হোম
কভিড-১৯

ঢাকার অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২০ ৭:৩৪ পূর্বাহ্ণ

ঢাকার অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত-এম কে নিউজ

ফাইল ছবি

ঢাকার অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত! বাংলাদেশে এক গবেষণায় ঢাকার প্রায় অর্ধেক মানুষের করোনাভাইরাস সংক্রমণ ঘটে যাওয়ার যে তথ্য এসেছে, সেটা দেশটির প্রতিটি মানুষের জন্য ঝুঁকির বার্তা দিচ্ছে বলে বিশেষজ্ঞরা বলেছেন। তারা মনে করেন, সংক্রমণের সরকারি পরিসংখ্যানের তুলনায় বাস্তবতা আরও উদ্বেগজনক- সেখানেই শংকার বিষয়টি গবেষণায় উঠে এসেছে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, এই গবেষণার তথ্যের ভিত্তিতে যেমন স্বস্তিতে থাকা যাবে না এবং একই সাথে অতিরিক্ত আশংকারও কিছু নেই।

সরকারের আইইডিসিআর এবং আন্তর্জাতিক সংস্থা আইসিডিডিআর,বির যৌথ এই গবেষণার নমুনার সংখ্যা নিয়েই প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা। ঢাকার ৪৫ শতাংশ মানুষের দেহে করোনাভাইরাসের অ্যান্টিবডি পাওয়া গেছে বলে গবেষণায় বলা হয়েছে। এই হারকে ভিত্তি করে বলা হচ্ছে, ঢাকায় ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন প্রায় এক কোটি মানুষ। রাজধানীর বস্তি এলাকায় সংক্রমণের হার আরও বেশি অর্থ্যাৎ ৭৪ শতাংশ। কিন্তু সরকারের পক্ষ থেকে সংক্রমণের যে তথ্য প্রচার করা হচ্ছে, তাতে ঢাকায় এপর্যন্ত আক্রান্তের সংখ্যা দুই লাখেরও কম।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক একজন পরিচালক ড: বে-নজীর আহমেদ বলেছেন, বাস্তব পরিস্থিতিতে ঝুঁকি যে বাড়ছেই, গবেষণায় তা উঠে এসেছে। এছাড়া নিম্ন আয়ের বা কোনো স্তরের মানুষই ঝুঁকির বাইরে নয়, তাও প্রমাণ হয়েছে বলে তিনি মনে করেন।

গবেষণায় যখন ৪৫ ভাগ বলছে, তখন আমাদের ধরে নিতে হবে যে, ঢাকায় এক কোটি মানুষ কোনোনা কোনো সময় আক্রান্ত হয়েছে। এছাড়া খুব আলোচনা হচ্ছিল যে, আমাদের দেশের খেটে খাওয়া মানুষ বা বস্তির মানুষ সম্ভবত আক্রান্ত হয় না। এই মিথটা ভুল-সেটা এই গবেষণায় প্রমাণিত হয়েছে। বস্তির মানুষও আক্রান্ত হয়েছে এবং তারা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছে। তাদের লক্ষ্মণ কম হয়েছে এবং তারা উপসর্গ চেপে গেছে, তাদের জীবিকার স্বার্থে। সুতরাং আমাদের ১৭কোটি মানুষই ঝুঁকিপূর্ণ। এটা থেকে প্রমাণ হয়েছে। সুতরাং আমাদের বিরাট ঝুঁকি। ১৭ কোটি মানুষের জন্যই ঝুঁকি।

ঢাকায় উপসর্গহীন কোভিড১৯ রোগীর সংখ্যা বেশি হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। গবেষণায় এও বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্তদের ৮২ শতাংশেরই কোনো উপসর্গ নেই। এ ধরণের আক্রান্তের সংখ্যা যে অনেক বেশি- সেটাকেই বেশি উদ্বেগের এবং শংকার বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন, যখন সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে আলোচনা হচ্ছে, তখন এমন পরিস্থিতি ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

অন্যদিকে, বড় অংশের মানুষের দেহে যখন অ্যান্টিবডি পাওয়া গেছে, তখন হার্ড ইমিউনিটি বা প্রাকৃতিক ভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে কিনা-এই প্রশ্নেও নানা আলোচনা চলছে। তবে এটি নাকচ করে দিয়েছেন বিশেষজ্ঞদের অনেকে। ইসিডিডিআর,বির সাথে সরকারের আইইডিসিআর যৌথভাবে গবেষণাটি করেছে। আইউডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড: এ এস এম আলমগীরও মনে করেন, পরিস্থিতিটা ঝুঁকিপূর্ণ।

সংক্রমণ যেহেতু উপসর্গহীনই বেশি। ফলে আমার আপনার আশে পাশে কে করোনাভাইরাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা কেউ সেটা জানি না। মাস্ক ছাড়া উপসর্গহীন রোগী ঘুরে বেড়ায়, সেও কিন্তু এই ভাইরাস ছড়াচ্ছে। এবং আমি আপনি যতই সতর্কতা অবলম্বন করি না কেন-আমাদের আক্রান্ত হওয়ার সম্ভবনা থেকে যাচ্ছে।

মি: আলমগীর আরও বলেছেন, হার্ড ইমিউনিটি নিয়ে অনেকে কথা বলছেন। এটা আসলে বৈজ্ঞানিকভাবে একেবারেই ঠিক না। কারণ করোনাভাইরাসের ক্ষেত্রে যে অ্যান্টিবডি ডেভলপ করে,সেটার পরিমাণ অনেক কম এবং দেড় দুই মাসের মাথায় আবার কমতে শুরু করে। আর যাদের ক্রিটিক্যাল অবস্থা থাকে, তাদেরও শরীরে পরিমাণ একটু বেশি থাকে। কিন্তু সেটাও তিন মাস থেকে কমতে শুরু করে এবং ছয় মাস পর অ্যান্টিবডি আর থাকে না। তিনি উল্লেখ করেছেন, বিভিন্ন দেশে দ্বিতীয়দফায় অনেকে আক্রান্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশেও দু’জনের দ্বিতীয় দফায় আক্রান্ত হওয়ার বিষয় পরীক্ষা করে দেখা হচ্ছে।

কিন্তু গবেষণায় নমুনার সংখ্যা নিয়ে সরকারের স্বাস্থ্য বিভাগ প্রশ্ন তুলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, গবেষণার পদ্ধতি নিয়ে তাদের কোন সন্দেহ নেই। কিন্তু মাত্র ৬৯২ জনের নমুনা পরীক্ষা করে ৪৫ শতাংশের অ্যান্টিবডির যে তথ্য পাওয়া গেছে, এর ভিত্তিতে পুরো ঢাকার চিত্র তুলে ধরা বা কোন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়।

গবেষণার সাথে জড়িতরা বলেছেন, আন্তর্জাতিক মান বজায় রেখে তারা এই গবেষণা করেছেন।মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, অনেকের মনে হতে পারে যে, এতজনের যেহেতু অ্যান্টিবডি ডেভেলপ করেছে, ফলে আমাদের দুশ্চিন্তার কারণ নেই। বিষয়টা কিন্তু তাও নয়। আর দ্বিতীয় দফায় ইনফেকশন হচ্ছে, এরকম উদাহরণ বিভিন্ন দেশে পাওয়া গেছে। সুতরাং আমি বলতে চাই যে, আমাদের যাতে দ্বিতীয় ওয়েভে আরেকবার সংক্রমণ না বাড়ে, সেজন্য স্বাস্থ্যবিধি মেনে প্রতিরোধ করাটাই একমাত্র উপায়। এখানে স্বস্তি বা অন্য কোনো রকম আশংকা কোনোটাই নেই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 5 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 1 day আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 1 day আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক