হোম
অর্থনীতি

ডোমার বিএডিসি খামারে আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ছড়িয়ে এলাকা জুড়ে চমক সৃষ্টি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান, সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার বিএডিসিতে চলতি মৌসুমে আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ায় এলাকায় চমক সৃষ্টি করেছেন উক্ত খামারের উপপরিচালক আবু তালেব মিয়া। এছাড়াও এই মৌসুমে আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে তিনি আশা ব্যক্ত করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে চলতি মৌসুমে উপজেলার ০৯নং সোনারায় ইউনিয়নে অবস্থিত বিশেষায়িত ভিত্তি বীজ আলু উৎপাদন খামারটি এর পাশাপাশি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ২০২২/২৩ অর্থবছরে পুরাতন ও নতুন আমদানি কৃত নানান জাতের বীজ আলু ৩ শত ৮০.৯০ একর জমিতে চাষ করা হয়েছে। এর পাশাপাশি ফলনও বাম্পার হয়েছে। এই মৌসুমে আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা ২ হাজার ১ শত ৫২.মেট্রিকটন থাকলে ও তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
এরমধ্যে আমদানিকৃত উচ্চ ফলনশীল রপ্তানি উপযোগী এবং শিল্পে ব্যবহার যোগ্য এ্যালোয়েট, সানশাইন,কুইন এ্যানি, লেবেলা,এই পাঁচটি জাতের আলু মিনি টিউবার, ব্রিডার বা (প্রাক ভিত্তি) ও ভিত্তি বীজ হিসেবে উক্ত খামারে প্রায় ১ শত ১.৭৯ একর জমিতে চাষ করা হয়েছে এবং ফলনও বাম্পার হয়েছে। এছাড়াও ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আবু তালেব মিয়া উপ- পরিচালক পদে যোগদানের পর থেকে নানা উন্নয়ন মুখী কার্যক্রমের মধ্যে দিয়ে খামারটির আমুল পরিবর্তন নিয়ে এসেছেন। এর মধ্যে দুইটি টিস্যু কালচার ল্যাব থেকে পাঁচ লক্ষাধিক প্লানলেট চারা উৎপাদিত হয়েছে কিন্তু চলতি মৌসুমে ১১ লক্ষ ৫০ হাজার চারা উৎপাদিত হয়েছে যা পুর্বের তুলনায় দ্বিগুণের চেয়েও বেশি এবং মিনি টিউবার সর্বোচ্চ ২৯ মেট্রিকটন উৎপাদিত হয়েছিল। এ মৌসুমে তা প্রায় ৭০ মেট্রিক টনের ও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে, ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে ইতিপুর্বে বীজের গুনগত মান খুবই খারাপ থাকায় আশেপাশের এলাকাসহ সারাদেশের কৃষকগন এই খামারের উৎপাদিত বীজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছিলেন। এই সকল বিষয় বিবেচনা করে বিএডিসির উর্দ্ধতন কর্তৃপক্ষ গত ২০২০ সালের জুলাই মাসের দিকে কৃষিবিদ আবুতালেব মিয়াকে উক্ত খামারের উপ-পরিচালক পদে নিয়োগ প্রদান করেন। আবু তালেব মিয়া উক্ত খামারে যোগদানের পর থেকে হারিয়ে যাওয়া বীজের গুনগত মান ফিরিয়ে আনার লক্ষ্যে নিয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সল্পসময়ের মধ্যে খামারের বীজের গুনগত মান অনেকাংশেই ফিরিয়ে এনেছেন। এছাড়াও বর্তমানে এই খামারে ফসলের গুনগত মানউন্নয়ন দেখে এলাকাবাসী সহ খামার কর্তৃপক্ষ অত্যান্ত খুশি এবং আনন্দিত।
এবিষয়ে ৯নং সোনারায় ইউনিয়নের কুমডাঙা এলাকার কৃষক সেলিম হোসেন, শালডাঙা গ্রামের আঃ জলিল এবং গোলাম রহমান সহ আরও অনেকে বলেন যে বর্তমান খামারের দ্বায়িত্বে নিয়োজিত আবু তালেব মিয়া উপ-পরিচালক পদে যোগদানের পর থেকে এই খামারের বীজ আলু ও আউশধান গম সহ যাবতীয় ফসলের ব্যাপক উৎপাদন হয়েছে এবং তিনি আসার পর থেকে এই খামারের সুনাম অক্ষুন্ন রেখেছেন। তাছাড়াও খামারের বীজ আলু সংরক্ষণের জন্য ৮টি সেডের মধ্যে ৫টি নতুন সেড নির্মান কাজ সম্পন্ন করেছেন এবং ৩টি সেডের কাজ চলমান প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সাধারণ মানুষের চলাচলের জন্য হিরিংবোন রাস্তা নির্মান, ৭টি ব্রিজ নির্মান, প্রায় সাড়ে পাঁচ কিঃমিঃ নালা খনন ও নিচু জমিগুলোতে মাটি ভরাট করে চাষাবাদের উপযোগীসহ খামারের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেই যাচ্ছেন।
এর পাশাপাশি মান সম্পন্ন বীজ আলু উৎপাদন সংরক্ষণ এবং তা কৃষক পর্যায়ে বিতরণ জোড়দার করন কাজ প্রকল্পের” মাধ্যমে সুষ্ঠু ভাবে সম্পন্ন করেছেন। এ বিষয়ে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামার (বিএডিসির) উপ-পরিচালক আবু তালেব মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, খামার কর্তৃপক্ষ আমার উপর যে অর্পিত দ্বায়িত্ব দিয়ে এখানে পাঠিয়েছেন আমি তা সঠিক ভাবে পালন করার চেষ্টা অব্যাহত রেখেছি।

 

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 hour আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 7 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 20 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 21 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 21 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক