হোম
অপরাধ

তেঁতুলিয়ায় বোমা মেশিন (খনন যন্ত্র) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছেই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ মে, ২০২৫ ৬:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহরাব আলী,তেঁতুলিয়া প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বোমা মেশিন (খননযন্ত্র) দিয়ে অবাধে পাথর উত্তোলন চলছেই। স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিজিবির অব্যাহত অভিযানের পরও তা বন্ধ হচ্ছে না।

পরিবেশবাদীরা জানান, এসব যন্ত্র দিয়ে পাথর উত্তোলন চলতে থাকলে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। এভাবে পাথর তুললে ভূমির অভ্যন্তরে গভীর খাদের সৃষ্টি হয়। মাটির গভীরে শূন্যতা তৈরি হয়। ভূমিধসসহ ভূমিকম্পের অন্যতম কারণ এটি। অসাধু একটি ব্যবসায়ী চক্র পুলিশের চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে এসব যন্ত্র দিয়ে পাথর তুলছে। এর প্রতিবাদে উপজেলার ভজনপুরে ‘ভূমি রক্ষা কমিটির’ ব্যানারে মানববন্ধন করেছে এলাকাবাসী।
সরেজমিনে দেখা গেছে,তেতুলিয়া

উপজেলার দেবনগড় ইউনিয়নের ময়নাগুড়ি, ভুটুজোত, পাঠানপাড়া, ধানশুকা, কায়লামনি ও শিবচন্ডি নামক এলাকায়; ভজনপুর ইউনিয়নের গনাগছ, ভদ্রেশ্বর, সংগঠন (মুর্খাজোত), কির্তনপাড়া, ভাঙ্গিপাড়া, প্রধানগছ(শালবাড়ী), খুনিয়াগছ ও বকলাহাটি(চুয়ামতি ও চারপাড়া) নামক এলাকায়; বুড়াবুড়ি ইউনিয়নের ডাহুক ব্রীজ সংলগ্ন ও ডাহুক নদীর বিভিন্ন স্থানে; শালবাহান ইউনিয়নের বালাবাড়ি (সানু বালাবাড়ি), লোহাকাচি (বন বিভাগের জমিতে) এবং তেঁতুলিয়া সদর ইউনিয়নের বড়বিল্লাহ,

ভজনপুর, শিবচণ্ডী, বুড়াবুড়ি, মাঝিপাড়া রাতের অন্ধকারে ৫০টিরও বেশি যন্ত্র দিয়ে পাথর উত্তোলন চলছে। যন্ত্রগুলো বিভিন্ন নদী, নদী-তীরবর্তী এলাকা, খাসজমি, ফসলি জমি ও পুকুরে বসানো হয়েছে। বিভিন্ন রাস্তার মোড়ে উত্তোলনকারীদের প্রতিনিধি পাহারা দেয়। পুলিশ, বিজিবি দেখলেই তাঁরা সংশ্লিষ্ট ব্যবসায়ীকে খবর দেন।

স্থানীয়রা বলেন, প্রশাসনকে এসব মেশিন চালক ও ব্যবসায়ীদের একটি নামের তালিকা দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে গড়ে ওঠা ‘ভূমি অধিকার রক্ষা কমিটির উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাথর শ্রমিক আন্দোলন নেতা মুক্তারুল হক মুকু,ডিজার হোসেন বলেন, রাতের অন্ধকারে স্থানীয় দলীয় নেতাদের সহযোগিতায় প্রকাশ্যে এসব বোমা মেশিন চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বোমা মেশিন ব্যবসায়ী জানান, প্রতি রাতে মেশিন চালালে দালালের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও রাজনৈতিক নেতাদের মেশিন-প্রতি চার হাজার টাকা দিতে হয়। তেঁতুলিয়া থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (oc),মুসা মিয়া জানান, পুলিশ প্রতি রাতেই টহল দেয়। কিন্তু কে বা কারা পুলিশ দেখলেই ব্যবসায়ীদের খবর দেয়। খবর পেয়ে তাঁরা মেশিন বন্ধ করে পালিয়ে যান। এর মধ্যে থানায় বোমা মেশিন-সংক্রান্ত মামলা হয়েছে। কিন্তু আসামিরা জামিন পেয়ে আবার পাথর উত্তোলন শুরু করে।

অভিযান অব্যাহত রয়েছে জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান তৌহিদুল বারী বলেন, এভাবে পাথর তোলা বন্ধ না হলে অচিরেই পরিবেশ বিপর্যয়ের মধ্য দিয়ে পঞ্চগড়বাসীকে চরম মূল্য দিতে হবে।তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু’
.বলেন, বোমা মেশিনে পাথর তোলা বন্ধে গণসচেতনতা তৈরি করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক মেশিন জব্দ করে মামলা দেওয়া হয়েছে। তারপরও বন্ধ করা যাচ্ছে না। সব মহলের সহযোগিতাও পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী বলেন, ‘বোমা মেশিন বা ড্রেজার দিয়ে পাথর উত্তোলন বন্ধে এলাকায় সভা করেছি। এভাবে পাথর উত্তোলন করতে দেওয়া হবে না।বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন ড্রেজার দিয়ে পাথর উত্তোলন বন্ধে বিজিবি কাজ করেছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 25 minutes আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 hour আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 8 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 20 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 21 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 24 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 1 day আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 1 day আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক