয়ের পুকুর হাটের সংলগ্ন মিল চাতালে সম্মুখে সড়ক দুর্ঘটনায় বিষাদু চন্দ্র হাড়ি( ৫৪) ঘটনা স্হলেই মৃত্যর খবর পাওয়া গেছে। জানা গেছে,
পার্বতীপুর উপজেলার ১০ নং হরিরামপুর ইউনিয়নের সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী বিষাদু চন্দ্র হাড়ি খয়ের পুকুর হাট বাজার থেকে একটি কাঁঠাল ক্রয় করে বাইসাইকেলে বাড়ি আসছিল । হাট থেকে উত্তর দিকে মিল চাতালের সম্মুখে বিপরীত মুখী আসা দ্রুতগামী শ্যামল পরিবহন (ঢাকা মেট্রো-ব- ১২-৪১৬৭) চকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যুর কথা প্রত্যক্ষদর্শীরা জানান।
তার বাড়ি বজরুক বাগবাড় (বকশীগঞ্জ নদীর ব্রীজের পাশে)। তিনি একজন স ৎ নিষ্ঠাবান পরিচ্ছন্নতা কর্মীর ছিল বলে স্কুল সুত্রে জানা গেছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়ানামে। সে দীর্ঘদিন ধরে সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিল।
সে কারণে তার মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেন। এ বিষয়ে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং প্রয়োজনীয় ব্যবস্হা ও আইনানুগ প্রক্রিয়ার কথা জানান।