হোম
আইন-বিচার

ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২২ ১০:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ,কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ায় ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী হত্যায় জড়িত নাহেদুল ইসলাম সায়েম ও তার সহযোগিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী। এসময় বিক্ষুদ্ধরা হত্যা মামলার অন্যতম আসামি সায়েমের প্রতীকী ফাঁসি কার্যকর করেন। শনিবার ২০ আগস্ট ১২ঃ০০ ঘটিকায় পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক-শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে। এরআগে সকাল এগারোটা থেকে স্কুল সংলগ্ন বড়দরগাহ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে নিহতের সহপাঠীরা।

সেখানে প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে স্কুলছাত্রী সানজিদা আক্তার ইভার হত্যার সাথে জড়িত প্রধান আসামি সায়েমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে নিহতের বাবা ইব্রাহিম খান। একই দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দরে মধ্যে বক্তব্য রাখেন বক্তব্য বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন, স্থানীয় সংগঠক রফিকুল আলম, শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্কুলছাত্রী ইভা মেধাবী শিক্ষার্থী ছিলেন। এবার আসন্ন এসএসসি পরীক্ষায় তার অংশ নেয়ার কথা ছিল। কিন্তু দুর্বৃত্তরা তাকে বাঁচতে দিলো না। এই ঘটনার নেপন্যে যে কারণই থাকুক না কেন, আমরা চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করা হোক। যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আগামীতে দুর্বৃত্তরা এভাবে আরো অনেক মা-বাবার বুক খালি করবে। অসময়ে অনেক মেধাবী প্রাণ হারাবে। সমাবেশ থেকে নারী ও শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, যৌন হয়রানিসহ সবধরণের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আরো বেশি তৎপর ও আইন প্রয়োগে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এসময় সড়কের দুপাশে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করাসহ ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে প্রতিবাদ মুখর হয়ে উঠেন। এতে প্রায় ঘণ্টাখানেক রংপুর-পাওটানা সড়কের বড়দরগাহ বাজারের কাছে যান চলাচল বিঘ্নিত হয়।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট মঙ্গলবার ১০টার দিকে কাউনিয়া উপজেলার কুটিরপাড়া বাজার সংলগ্ন মধুপুর সড়কের পাশ থেকে সানজিদা আক্তার ইভার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সে কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের গোড়াই গ্রামের প্রবাস ফেরত ইব্রাহিম খানের মেয়ে। সানজিদা পার্শ্ববর্তী পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় সানজিদার বাবা ইব্রাহিম খান বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার পার না হতেই সানজিদার দূর সম্পর্কের মামা কথিত প্রেমিক নাহেদুল ইসলাম সায়েম গ্রেপ্তার করেন। সায়েম পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তাশুক উপাশু গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুর হোসেনের ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গ্রেপ্তার সায়েম এই হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইতোমধ্যে আরও একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং এখনও তদন্ত অব্যাহত রয়েছে। গত ১৮ আগস্ট বৃহস্পতিবার আদালতের নির্দেশে সায়েম ও তার সহযাগিকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 9 hours আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক