admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ এপ্রিল, ২০২০ ৭:০৩ পূর্বাহ্ণ
ফিরোজ সুলতান, ষ্টাফ রির্পোটারঃ করোনার প্রাদুর্ভাবে গাড়ি বন্ধ থাকায় ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার সংগঠনের জেলা কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় ১ হাজার শ্রমিকের মাঝে চাল, ডাল, আলু, সাবান ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন সংগঠনের জেলা শাখার সভাপতি আশরাফ আলী বাটলা, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সভাপতি নুর ইসলাম ছুটু, মজিবর রহমান, সহ সাধারণ সম্পাদক রুহুল আমিন, রওশন জামান বুলুসহ সাবেক কমিটির সদস্যবৃন্দ। পরবর্তিতে আরও ৩ হাজার শ্রমিকসহ মোট ৪ হাজার শ্রমিকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানান সংগঠনের নেতারা।