হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে ভুল্লি নদী খননের কাজ চলছে, ১ হাজার ৫শ হেক্টর জমি সেচ সুবিধায় আসবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২২ ৫:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার টাঙ্গন ব্যারেজ, বুড়ি বাঁধ ও ভুল্লি বাঁধ সেচ প্রকল্পসমূহ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এতে করে বিদ্যমান সেচ প্রকল্পসমূহ পনর্বাসনের মাধ্যমে বর্তমানে সেচ প্রদানকৃত ৭ হাজার হেক্টর কৃষিজমি ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণের মাধ্যমে ১৩ হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। ঠাকুরগাঁও বাপাউেবো পওর বিভাগ সূত্রে জানা যায়, ১জুলাই, ২১ থেকে ৩১ ডিসেম্বর, ২৩ পর্যন্ত ৪৫ কিলোমিটার নদী খনন কাজ খুব দ্রুত গতিতে চলছে। ইতিমধ্যে মাটি কাটার কাজ প্রায় শেষের দিকে। এ প্রকল্প বাস্তবায়ন হলে সারফেস ওয়াটার ব্যবহারের ফলে একদিকে যেমন গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমবে ঠিক তেমনি সেচের জন্য যে অতিরিক্ত জ্বলানী প্রয়োজন হতো তা সাশ্রয় হবে।

সেচ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে প্রকল্প এলাকার ফসলের নিবিড়তা ২৪৫শতাংশ উন্নীত করনের মাধ্যমে বাৎসরিক প্রায় ১৫ হাজার ৮শ মেট্রিট টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে যার বাজার মূল্য প্রায় ৫৫ কোটি টাকার মত। আবার মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জীব বৈচিত্র রক্ষা সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা; ৪৫ কি: মি: নদী পুন:খননের মাধ্যমে নদীর নাব্যতা বৃদ্ধি এবং ৩ দশমিক ৩০ কি: মি: নদীতীর সংরক্ষণ কাজের মাধ্যমে বিভিন্ন অবকাঠামো নদী ভাঙ্গন হতে রক্ষা করবে। তীরে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশের বিরুপ পভাব হতে প্রকল্প এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলে জানান কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লি বাঁধ এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, শুস্ক মৌসুমে এ এলাকার জমিগুলো পানিশুন্যতায় থাকে। এ অবস্থায় নদী খননের ফলে শুস্ক মৌসুমে পানি জমে থাকবে। এতে করে আমাদের বিভিন্ন খাদ্যশস্য ফলানোর ক্ষেত্রে এটি একটি গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে।

এছাড়াও নদীতে মৎস আহরন করে মাছের চাহিদা পূরণ হবে বলে মনে করি। ঠাকুরগাঁও বাপাউবো পওর বিভাগের নিবাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, প্রকল্প সমাপ্ত হলে ২ হাজার ৭শ হেক্টর জমির প্রভাবে ১ হাজার ৫শ হক্টর জমি সেচের আওতায় আসবে। শুস্ক মৌসুমে এ জমিগুলো সেচ নিয়ে সমস্যায় পরবে না। নদী তীরে একটু পার রেখে বাকি মাটি সরিয়ে নেওয়া হবে। সেই পারে গাছ লাগানো হবে। ইতিমধ্যে ২০ লাখ টাকার বালু বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এই প্রকল্পে ৩ জন ঠিকাদার ১৫ কি: মি: করে মোট ৪৫ কিলোমিটার নদী খননের কাজ করছেন। এর মধ্যে বরিশালের মের্সাস কহিনুর এন্ড একেএ জেভি, ২য় জন ফেনির ও ৩য় জন খুলনার আমিন এন্ড কোম্পানী। প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

সারফেস ওয়াটার ব্যবহারের ফলে একদিকে যেমন গ্রাউন্ড ওয়াটারের উপর চাপ কমবে ঠিক তেমনি সেচের জন্য যে অতিরিক্ত জ্বালানী প্রয়োজন হতো তা সাশ্রয় হবে। অন্যদিকে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জীববৈচিত্র রক্ষা সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এ প্রকল্পটি গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে বলে জানান তিনি। উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লিরবাধে ৪৫ কিলোমিটার নদী খনন প্রকল্পটি ১ জুলাই, ২১ থেকে ৩১ ডিসেম্বর, ২৩ পর্যন্ত সময়কাল ধরা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২১ কোটি টাকা। কাজটি বাস্তবায়ন করছে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 5 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 9 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 15 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক