হোম
অর্থনীতি

ঠাকুরগাঁও’য়ে সেচ সুবিধায় আসছে ২ হাজার হেক্টর জমি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২২ ৬:২২ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ কৃষি স্বনির্ভর জেলা ঠাকুরগাঁও। আশপাশের জেলাগুলোর তুলনায় এ ঠাকুরগাঁও জেলার ফসলের মান এবং উৎপাদন হার অনেক বেশি। কৃষিতে সেচ কাজে ব্যবহার হয়- এমন প্রাকৃতিক পানির উৎস বৃদ্ধি হলে এ জেলার কৃষি এগিয়ে যাবে আরেক ধাপ। এরই লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার টাঙ্গন ব্যারেজ, বুড়িবাঁধ ও ভুল্লির বাঁধ সেচ প্রকল্পগুলো পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এতে বিদ্যমান সেচ প্রকল্পগুলো পুনর্বাসনের মাধ্যমে ৭ হাজার হেক্টর কৃষিজমি ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণের মাধ্যমে অতিরিক্ত ২ হাজার হেক্টর জমিসহ প্রায় ১৩ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। ঠাকুরগাঁও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ জুলাই থেকে শুরু হয়েছে ৪৫ কিলোমিটার ব্যাপী এ নদী খনন কাজ।

এরই মধ্যে মাটি কাটার কাজ প্রায় শেষের দিকে। এ প্রকল্প বাস্তবায়ন হলে সারফেস ওয়াটার ব্যবহারের ফলে একদিকে যেমন গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমবে, অন্যদিকে সেচের জন্য ব্যবহার্য অতিরিক্ত জ্বালানি সাশ্রয় হবে। সেচ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে প্রকল্প এলাকার ফসলের নিবিড়তা ২৪৫ শতাংশ উন্নীতকরণের মাধ্যমে বাৎসরিক প্রায় ১৫ হাজার ৮০০ মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে, যার বাজার মূল্য প্রায় ৫৫ কোটি টাকা। মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র রক্ষাসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, ৪৫ কিমি. নদী পুনর্খননের মাধ্যমে নাব্যতাবৃদ্ধি এবং ৩ দশমিক ৩০ কি.মি. নদীতীর সংরক্ষণ কাজের মাধ্যমে বিভিন্ন অবকাঠামো নদী ভাঙন থেকে রক্ষা করবে। তীরে বৃক্ষ রোপণের মাধ্যমে বিরূপ প্রভাব থেকে প্রকল্প এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লি বাঁধ এলাকার বাসিন্দা মইনুল ইসলাম বলেন, শুকনো মৌসুমে এ এলাকার জমিগুলো পানিশূন্যতার কবলে পড়ে। নদী খননের ফলে শুকনো মৌসুমে পানি জমা থাকবে। এতে বিভিন্ন খাদ্যশস্য ফলানোর ক্ষেত্রে সেচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়াও নদীতে মৎস্য আহরণ করে জনগণের চাহিদা পূরণ হবে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, প্রকল্প সমাপ্ত হলে ২ হাজার ৭০০ হেক্টর জমির প্রভাবে জমি সেচের আওতায় আসবে আরো ২ হাজার হেক্টর জমি। শুকনো মৌসুমে এ জমিগুলো সেচ সমস্যায় পড়বে না। নদী তীরে একটু পাড় রেখে বাকি মাটি সরিয়ে নেওয়া হবে।

সে পাড়ে গাছ লাগানো হবে। এরই মধ্যে ২০ লাখ টাকার বালু বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এ প্রকল্পে ৩ জন ঠিকাদার ১৫ কি.মি. করে মোট ৪৫ কিলোমিটার নদী খননের কাজ করছেন। প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সারফেস ওয়াটার ব্যবহারের ফলে একদিকে যেমন গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমবে, ঠিক তেমনি সেচের জন্য যে অতিরিক্ত জ্বালানি প্রয়োজন হতো তা সাশ্রয় হবে। অন্যদিকে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষাসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লিরবাঁধে ৪৫ কিলোমিটার নদী খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 11 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 20 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 20 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক