admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ মার্চ, ২০২০ ২:২৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও সদর উপজেলার করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা কমিটির সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন। সভায় গৃহিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গ্রহন করেন।

১ আগামী ৩ দিনের মধ্যে ইউনিয়ন / পৌরসভায় গত ১০ দিনের মধ্যে আগত প্রবাসীদের তালিকা প্রণয়ন।
২ প্রত্যেক প্রাথমিক / মাধ্যমিক বিদ্যালয়ে সাবান পানি দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা।
৩ ইউনিয়ন পর্যায়ে কর্মরত চিকিৎসকগণ ও স্বাস্থ্য কর্মীদের সাথে ইউনিয়ন পর্যায়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সম্মিলিতভাবে জনসচেতনতায় কাজ করবেন।
৪ জ্বর সর্দি কাশি হলে শিক্ষার্থীদের বাসায় থাকার জন্য ছুটি দিতে হবে এবং জ্বর সর্দি কাশি হলে বাসায় থাকার জন্য বলতে হবে।