হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে স্বর্ণক্রেতাকে মারধরের ঘটনায় হ্যাপী জুয়েলার্স মালিক খোকন ও তার ছেলে কারাগারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধি:  মারধরের ঘটনা মামলায় ঠাকুরগাঁও হ্যাপী জুয়েলার্সের মালিক খোকন কুমার রায় ও ছেলে চিরন্তন কুমার রায়কে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন আদালত।আজ রবিবার (১৬ এপ্রিল) চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক নিত্যানন্দ সরকার এ আদেশ দিয়ে পরবর্তী শুনানি আগামীকাল সোমবার ধার্য করেন। আসামীরা হলো, হ্যাপি জুয়েলার্স এর মালিক খোকন কুমার রায় (৫৫), তার ছেলে চিরন্তন কুমার রায় ( ৩০), খুশি (৩৫), মানিক (৩৫), রতন (৩৮)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ জানুয়ারি হ্যাপী জুয়েলার্সে ২২ কেরে গিনি সোনা ১ভরি ১০ আনা ৩ রতি জমা দিয়ে ৯ আনা ৩ রতি মুল্য মজুরীসহ ৩০ হাজার ৩১৫ টাকা, ২ ভরি ৪ আনা সোনা দিয়ে একটি সিতাহার তৈরি করতে দেয় শহরের রোড ইসলামনগর খানকা শরীফ এলাকার তারিফ হোসেনের স্ত্রী ইফরাত বারী রুনা। উক্ত সিতাহারটি কয়েক মাস পর নগদ টাকা দিয়ে তারা নেন।

ভুক্তভোগী ওই নারী গত বৃহস্পতিবার উক্ত সিতাহারটি হ্যাপী জুয়েলার্সে বিক্রয় করতে গেলে জুয়েলার্সের মালিক গতকাল শনিবার দুপুরে আসতে বলে। সিতাহারটি পুন:রায় বিক্রয়ের জন্য ওজন দিলে উক্ত হারটির ২ ভরি, ৩ আনা, ৩ রতি ওজন হয়। বর্তমানে যার বাজার মূল্য ৭৭. হাজার দরে ১ লক্ষ ৩৬ হাজার ৯৯৫ টাকা হয়। দরকষাকষির এক পর্যায়ে দোকানের মালিকের সাথে তাদের দামের বনিবনা না হওয়ায় ভুক্তভোগী ও তার স্বামী এবং খালা হ্যাপী জুয়েলার্স থেকে বের হয়ে অন্য জুয়েলার্স’র দোকানে যাওয়ার পথে খোকন কুমার রায় (৫৫), দোকানের কর্মচারী খুশি (৩৫) তাদের আটক করে আসামী খুশি ওই মহিলার শরীরে হাত দিয়ে জোরপূর্বক বসানোর চেষ্টা করেন। এ সময় তার স্বামী প্রতিবাদ করতে গেলে খুশি তার স্বামীকে হত্যা উদ্দেশ্যে দোকানের মধ্যেই দু’হাত দিয়ে গলা চেপে ধরে এবং এলোপাথারিভাবে মারপিট করতে থাকে। এই ঘটনায় জুয়েলার্স’র মালিক খোকন কুমার রায়ের নির্দেশে দোকানের কর্মচারী খুশি, মানিক, রতন, ও মালিকের ছেলে চিরন্তন কুমার রায়সহ আরো তিন তিনজন দোকানের সামনে পাকা রাস্তার উপর আবারো মারপিট করে জখম করে। এবং স্বামীকে রক্ষা করতে গেলে জুয়েলার্স মালিকসহ কর্মচারীরা বাদীর পরনে কাপড়চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায় ও গলা থাকা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। পরে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলার্স’র মালিক ও তার ছেলে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ওই নারী ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩জনের নামে সদর থানায় মামলা করেন। পরে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রাতে তাদের গ্রেফতার দেখিয়ে আজ ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে সদর থানার ওসি কামাল হোসেন জানান, মারপিটের ঘটনায় দুজনকে আসামী গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 10 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক