হোম
অর্থনীতি

ঠাকুরগাঁওয়ে ভুট্টার বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি কৃষক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুন, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলায় চলতি বছরে ভুট্টার দাম দ্বিগুণ হওয়ায় খুশি দেশের উত্তরের প্রান্তিক জেলা ঠাকুরগাঁওয়ে চাষিরা। কৃষি সমৃদ্ধ ঠাকুরগাঁও জেলায় এ বছর ভুট্টার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভুট্টার ব্যাপক চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন কৃষক। ভুট্টার বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় আগামীতে ঠাকুরগাঁও জেলায় দ্বিগুণ ভুট্টা চাষের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জানা যায়, গত বছর প্রতি বস্তা (৮০ কেজি) ভুট্টা ৯০০ টাকা থেকে ১১০০ টাকা দরে বিক্রি করলেও এ বছর কৃষকরা তা বিক্রি করছেন ২ হাজার টাকা থেকে ২৩০০টাকা দরে। গত বছরের তুলনায় দ্বিগুণ দাম পেয়ে খুশি ঠাকুরগাঁও জেলার কৃষকেরা।

মূলত আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম বেড়ে যাওয়ায় কৃষক উৎপাদিত ভুট্টা বিক্রি করে অপ্রত্যাশিত লাভবান হচ্ছেন।ভূট্টার বাম্পার ফলন দেখতে সরেজমিনে রবিবার (৫ জুন ) ঠাকুরগাঁও সদর উপজেলা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেক ক্ষেত থেকে ভুট্টার মোচা তোলা হয়ে গেছে। কোথাও কৃষকরা মোচা সংগ্রহ করছেন, আবার অনেকেই ব্যস্ত রয়েছেন মাড়াইয়ের কাজে। কৃষকরা সাংবাদিকদেরকে জানিয়েছেন, গত বছরের চেয়ে দ্বিগুণ দামে এবার ভূট্টা বিক্রি হচ্ছে। ফলনও হয়েছে একর প্রতি ৩ মেট্রিক টনেরও বেশি। এবছর ভালো ফলনের সঙ্গে কাঙ্ক্ষিত দাম পাওয়ায় আগামীতে ভূট্টা চাষ বাড়ার সম্ভাবনা দেখছেন তারা। কৃষি কর্মকর্তারা বলছেন, দেশে বাণিজ্যিকভাবে মাছ চাষ ও গবাদিপশু লালন-পালন বেড়েছে। আর মাছের ও গবাদিপশুর খাবার তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে ভুট্টার। তাই ভুট্টার চাহিদাও থাকছে সব সময়। এ কারণে দামটা বেড়েছে। চাষিরাও লাভবান হচ্ছেন। ভুট্টা চাষে আগ্রহও বাড়ছে।

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া এলাকার কৃষক ফরহাদ হোসেন বলেন, ৭ বিঘা নিজের জমিতে ভূট্টার আবাদ করেছি। এর বাইরে বিঘা প্রতি খরচ ৮ হাজার টাকার মত। তারপরও দাম ঠিক থাকলে সবমিলিয়ে লাভ হবে ১ লাখ ৫০ হাজার টাকা। জমি নিজের তাই বেশি লাভ হয়েছে । তবে, আশা করছি যে, দাম তাতে এবার অনেকটাই লাভবান হতে পারবো। একই ইউনিয়নের রাতনগর এলাকার কৃষক শফিকুল ইসলাম ও মানিকুল ইসলাম বলেন, ৩ একর জমিতে ভূট্টার আবাদ করেছি। খরচ হয়েছে ৭০ হাজার টাকা। ফলন ভালো হয়েছে। আশা করছি, ৫ মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে এবার। বর্তমানে দাম ভালো থাকায় আশানুরূপ ফলন পেলে দুই লাখ টাকারও বেশি ভুট্টা বিক্রি করতে পারবো। ভুট্টা ব্যবসায়ী দুলাল বলেন, আমরা কৃষকের বাড়ি থেকে ভুট্টা কিনে নিয়ে আসি। এসব ভুট্টা কিনে গুদামজাত করি, পরে সুবিধামত সময়ে বিক্রি করি। আমাদের কাছ থেকে দেশের নানা প্রান্তের ব্যবসায়ীরা এসে ভুট্টা সংগ্রহ করে থাকেন।

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, গত বছরের তুলনায় চলতি বছরে ভুট্টার আবাদ অনেকটাই কমেছে। আর গত বছর আবাদের পরিমাণ বেশি ছিল । আমরা সব সময় ভালো উৎপাদনের জন্য চাষিদের ভালো পরামর্শ দিয়ে আসছি। চাষিরা যেন ভালো বীজ পান, সেটা কৃষি বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে। চলতি বছর ভুট্টার বাজারও ভালো, উৎপাদনও হয়েছে ভালো। বাজার ও উৎপাদন ভালো হওয়ায় আমরা আশা করছি, আগামী বছর ভুট্টা চাষ আরও বাড়বে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 11 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 20 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 20 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক