হোম
নির্বাচিত কলাম

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে যেভাবে ব্যবহার করা যাবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ মার্চ, ২০২০ ৬:১২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যের একটি এক্সপ্রেসওয়ে বৃহস্পতিবার যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, এটিই বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে যেখানে কোন রকম প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুত গতিতে গাড়ি চলতে পারবে। তবে পুরো ৫৫ কিলোমিটার রাস্তা এখনই একটানা ব্যবহার করা যাবেনা, কারণ মাঝখানে রয়েছে পদ্মা নদী। পদ্মা নদীর উপর প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণের কাজ শেষ হলে এই এক্সপ্রেসওয়ের পুরো সুবিধা পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানাচ্ছেন। তখন ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত যেতে সময় লাগবে ৪২ মিনিট – এমনটাই বলছে সরকারের সড়ক ও জনপদ বিভাগ। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।

Express-way-mknewsbd-650x300

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা  জানান, পদ্মা নদীর দুই পাশে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের মে মাসে।শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৬,০০০ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত এই সড়ক নির্মাণ করতে খরচ হয়েছে ১১,০০০ কোটি টাকা। ধীরগতির যানবাহন যাতে এক্সপ্রেসওয়ে ব্যবহার না করে সেজন্য চার লেনের এই সড়কের দুই পাশে দুটো সার্ভিস লেন করা হয়েছে বলে জানিয়েছেন মি. মোস্তফা। এই সার্ভিস লেন দিয়ে ধীরগতির যানবাহন চলাচল করবে।

কর্মকর্তারা বলছেন, যানবাহন ইচ্ছে মতো যে কোন জায়গা দিয়ে এই এক্সপ্রেসেওয়েতে উঠা-নামা করতে পারবে না। এখানে উঠা-নামার জন্য কিছু নির্দিষ্ট পয়েন্ট রাখা হয়েছে। এছাড়া এই সড়ক ব্যবহার করতে হলে টোল দিতে হবে। তিন চাকার যানবাহন এই এক্সেপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে না। মি. মোস্তফা জানান, এই এক্সপ্রেসওয়েতে পাঁচটি ফ্লাইওভার, চারটি রেলওয়ে ওভারব্রিজ এবং চারটি বড় সেতু রয়েছে।

খুলে দেওয়া হলো দেশের প্রথম এক্সপ্রেসওয়ে

এক্সপ্রেসওয়ে নিরাপদ কতোটা?

বিশেষজ্ঞরা বলছেন, কম সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানো সম্ভব হলে গাড়ির জ্বালানী খরচ কমবে। ফলে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, অন্যদিকে জ্বালানী সাশ্রয়ের ফলে তা দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট-এর সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ বলেন, এক্সপ্রেসওয়ে নিরাপদে ব্যবহার করার জন্য চালকদের দক্ষতা এবং গাড়ির মান গুরুত্বপূর্ণ বিষয়। অতিরিক্ত গতিতে গাড়ি চললে এবং টায়ারের মান ভালো না হলে, সেটা গরম হয়ে বার্স্ট করতে পারে। এতে দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়, বলছিলেন মি. নেওয়াজ। তিনি বলেন, যে রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চলতে পারে, সেসব রাস্তায় চলাচল করা গাড়ির ফিটনেস ভালো থাকা গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে কয়েকটি চারলেনের মহাসড়ক থাকলেও সেগুলোতে নানা রকম সমস্যা বিশেষজ্ঞরা চিহ্নিত করেন, যার একটি হলো উল্টো পথে গাড়ি চলা, যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়িয়ে দেয়। মুন্সীগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে উল্টোপথে গাড়ি চলাচলের কোন সুযোগ রাখা হয়নি।
তিনি বলেন, এই এক্সপ্রেসওয়ের আশেপাশে কোন স্থাপনা কিংবা হাটবাজার নেই, ফলে দুর্ঘটনার সম্ভাবনাও কম।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 12 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 day আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 day আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক