হোম
অর্থনীতি

চাহিদা কমায় রাজধানীর বিভিন্ন বাজারে দফায় দফায় কমছে আমদানি করা পেঁয়াজের দাম, ২০ টাকায় নেমেছে বিদেশি পেঁয়াজ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জুন, ২০২০ ৭:২৫ পূর্বাহ্ণ

BD-Onion-mknewsbd

ফাইল ছবি

চাহিদা কমায় রাজধানীর বিভিন্ন বাজারে দফায় দফায় কমছে আমদানি করা পেঁয়াজের দাম, ২০ টাকায় নেমেছে বিদেশি পেঁয়াজ. চাহিদা কমায় রাজধানীর বিভিন্ন বাজারে দফায় দফায় কমছে আমদানি করা পেঁয়াজের দাম। দাম কমে আমদানি করা পেঁয়াজের কেজি ২০ টাকায় নেমেছে। আমদানি করা পেঁয়াজের দাম কমায় কিছুটা কমেছে দেশি পেঁয়াজের দামও। একদিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে কমেছে পাঁচ টাকা। বুধবার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জানা যায়, ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৪৫ থেকে ৫০ টাকা, যা গতকাল ছিল ৫০ থেকে ৫৫ টাকা। আর আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা, যা গতকাল ছিল ২৫ থেকে ৩০ টাকা কেজি এবং শুক্রবার ছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি। অর্থাৎ চলতি সপ্তাহে দু’দফায় আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে।

গত বছরের সেপ্টেম্বরে ভারত রপ্তানি বন্ধ করলে দেশের বাজারে হু হু করে দাম বেড়ে পেঁয়াজের কেজি ২৫০ টাকা পর্যন্ত উঠে যায়। এরপর সরকারের নানামুখী তৎপরতায় পেঁয়াজের দাম কিছুটা কমলেও তা আর একশ টাকার নিচে নামেনি। তবে চলতি বছরের মার্চের শুরুতে রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা তুলে নেয় ভারত। এরপরই দেশের বাজারে দফায় দফায় কমতে থাকে পেঁয়াজের কেজি। কয়েক দফা দাম কমে পেঁয়াজের কেজি ৪০ টাকায় নেমে আসে। কিন্তু করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়লে মার্চের দ্বিতীয় সপ্তাহে আবার বেড়ে যায় পেঁয়াজের দাম। ৪০ টাকার পেঁয়াজ এক লাফে ৮০ টাকায় উঠে যায়। এ পরিস্থিতিতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নামে ভোক্তা অধিদপ্তর ওর্ যাব। পেঁয়াজের বাজারে চলে একের পর এক অভিযান। এতে আবারও দফায় দফায় দাম কমে পেঁয়াজের কেজি ৩০ টাকায় নেমে আসে।

তবে রোজার আগে আবারও অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। কয়েক দফা দাম বেড়ে রোজার শুরুতে পেঁয়াজের কেজি ৫৫ টাকায় পৌঁছে যায়। এরপর রোজার মাঝামাঝি সময়ে পেঁয়াজের দাম কিছুটা কমে ৪৫ টাকায় নেমে আসে। এ পরিস্থিতিতে ঈদের আগে আবার দাম বেড়ে ৫০ থেকে ৫৫ টাকা হয় পেঁয়াজের কেজি। তবে ঈদের পর দাম কমে পেঁয়াজের কেজি আবার ৪০ টাকায় নেমে আসে। পেঁয়াজের দামের বিষয়ে মালিবাগ হাজীপাড়া বৌ-বাজারের ব্যবসায়ী মো. জাহাঙ্গীর বলেন, ‘গতকাল দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি বিক্রি করেছি। আজ ৪৫ টাকা কেজি বিক্রি করছি। আর আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি করছি ২০ টাকা। গত শুক্রবার আমদানি করা পেঁয়াজের কেজি ছিল ৩০ টাকা। মূলত আমদানি করা পেঁয়াজের দাম কমায় দেশি পেঁয়াজের দামও কমেছে। তিনি বলেন, এখন যে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে তার মান বেশ ভালো। এই পেঁয়াজ ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। তাহলে মানুষ কেন ৫০ টাকা কেজি দরে দেশি পেঁয়াজ কিনে খাবে? আমাদের ধারণা, সামনে দেশি পেঁয়াজের দাম আরও একটু কমবে। তবে দেশি পেঁয়াজের চাহিদা বেশি থাকায় দাম খুব বেশি কমার সম্ভাবনা নেই।

খিলগাঁওয়ে ব্যবসায়ী জাফর বলেন, পেঁয়াজের চাহিদা বাড়ায় কয়দিন আগে দেশি পেঁয়াজের কেজি ৫৫ টাকা হয়েছিল। এ সময় আমদানি করা পেঁয়াজের দাম ২৫ টাকা ছিল। দেশি পেঁয়াজের দাম বাড়ায় গত শুক্রবার হঠাৎ করে আমদানি করা পেঁয়াজের দামও বেড়ে যায়। কিন্তু রোববার থেকে পাইকারিতে আমদানি করা পেঁয়াজের দাম কমে যায়। পাইকারিতে কম দামে কিনতে পারাই আজ আমদানি করা পেঁয়াজের কেজি ২০ টাকা বিক্রি করেছি। আর দেশি পেঁয়াজ ৪৫ টাকা কেজি বিক্রি করছি। রামপুরার ব্যবসায়ী শরিফ বলেন, বুধবার পাইকারিতে সব ধরনের পেঁয়াজের দাম কমেছে। বাজারে এখন আমদানি করা পেঁয়াজের ছড়াছড়ি। কিন্তু আমদানি করা পেঁয়াজের চাহিদা দেশি পেঁয়াজের তুলনায় কম। এ কারণে দেশি ও আমদানি করা পেঁয়াজের দামের মধ্যে পার্থক্য দ্বিগুণ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 21 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক