হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে স্বামী হত্যার বিচার চেয়ে দুই সন্তানকে নিয়ে রাস্তায় স্ত্রী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৩ ৭:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আলচিত স্টিফান তির্কীর হত্যার বিচার চেয়ে তার স্ত্রী ভের্নিকা খালকো ও দুই সন্তান রজলীন ও দীপ্তি কে নিয়ে রাস্তায় মানববন্ধন করেছে। স্টিফান তির্কী হত্যাকান্ডের প্রতিবাদ এবং মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ও সচেতন নাগরিক এর ব্যানারে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও পৌর শহরের জেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মন্দিরপাড়া গির্জার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষের।

স্টিফান তির্কীর স্ত্রী ভের্নিকা খালকো স্বামী হত্যার বিচার চেয়ে বলেন, আমাদের জাতী ভাই আজকে আমার স্বামীকে হত্যা করবে ভাবতে পারিনি। আমি আমার স্বামির হত্যাকারি জুলিয়ান টপ্প ও গাবে টপ্পের ফাঁসি চাই। এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। স্টিফান তির্কীর দুই মেয়ে রজলীন ও দীপ্তি বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমরা ফাঁসি চাই। জুলিয়ান টপ্প ও গাবে টপ্পের ফাঁসি। যারা আমার বাবাকে আমাদের কাছ থেকে কেরে নিয়েছে তাদের ফাঁসি চাই সরকার ও প্রশাসনের কাছে এই আবেদন বলে তারা কান্নায় ভেঙে পড়েন ।

পরে সেখানে ওসি ফিরজ তাদেরকে আশ্বস্ত করে বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনা ঘটার দু ঘন্টার মধ্যে আমরা হত্যাকারিকে ধরতে সক্ষম হয়েছি। এবং আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। এবং আসামী জবানবন্দি দিয়েছে যে তারাই হত্যা করেছে। এই ঘটনায় হত্যাকারীর অবশ্যই বিচার হবে, এবং সর্বোচ্চ যেই সাজা সেটাই তাদের হবে বলে আশ্বস্ত করেন ওসি ফিরজ ।উল্লেখ্য, গত শুক্রবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় শহরের পরিষদ পাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে স্টিফান রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্টিফান তিরকির হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গেল রোববার (২০ আগষ্ট) ঠাকুরগাঁও পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাকোপ খালকোর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের উপদেষ্টা শামসুজ্জোহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল তিগ্গা, সাংগঠনিক সম্পাদক জোসপিনা এক্কা, প্রচার সম্পাদ বেনেদিক কুজুর, আদিবাসী সমাজ কমিটির সভাপতি জোয়াকিম এক্কাসহ অন্যান্যরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 14 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক