হোম
অপরাধ

জুলাইয়ের আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী ও যুবলীগের সভাপতির ছেলে অর্থ-যোগানদাতা জুয়েল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুন, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ

ফাইল ছবি

পুলক আলী,রাজশাহী ব্যুরো: রাজশাহীর রাজনীতিতে বর্তমানে অন্যতম সমালোচিত নাম হচ্ছে মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি রমজান আলী ও তার পরিবার। একসময় পেশায় রাজমিস্ত্রী ছিলেন রমজান, কিন্তু আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর তিনি হয়ে ওঠেন প্রভাবশালী ব্যক্তি। তার তিন ছেলে সোহেল, রয়েল ও জুয়েল সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল। বিশেষ সূত্র মতে, জুয়েল মহানগর আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবেও পরিচিত ছিলেন।

রাজনৈতিক ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা রমজান পরিবার বিত্তবান তো বটেই, তাদের নাম জড়িয়ে রয়েছে একাধিক অপরাধ ও সহিংসতার ঘটনার সাথেও। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশজুড়ে চলা ছাত্র-জনতার সর্বাত্মক আন্দোলনে তাদের ভূমিকা ছিলো অশুভ ও ভয়ঙ্কর।

অভিযোগ রয়েছে, আন্দোলনের সময় রমজান, রয়েল এবং জুয়েল মিলে ছাত্রদের উপর ধারালো ও মরণঘাতী অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, জুয়েল নিজ হাতে গুলি ছোড়ে আন্দোলনকারীদের দিকে। ৫ আগস্ট রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয় এবং সাকিব আনজুম ও রায়হান নামের দুই ছাত্র নিহত হন।

নিহতদের পরিবার ও আন্দোলনকারীদের পক্ষ থেকে দায়েরকৃত মামলায় রমজান আলী ও তার ছেলে রায়হানকে আসামি করা হলেও, জুয়েলের নাম রহস্যজনক কারণে বাদ পড়ে যায়। বর্তমানে পরিবারটি ফেরারি থাকলেও জুয়েল দোশরমোন্ডলের মোড়ে এক বিলাসবহুল অট্টালিকায় দেদারসে বসবাস করছেন বলে জানা গেছে।

বিশেষ সূত্রে আরও জানা গেছে, জুয়েল নগরীর সপুরার এক ব্যবসায়ীর মাধ্যমে তার কালো টাকা বৈধ করার চেষ্টায় রয়েছেন। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি একাধিক দলের নেতাকর্মীদের থেকে অর্থের বিনিময়ে শেল্টার নিচ্ছেন এবং ব্যবসা পরিচালনা করে চলেছেন।

রমজান আলীর দীর্ঘ রাজনৈতিক জীবনও প্রশ্নবিদ্ধ। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। দীর্ঘ ১৬ বছর যুবলীগের সভাপতি থাকা অবস্থায় তিনি পশ্চিমাঞ্চল রেলের টেন্ডার নিয়ন্ত্রণ, রেলস্টেশনে হোটেল প্রতিষ্ঠা ও ইজারার নামে বিপুল আর্থিক সুবিধা আদায় করেন।

স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলছে রাজনীতির নামে এ ধরনের অপরাধীদের আশ্রয় দেওয়া কতটা যুক্তিসঙ্গত? একজন প্রকাশ্যে গুলি চালানো অভিযুক্ত কীভাবে এখনো আইনের বাইরে ঘুরে বেড়াচ্ছে? আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ভূমিকা নিয়েও উঠছে সমালোচনা।

রাজশাহীর সাধারণ মানুষ এখন জানতে চায় আইনের শাসন কি অবশেষে বিজয়ী হবে, না কি আবারও প্রভাবশালীদের টাকা ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ন্যায়বিচার পরাজিত হবে?

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 12 minutes আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 8 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 20 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 22 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 22 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক