হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন শিক্ষিত মানুষদের আ.লীগের নেতৃত্বে আনতে হবে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মার্চ, ২০২০ ১:১৩ অপরাহ্ণ

Thak-Romes-mp-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠন হিসেবে পরিণত করতে হবে। কমিটিগুলোতে শিক্ষিত মানুষদের অগ্রাধিকার দিতে হবে। তাহলে দল যেমন শক্তিশালী হবে, ঠিক তেমনি দলের নেতাকর্মীদের মূল্যায়ন হবে।

বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার তেওয়ারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, শিক্ষিত মানুষরা নেতৃত্বের জায়গায় এলে দল আরও বেশি সুসংগঠিত হবে। কারন শিক্ষিত মানুষরা জানে কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া যায়; দলের নেতাকর্মীদের কিভাবে মূল্যায়ন করতে হয়। কমিটিগুলোতে পরীক্ষিত ও শিক্ষিত মানুষদেরকে মূল্যায়ন করা হবে। তিনি বলেন, একটি শিক্ষিত জাতি দেশকে উন্নত করতে পারে। দেশের উন্নয়নের ধারায় শামিল হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষিত মানুষের বিকল্প নেই।

রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস রয়েছে; অনেক পুরনো একটি দল আওয়ামী লীগ। এই দলের সম্মান রক্ষার করার দায়িত্ব আমাদের সকলের। কমিটিগুলোতে বিতর্কিত মানুষ যাতে কোন ভাবে প্রবেশ করতে না পারে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে। কমিটিগুলোতে অনুপ্রবেশকারীদের কোন ঠাঁই নেই। সেদিকে চোখকান খোলা রেখে কমিটি গঠনের জন্য সকলের প্রতি আহ্বান জানান সাংসদ রমেশ চন্দ্র সেন। রমেশ চন্দ্র সেন বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আ.লীগ ক্ষমতায় আসার পর দেশের যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা অন্য কেউ করতে পারেনি। আমার জনগনের উন্নয়নে সবসময় কাজ করি। আমাদের সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী করার জন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুধীর চন্দ্র শর্মার সভাপতিত্বে সম্মললের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক রাজিউর রেজা খোকন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম সাধারন সম্পাদক আ স ম গোলাম ফারুক রুবেল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলে, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সানোয়ার পারভেজ পুলক প্রমুখ।

সম্মেলন পরিচালনা করেন শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ও শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহা আলী। দ্বিতীয় অধিবেশনে শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি সুধীর চন্দ্র শর্মা। এ অধিবেশনে সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো। সভাপতি পদে ৩জন ও সাধারন সম্পাদক পদে ৬জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। এরপর গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সভাপতি পদে জীবন ঘোষ ও সাধারন সম্পাদক পদে আকতার আলী জয়লাভ করেন । পরে সদর উপজেলা কমিটির সভাপতি মি.অরুনাংশু দত্ত টিটো ও সাধারন সম্পাদক মি.মোশারুল ইসলাম আাগামী তিন বছরের জন্য শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের আংশিক কমিটি অনুমোদন দেন। এই আংশিক কমিটি খুব অল্প সময়ের মধ্যে পূণর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানান সদর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোশারুল ইসলাম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 4 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক