হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে মাঠে মাঠে বইছে হলুদ সমারাহে কৃষকের দুলছে স্বপ্ন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার হলুদ ফুলে ভরে গেছে মাঠের পর মাঠ। কৃষকের রঙিন স্বপ্ন দুলছে শিশির ভেজা হলুদ ফুলের পাপড়িতে। উত্তরাঞ্চলের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা। এখানকার উৎপাদিত ধান-চাল, ডাল সরিষার আলু, বেগুন, পটোল করলা, মুলা, টমেটো সহ বিভিন্ন সবজির পাশা পাশি, তরমুজ, পেয়াজ, রশুন, আদা, হলুদ, চা পাতা সুনাম রয়েছে দেশজুড়ে। কিন্তু লাগাতার ধান-পাট সহ প্রচলিত কৃষিপণ্যের দাম না পাওয়ায় কৃষকরা ঝুঁকছেন লাভজনক ফসল সরিষা চাষের দিকে।

গেল মৌসুমে স্থানীয় বাজারগুলোতে সরিষার দাম ভালো পাওয়ায় কৃষকরা চলতি মৌসুমে সরিষা চাষে বেশি আগ্রহী হয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী রত্নাই মারাধার গ্রাম এলাকার মাঠে সরিষার হলুদ ফুলে ভরে গেছে। চলতি মৌসুমে বালিয়াডাঙ্গী উপজেলায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি সম্পসারণ অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন মাহামুদ জানান, চলতি মৌসুমে ৪ হাজার ১৮৪ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তেলজাতীয় ফসল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে চলতি মৌসুমে উপজেলার এক হাজার ২০০ জন কৃষককে কৃষি প্রণোদনার অংশ হিসেবে বিনা মূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও সার দেয়া হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী রুপগঞ্জ কাশিডাঙ্গী গ্রামের সরিষা চাষি রশিদুল ইসলাম বলেন, কম খরচ, কম পরিশ্রম আর কম সময়ে সরিষা চাষ করা যায় বলে এটি অত্যন্ত লাভজনক ফসল।

প্রতি বিঘা জমি থেকে চলতি মৌসুমে ৬-৮ মণ হারে সরিষা পাওয়া যাবে। বর্তমানে বাজারে প্রতি মণ সরিষা ৪ হাজার টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। একই গ্রামের কৃষক তফিল উদ্দীন, মতিউর রহমান, মোজাম্মেল হক, সািদুর রহমান জানান, সরিষা আবাদের ফলে আমন ও বোরো ধানের মাঝে উপরি ফসল পেয়ে তাদের লাভ হয়। বালিয়াডাঙ্গী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইদুর রহমান বলেন, সরিষা চাষ সম্প্রসারণের জন্য কৃষি বিভাগ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সরকারিভাবে প্রায় এক হাজার ২০০ কৃষককে বীজ ও সার সহায়তা দেয়া হয়েছে। বিভিন্ন প্রশিক্ষণে সরিষা চাষের উপকারিতা কৃষকদের কাছে তুলে ধরা হয়েছে। পাশাপাশি তেলের দাম বেড়ে গেছে। এ জন্য কৃষকরা আগ্রহী হয়ে এবার বেশি পরিমাণ সরিষা চাষ করেছেন।

এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকার মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের মেলায় মৌমাছির আনাগোনা শুরু হয়েছে। তা দেখে দর্শনার্থী ও কৃষকদের মন ভরে যাচ্ছে। হলুদ সরিষা ফুলের মাঝে স্বপ্ন দেখছেন কৃষকরা। চলতি মৌসুমে দেশে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় এবং কম খরচে বেশি লাভ হওয়ায় কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন।বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন মাহামুদ বলেন, বালিয়াডাঙ্গী উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে ইতোমধ্যেই সরিষার আবাদ হয়েছে। আরো চাষের জন্য কৃষকরা জমি প্রস্তুত করছেন। আগাম জাতের সরিষা ক্ষেতে ফুলে ফুলে মৌমাছিরা মধু সংগ্রহে ব্যস্ত। মধু সংগ্রহের সময় মৌমাছি পরাগায়নে সহযোগিতা করে থাকে। জমি থেকে আমন ধান কেটে নেয়ার পর সেই জমিতে আবার সরিষার চাষ করা হচ্ছে। বালিয়াডাঙ্গী উপজেলায় গত মৌসুমে ২৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। বালিয়াডাঙ্গী উপজেলার যে সব জমিতে গত বছর আলুর আবাদ হয়েছে সেসব জমিতে এবার সরিষার আবাদ হচ্ছে। প্রতি বিঘা জমিতে ৮-১০ মণ সরিষা উৎপাদন হয়ে থাকে। আলুর দাম না পাওয়ায় কৃষকরা এবার সরিষা ও ভুট্টা আবাদের দিকে ঝুঁকেছেন।

দুওসুও জিয়াখোর গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, বিনা-১৪ জাতের সরিষার আবাদ আমরা বেশি করি। প্রতি বিঘা জমিতে উফশী জাতের সরিষার ফলন ১০-১২ মণ পর্যন্ত হয়। বপণের ৭০-৮০ দিনের মধ্যেই ফসল ঘরে তোলা সম্ভব। সরিষার খৈল গবাদি পশু ও মাছের উৎকৃষ্ট খাদ্য হিসেবে বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমান বাজারে প্রতি মণ সরিষা সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার দরে বিক্রি হচ্ছে। বালিয়াডাঙ্গী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইদুর রহমান বলেন, চলতি বছর লক্ষ্যমাত্রার বেশি জমিতে সরিষার আবাদ হওয়ার আশা করছি। কম খরচে বেশি লাভ ও ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকদের মধ্যে সরিষা চাষে আগ্রহ সৃষ্টি হয়েছে। বাজারে সরিষার দামও ভালো। আমরা কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 33 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক