হোম
অপরাধ

ঝিনাইদহে মূর্তিসহ তিন জন প্রতারক জ্বীনের বাদশা গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

এম.মাসুম আজাদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ বুধবার সকালে ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সদস্যরা ঝিনাইদহ সদর থানাধীন বাসটার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে কথিত মূর্তি লেনদেনের সময় প্রতারক কথিত জ্বীনের বাদশার ০৩ (তিন) সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলেন,নূর আলম (২৩), পিতা- আজিজর রহমান, মোঃ মামুন হোসেন (৩৪), পিতা-আবু বকর সিদ্দিক, সাইফুল (৩৫), পিতা-দুলা বা দুলু, সর্ব সাং-সমসপাড়া, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা। জানা যায়, গত ০১/০৯/২০২৪ খ্রিঃ মোছাঃ বিথি (২৮) নামের একজন ভুক্তভোগীকে মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি গভীর রাতে কল করে। অভিযোগকারী ফোন রিসিভ করলে ভৌতিক শব্দ শুনতে পায় এবং অপরপ্রান্ত থেকে বলে “আমি মানুষ না, আমি জ্বীন, তুই জ্বীনের সাথে কথা বলছিস মা।” তখন রাত গভীর হওয়ায় এবং ভৌতিক শব্দ শুনে ভুক্তভোগী ভয় পায় । তখন পরিচয় দেয় “আমি জ্বীনের বাদশা কহিকাপ নগরীর ভাসমান মসজিদ থেকে বলছি । তুই তোর পরিচয় দে মা, তোর মঙ্গল হবে অথবা তুই তোর পরিবারসহ এখনি ধ্বংস হয়ে যাবি।” ভুক্তভোগীর স্বামী বিদেশ থাকায় এবং একটি মাত্র কন্যা সন্তান হওয়ায় ভুক্তভোগী ভয় পেয়ে তার পরিবারে সকল তথ্য দিয়ে দেয়।

তখন জ্বীনের বাদশা পরিচয়দানকারী বলে তুই জায়নামাজ, কোরআন ও অন্যান্য সামগ্রী কেনার জন্য আগামীকাল সকালে নগদের মাধ্যমে ২০,০০০/-টাকা না দিলে পরিবারসহ ধ্বংস হয়ে যাবে । স্বামী-সন্তানের ক্ষতির ভয়ে বাদী জ্বীনের বাদশার কথা মত ২০,০০০/-টাকা জ্বীনের বাদশার নগদ নম্বরে প্রেরণ করে। পরবর্তীতে ভুক্তভোগী উক্ত বিষয় সংক্রান্তে পুলিশ সুপার, ঝিনাইদহের নিকট অভিযোগ করলে পুলিশ সুপার, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’কে উক্ত অভিযোগটি তদন্তের জন্য নির্দেশ প্রদান করেন।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জ্বীনের বাদশা পরিচয়দানকারী আন্তঃ জেলা প্রতারক চক্রের সদস্য, তারা উক্ত চক্রটিকে গ্রেফতার করার জন্য তৎপর হয়। অভিযোগকারীকে দিয়ে তারা চক্রটিকে গ্রেফতারের জন্য ফাঁদ পাতে।

এক পর্যায়ে অদ্য বুধবার ০৪/০৯/২০২৪ খ্রিঃ তারিখে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সদস্যরা ঝিনাইদহ সদর থানাধীন বাসটার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে বাদীর কাছে কথিত মূর্তি লেনদেনের সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে। পরবর্তীতে রেকর্ড পত্র পর্যালোচনায় দেখা যায় প্রতারক চক্রদের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। প্রতারকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 19 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 23 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক