হোম
আইন-বিচার

ট্যাং জুস এর আজান যুক্ত বিজ্ঞাপন বন্ধের আবেদন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২১ ৯:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

ট্যাং-জুস-এর আজান যুক্ত বিজ্ঞাপন বন্ধের আবেদন। ইদানীং ট্যাং জুস-এর এমন একটি বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে যোনে পবিত্র আজানের ধ্বনি যুক্ত করা হয়েছে। বিশেষ করে ইফতারের পূর্বে এই বিজ্ঞাপন বেশি বেশি প্রচার হওয়ায় এতে বিভ্রান্তিতে পড়ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অনেকে বিজ্ঞাপনের মধ্যে থাকা আজানের ধ্বনি শুনে রোজা ভেঙে ফেলছেন। তাই এই বিজ্ঞাপন বন্ধের জন্য লিখিত আবেদন করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। আজ রোববার (২৫ এপ্রিল) এই আবেদন করেন বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনসাস কনজুমার্স সোসাইটি (সিসিএস)-এর নির্বাহী পরিচালক পলাশ মাহবুব। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশ মাহবুব

পলাশ মাহবুব

আবেদনটি করা হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ে। এতে বলা হয়, ইসলাম ধর্মের নিয়মানুযায়ী সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করতে হয়। তবে মূলত আজান শুনেই রোজা ভাঙেন মুসলমানরা। এজন্য তারা বিশ্বাসযোগ্য মনে করেন টেলিভিশনের আজানকে। কারণ মসজিদে অনেক সময় কয়েক মিনিট পরেও আজান দেওয়া হয়।

যেহেতু টেলিভিশনের আজান হয় সময়ের সঙ্গে সঙ্গে, তাই সবাই ইফতার সামনে নিয়ে টেলিভিশনের শব্দের দিকে মনোযোগ রাখেন। এমন সময় ট্যাং-এর বিজ্ঞাপনে বেজে ওঠে আজানের ধ্বনি। তাতে বিভ্রান্ত হয়ে ইফতার মুখে তুলে নেন অনেকে। গত কয়েকদিনে এমন প্রচুর অভিযোগ পাওয়া গেছে। তাই অবিলম্বে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে হবে। উল্লেখ করা হয় আবেদনে। আবেদনকারী পলাশ মাহবুব মাহবুব বলেন, শুধু বাণিজ্যিক স্বার্থে কোটি কোটি মুসলমানের ইবাদত নিয়ে এমন হীন কার্যক্রম চালাতে পারে না একটি কোম্পানি। এটাকে আমি গুরুতর অপরাধ মনে করি। ভোক্তা অধিকারে আবেদন করেছি। যদি দ্রুততম সময়ের মধ্যে যথাযথ সাড়া না পাই তাহলে প্রয়োজনে আদালতে যাবো। এমন একটা বিজ্ঞাপনকে চলতে দেয়া যায় না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তালাক দেওয়ার প্রতিশোধ নিতে ২য় স্বামীর গলায় জুতার
অপরাধ 2 hours আগে

রেললাইনের স্বপ্নে শাহজাদপুরে মানববন্ধন।
রাজশাহী 2 hours আগে

পদ্মা অয়েলের দুই কর্মকর্তাকে জড়িয়ে তেল চুরির অপপ্রচার সংশ্লিষ্টতা নেই।
আইন-বিচার 8 hours আগে

নাগরিক ভাবনা: প্রজাতন্ত্রের কর্মচারী,নাকি জনগণের প্রভু?
ঢাকা 10 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 1 day আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 1 day আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক