হোম
আইন-বিচার

ঠাকুরগাঁওয়ে যৌতুকের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামালা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে যৌতুকের দাবিতে মৌসুমী আক্তার (২৫) নামে এক নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে যৌতুক আইনে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী। গেল বুধবার (১৯ জুলাই) ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মৌসুমি আক্তার বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামালার আসামিরা হলো, মোঃ আলী আফসার (৪৬), মোহাম্মদ আলী (৬৫), জুয়েল রানা ও রুনা আক্তার (৩৫)।

মামালার এজাহার সূত্রে জানা গেছে, চলতি বছরের ৭ মে নোটারী পাবলিক এফিডেভিট মূলে ৮ লাখ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলসিয়া গ্রামের মৃত একে আই কলিম উদ্দিনের মেয়ে মৌসুমী আক্তার

বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে আলী আফসারের সাথে। বিয়ের পরে মৌসুমী জানতে পারে আলী আফসার পূর্বেও আরেকটি বিয়ে করেছিলো। এবং তার সন্তানও রয়েছে। স্বামী আফসার এর পরিবার স্থানীয় প্রভাবশালী হওয়ায় তারা এই বিয়ে প্রথম থেকে অস্বীকার করে আসছিলেন। এবং ৫ লাখ টাকা যৌতুক দাবী করেন।

বিয়ের পর থেকেই মৌসুমীর শ্বশুর মোহাম্মদ আলী আফসারের ভাই জুয়েল রানা ও ননদ রুনা আক্তার তাকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। গত ১০ জুলাই তারা মৌসুমিকে যৌতুকের টাকার জন্য ঘর থেকে বের করে দেয়। স্বামীর বাড়ির সামনে কয়েক ঘন্টা অবস্থান করলেও আফসারের পরিবারের কেউ তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। উপায় না পেয়ে ওই নারী তার বাবার বাড়ি রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলসিয়া গ্রামে ফিরে যায়।

পরে ২০১৮ সালের যৌতুক আইন ৩ ধারায় ঠাকুরগাঁও আদালতে তার স্বামীসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। ভুক্তভোগী মৌসুমী আক্তার জানান, বিয়ের পর থেকেই আফসার, তার বাবা ও ভাই বোন যৌতুকের জন্য প্রতিনিয়তই তার উপর শারীরিক নির্যাতন করে আসছিলো। আফসার তার সাথে প্রতারণা করেছে। আগেও সে আরেকটি বিয়ে করে এবং সন্তানও রয়েছে। আগের বিয়ের বিষয়টি গোপন করেছে।

তিনি আরো বলেন, ৫ লাখ টাকা যৌতুক না পেয়ে অভিযুক্তরা তাকে মারধর করে বাড়িতে থেকে বের করে দেয়। পরবর্তীতে আদালতের আশ্রয় নিতে এলে সেখানেও লোকজন দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়। আফসারের পরিবার স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে চায় না। এটার সুষ্ঠু বিচার চাই তিনি।

অভিযোগ প্রসঙ্গে আলী আফসার এর সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জানান, মৌসুমী আক্তারের সাথে বিয়ে হয়েছে এটা সত্যি। কিন্তু যৌতুকের জন্য মারধরের বিষয়টি পুরোই মিথ্যা বানোয়াট। এ বিষয়ে মৌসুমী আক্তারের আইনজীবী নাহিদা পারভিন জানান, গেল বুধবার ভিকটিম মৌসুমী আক্তার যৌতুক আইনে তার স্বামী আলী আফসারসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আশা করা হচ্ছে আদালতের মাধ্যমে ভুক্তভোগী ন্যায় বিচার পাবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 7 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 11 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 11 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 11 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 17 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক