হোম
নির্বাচিত কলাম

ঢাকা সিটি করপোরেশন ভোটে হারলে আকাশ ভেঙে পড়বে না, ওবায়দুল কাদের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০১৯ ৯:৩৮ পূর্বাহ্ণ

Obaydur-kader-mknewsbd

ফাইল ছবি

সিটি করপোরেশন ভোটে হেরে গেলেও সরকারের ওপর আকাশ ভেঙে পড়বে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইসঙ্গে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়ায় বিএনপিকে স্বাগতও জানান তিনি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এলামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সিটি করপোরেশন নির্বাচনের সিডিউল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে বিভিন্ন দল অংশগ্রহণ করছে, বিএনপিও এই নির্বাচনে অংশ নিচ্ছে, আমরা তাদের স্বাগত জানাচ্ছি। কারণ নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, প্রতিযোগিতামূলক হোক। আমি আপনাদের আশ্বস্থ করতে চাই এই নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, সুষ্ঠু হবে। একসেপটেবল, ক্রেডিবল একটি নির্বাচন হবে।

এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে চান। নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, যেই জয় পাক, কিছু আসে যায় না। সিটি করপোরেশন নির্বাচনে হেরে গেলে সরকারের উপর আকাশ ভেঙ্গে পড়বে না। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতিতে এই নির্বাচন করছে। নির্বাচন কমিশনকে স্বাধীন কর্তৃত্বপূর্ণ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব।

রাজনৈতিক নেতাদের মধ্যে সম্পর্কের দেয়াল উঁচু না করে সেতুবন্ধন তৈরি করার পরামর্শও দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে এবং পারিবারিক জীবনে আরও অনেক সেতু দরকার। আমাদের ওয়াল হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে না। আমি সকলের কাছে অনুরোধ করব, আসুন পোলারাইজড ডিভাইসিং পলিটিক্স থেকে ফিরে আসি। আর ওয়াল নয়, আমাদের সেতু নির্মাণ করা দরকার। সম্পর্কের সেতুগুলোতে ফাটল ধরে গেছে, এই চিড় ধরা সেতুগুলোকে সঠিকভাবে নির্মাণ করা দরকার। ওবায়দুল কাদের বলেন, আমি বলছি সম্পর্কের সেতু। আমাদের রাজনীতিকরা বেপরোয়া চালক হয়ে গেছে, আমাদের কথাবার্তাও বেপরোয়া চালকের মত হয়ে গেছে। আমাদের অনেকের মুখে মুখে ফরমালিনের মত বিষ। এই অবস্থা থাকলে ওয়ালই উঠবে, ওয়াল আরও উঁচুতে উঠবে, সম্পর্কের সেতু নির্মাণ হবে না। কাজেই আমাদের এই জায়গা থেকে বের হয়ে সম্পর্কের সেতু নির্মাণ করতে হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 10 minutes আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 45 minutes আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 50 minutes আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 6 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 16 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 19 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 23 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক