admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
মো:হুমায়ুন কবির রেজা,ষ্টাফ রিপোর্টার। ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে করোনার বিধি নিষেধ অমান্য করায় জরিমানা অব্যাহত রয়েছে। রোববার এসব এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
সদর উপজেলার বড় খোচাবাড়ী, ছোট খোচাবাড়ী হাট, দানারহাট, শিবগঞ্জ বাজারে বিধি নিষেধ প্রতিপালনের বিষয়টি মনিটরিং করেন সদর ইউএনও। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজন বাড়ি থেকে বের হওয়া, জরুরি সেবা ব্যতীত দোকানপাঠ খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ছাড়া বাড়ি থেকে বের হওয়ার কারনে অর্থদন্ড প্রদান করেন। জনর্স্বাথে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||