হোম
অর্থনীতি

ডোমার বিএডিসিতে আউশ ধান রোপনে সবুজের সমারোহ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার (বিএডিসি) ভিত্তি বীজ আলু উৎপাদন খামারটিতে চলতি মৌসুমে আউশ ধান রোপনে বর্তমানে গোটা খামারটি জুড়ে সবুজের সমারোহে ছেয়ে গেছে। কৃষির মাঝে এ যেন এক অপরুপ সৌন্দর্যের লীলাভূমি। এই দৃষ্টি নন্দন সবুজের সমারোহ এলাকাবাসীর মন কেড়ে নিয়েছে, প্রতিদিন বিকেলে সবুজের সমারোহ দেখতে বিভিন্ন এলাকার মানুষকে খামারে দেখা গেছে।

অপরদিকে পুরো খামারের সৌন্দর্য বর্ধন ও পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য প্রায় পাঁচ কিলোমিটারের বেশি যে নালাটি ইতিপুর্বে খনন করা হয়েছিল সেই নালার দুই ধার দিয়ে সারি সারি করে লাগানো হয়েছে নারিকেল গাছ এবং লাল রংয়ের পাকচং ঘাস।
প্রকৃতির হিমেল বাতাসে দোলা খাচ্ছে লাল রঙের সুন্দরী পাকচং ঘাস এবং সবুজের সমারোহে দুলছে আউশ ধানের সবুজ ক্ষেত। এই লাল সবুজের সমারোহ এর অপরুপ দৃশ্য দেখে মন জুরিয়ে যাবে যে কোন দর্শনার্থীর।
উল্লেখ্য যে, ১৯৫৭-৫৮ সালের দিকে হুকুম দখলের মাধ্যমে সরকার এই খামারটি প্রতিষ্ঠা করেছিল। তৎকালীন কৃষি বিভাগের নিয়ন্ত্রণে খামারটির কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে ১৯৬১-৬২ সালের দিকে খামারটি বিএডিসির কাছে হস্তান্তর করা হয়।
বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে এই এলাকার মাটি অধিক উপযোগী মনে করে ১৯৮৯-৯০ সালে খামারটি আলুবীজ উৎপাদনের অন্তর্ভুক্ত হয়।বর্তমানে খামারটির পরিধি ৫শত১৪.৪৮ একর। উক্ত খামারটিতে আলু উৎপাদনের পাশাপাশি নিচু জমি গুলোতে বোরো ধান বীজ, আমন ধানবীজের পাশাপাশি কম উর্বর জমিতে গম বীজ উৎপাদন করা হয়।
এলাকাবাসী জানায়, উক্ত খামারে উপ-পরিচালক পদে আবু তালেব মিঞা যোগদানের পর থেকে এই খামারে কৃষিতে বিপ্লব ঘটাতে আলু উৎপাদনের পর পরই তিনিই প্রথম আউশ ধান বীজ উৎপাদন করে অত্র এলাকা সহ সারা দেশে ব্যাপক সারা ফেলেছেন এবং তিনি এই খামারে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যার সুফল অত্র এলাকাবাসি সহ সারা দেশবাসী ভোগ করছেন। এছাড়াও প্রতি মৌসুমে বীজ আলু উত্তোলনের পর জমির উর্বরতা বৃদ্ধি, সুষম পুষ্টির যোগান, ভুমি ক্ষয়রোধ এবং আবাদি জমির উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৪শত ৫০ একর জমিতে ধইঞ্চা চাষ করা হয়েছে। বর্তমানে চলতি মৌসুমে ২শত ৫৫ একর জমিতে আউশ ধানবীজ রোপন করা হয়েছে যার উৎপাদন লক্ষ্য মাত্রা ৩শত ৩২ মেঃ টন। এছাড়াও বর্তমানে যান্ত্রিকি করন পটেটো প্লান্টার দ্বারা বীজ আলু রোপণ করা হচ্ছে এর পাশাপাশি পটেটো ডিগার/হার্ভেষ্টার দ্বারা বীজ আলু উত্তোলন, গ্রেডার মেশিন দ্বারা বীজ আলু গ্রেডিং করা, রাইস সিডিং মেশিন দ্বারা আউশ ও আমন ধানবীজের বীজতলা প্রস্তুত এবং রাইস ট্রান্সপ্লান্টার মেশিন দ্বারা আউশ ও আমন ধানবীজ রোপন করা হয়েছে, এবং কম্বাইন হার্ভেষ্টার দিয়ে ধানবীজ ফসল কর্তন করা হয়, এছাড়া এই খামারের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে ভার্মিক ম্পোষ্ট প্লান্ট তৈরি করা হয়েছে সেখান থেকে প্রতিবছর প্রায় ৩০ মেঃ টন ভার্মিক ম্পোষ্ট উৎপাদন করা সম্ভব।
এবিষয়ে ডোমার বিএডিসি খামারের উপপরিচালক আবু তালেব মিঞা বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি ইঞ্চি জমিকে উৎপাদনের আওতায় এনে অত্র খামারটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্বায়নের এইযুগে কৃষিই হোক দেশের অর্থনীতির মুল চালিকাশক্তি। এরই ধারাবাহিকতায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামাটিতে।

#

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ মোবাইল, ০১৭১৬-৮৪৮০৭৪

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 4 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 18 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক