হোম
নির্বাচিত কলাম

দাম ২৫০ টাকায় ওঠার পর রান্নায় পেঁয়াজ দেয়া কমিয়েছেন গৃহিণীরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০১৯ ৮:১৭ পূর্বাহ্ণ

onion-mknewsbd

ফাইল ছবি

ঢাকায় পেঁয়াজের দাম আড়াইশ’ টাকায় উঠেছে,ঢাকার বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রায় ২৫০ টাকা কেজি দরে। বৃহস্পতিবার পর্যন্ত কেজিপ্রতি ২২০ টাকায় বিক্রি হলেও গত কয়েক দিনের মধ্যে শুক্রবার পেঁয়াজ বিক্রি হচ্ছে সর্বোচ্চ দামে। ক্রেতারা ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন,তারা এখন আগের চেয়ে কম পরিমাণে পেঁয়াজ কিনছেন। রান্নার সময় ব্যবহার করছেন হিসেব করে। খুচরা দোকানদাররা বলছেন,তারাও পড়েছেন বড় লোকসানের মুখে। ঢাকার রামপুরা বাজারে গিযে দেখা গেল,এক ব্যবসায়ী পেঁয়াজ বিক্রি করছেন ২৪০ টাকা প্রতি কেজি। অন্য কিছু দোকানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। গত কয়েক দিন ধরে পেঁয়াজের দামের যে ঊর্ধ্বগতি দেখা গেছে আজ সেটা শুক্রবার পৌঁছে গেছে রেকর্ড দামে।

কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন মানুষ?
বাঙালির রান্নার একটি অন্যতম প্রধান উপকরণ এই পেঁয়াজের দাম যে নাগালের বাইরে চলে যাচ্ছে – সেটা কীভাবে সামলাচ্ছেন মানুষ? গৃহিণী সেলিনা আক্তার বলছেন, প্রতিদিনের রান্নায় এখন তিনি পেঁয়াজ ব্যবহার করছেন হিসেব করে।

ক্রেতারা বলছেন তারা পেঁয়াজ কিনছেন কম করে

ক্রেতারা বলছেন তারা পেঁয়াজ কিনছেন কম করে

ক্রেতারা বলছেন তারা পেঁয়াজ কিনছেন কম করে আগে একটা তরকারিতে পেঁয়াজ দিতাম ৫/৬টা। কোন হিসেব ছিল না দিনে কতটা পেঁয়াজ ব্যবহার করছি। কিন্তু এখন প্রতি তরকারিতে ২/৩টার বেশি পেঁয়াজ দিচ্ছি না। আরেকজন গৃহিণী মারিয়া কিছুটা ক্ষোভের সঙ্গে বলছিলেন, তার বাসায় এখন পেঁয়াজের ব্যবহার কমিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন রেখেছেন এটার সমাধান কী?

বাজারে বেচাকেনাও কমে গেছে সতর্ক হয়েছেন ক্রেতারাও। আগে এক কেজি পেঁয়াজ কিনলে এখন কিনছেন ২৫০ গ্রাম। মিরপুর বাজারে সকালে বাজার করতে আসা একজন মুন্সি মিয়া বলছিলেন এক কেজির জায়গায় এক পোয়া কিনছি। বাসায় বলে দিয়েছি পেঁয়াজ কম দিয়ে রান্না করতে। আরেকজন বলছিলেন আমরা সাধারণ মানুষ, একটা জিনিসের দাম বাড়লে তো কিছু করার থাকে না আমাদের।পেঁয়াজ খাওয়া তো বাদ দিতে পারি না। তাই কম কিনছি।

গৃহিণীরা বলছেন তারা রান্নাতেও কম পেঁয়াজ দিচ্ছেন

গৃহিণীরা বলছেন তারা রান্নাতেও কম পেঁয়াজ দিচ্ছেন

গৃহিণীরা বলছেন তারা রান্নাতেও কম পেঁয়াজ দিচ্ছেন ঢাকার মিরপুর,গুলশান,বাড্ডা,রামপুরার কাঁচাবাজারগুলোতে গতকাল পেঁয়াজের দাম দুশ থেকে ২২০-এর মধ্যে থাকলেও খুশি নন খোদ খুচরা বিক্রেতারাও। তারা বলছেন, ২২০ টাকা দিয়ে শুক্রবার পেঁয়াজ কিনে তাদেরকে কিছুটা লাভ রেখে বেচতে হচ্ছে আড়াইশ টাকায়। প্রতিনিয়ত বাকবিতণ্ডায় জড়াতে হচ্ছে ক্রেতাদের সাথে। আর পেঁয়াজ কিনবো না একজন বিক্রেতা আনিসুজ্জামান বলছিলেন ২৫ কেজি পেঁয়াজ কিনেছি প্রতি কেজি ২২০ টাকায়। এরপর আমার যাতায়াত খরচ আছে। এখন আমি যদি ২৪০/২৫০ টাকায় না বিক্রি করি তাহলে তো আমার হবে না। তার পরেও লসের মধ্যে আছি। এই ২৫ কেজি বিক্রি করতে পারলে আর পেঁয়াজ কিনবো না। আরেকজন খুচরা বিক্রেতা প্রচণ্ড ক্ষোভ নিয়ে বলছিলেন,কাস্টমাররা এসে ঝগড়া করে। আমি কয়জনের সাথে ঝগড়া করবো? কাদের বোঝাবো? আমার তো লস হচ্ছে। আমি কী এক পেয়াজ নিয়ে বসে থাকবো নাকি অন্য জিনিস বিক্রি করবো?

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার পর থেকেই বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ছে

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার পর থেকেই বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ছে

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখার পর থেকেই বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ছে সেপ্টেম্বর মাসে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবার পর থেকেই বাংলাদেশে এর দাম বাড়তে থাকে।যদিও বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় সেটা দিয়ে চাহিদার ৬০% পূরণ হয়। বাকি প্রায় ৪০% আমদানি করা হয়, এবং তার বেশিরভাগই আসে ভারত থেকে। এদিকে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, তারা মূলত ভারত থেকে পেঁয়াজ আমদানি করে থাকেন খরচ বাঁচাতে। এখন ভারত রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে করে পেঁয়াজ কেনাবেচায় তারাও বিপত্তির মধ্যে রয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 33 minutes আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 1 hour আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 1 hour আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 6 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 16 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 20 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 23 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক