হোম
অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জে হাজার কোটি টাকার আম ব্যবসার কী হবে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ মে, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে হাজার কোটি টাকার আম ব্যবসার কী হবে ?  আম ব্যবসায়ী মো. আবদুল্লাহ ঢাকা থেকে অনলাইনে ৫০০ প্যাকেট গোপালভোগ আমের অর্ডার পেয়েছেন সম্প্রতি। এজন্য তাকে প্রায় ১০ হাজার কেজি আম সংগ্রহ করতে হবে। আম সংগ্রহ করতে চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী আসার প্রয়োজন হলেও লকডাউনের কারণে তিনি আসতে পারেন নি। বাধ্য হয়ে বেশ কিছু অর্ডার বাতিল করেছেন মি. আবদুল্লাহ। ৫০০ প্যাকেট আম জোগাড় করতে হলে চাপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর অন্তত ৫০ বাগান ঘুরতে হয়। কিন্তু লকডাউনের কারণে সেটি সম্ভব না, বলেন মি. আবদুল্লাহ। আবদুল্লাহ মতো চাঁপাইনবাবগঞ্জের অনেক আম ব্যবসায়ী এখন চিন্তিত। সেখানে লকডাউনের মেয়াদ আরো বাড়বে কি না সেটি নিয়ে অনেকে ভাবছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে বলে স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা। কারণ সে জেলার করোনা ভাইরাস শনাক্তের হার এখন ৬০ শতাংশের বেশি। ফলে সে জেলায় বিশেষ ‘লকডাউন’ আরোপ করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ এমন এক সময়ে ব্যাপকতা লাভ করেছে যখন আমের মৌসুম। পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় শতভাগ মানুষ এই সময়ের মধ্যে আম ব্যবসার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত।

আম

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হরিদাস চন্দ্র মোহন্ত জানান, এই জেলায় প্রতিবছর প্রায় আড়াই লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় যার বাজার মূল্য ১২শ থেকে ১৪শ কোটি টাকা। একই জাতের আম অন্য জেলাতেও হয়। কিন্তু চাঁপাইনবাবগঞ্জের আমের আলাদা কিছু বৈশিষ্ট্য হয়। এখানে ফলন যেমন বেশি হয় তেমনি স্বাদও বেশি। তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার আম ব্যবসা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষের জীবন-জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়বে।

চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী ইসমাইল খান শামীম বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী এক জায়গায় আমের বাজার না করে জেলার ১৬টি ইউনিয়নে বাজার ভাগ করে দিতে হবে। এতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কম হতে পারে।
কিন্তু ব্যবসায়ীরা চান প্রতিবারের মতো কানসাট বাজার যাতে ব্যবসার মূল কেন্দ্র হয়। যদি আমরা কানসাট বাজারে আম বিক্রি করতে না পারি, তাহলে সিন্ডিকেট তৈরি হবে এবং চাষিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে আমাদের দাবি হচ্ছে, কানসাটের আশপাশে যে বড়-বড় মাঠ এবং আমবাগান আছে এখানে যাতে আমের বাজার করা হয়, বলেন মি. শামীম।

আমের বাজার

তিনি বলেন, পুরো বাংলাদেশে থেকে আমের ব্যাপারী এবং ক্রেতারা কানসাটে আসে আম ক্রয় করতে। কানসাট বাজারেই প্রায় ৫০০ আমের আড়ত রয়েছে। লকডাউনের মেয়াদ বাড়ানো হলে উৎপাদিত আম বিক্রি করা যাবে কি না সেটি নিয়ে সংশয়ে আছেন আম ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন জায়গা থেকে আম ব্যবসায়ীরা যাতে অবাধে চাঁপাইনবাবগঞ্জে আসা-যাওয়া করতে পারে সেটি নিশ্চিত করার দাবি করেন চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ীরা।আম ব্যবসায়ী মো. আবদুল্লাহ বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমানোর জন্য বাগানের গাছ থেকে আম নিয়ে বাগানেই প্যাকেজিং করার নির্দেশনা দেয়া হয়েছে। আমরা শত শত কেজি আম পাঠাই। এগুলো বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করে এক জায়গায় নিয়ে আসি এবং সেখানে ওজন মেপে প্যাকেজিং করি। এখন বৃষ্টির সময়। যদি বৃষ্টি আসে তাহলে বাগানে কিভাবে প্যাকেট করবো? প্রশ্ন তোলেন মি. আবদুল্লাহ। ব্যবসায়ীরা বলছেন, চাপাইনবাবগঞ্জের জনপ্রিয় জাতের আম পাড়া শুরু হবে আগামী এক সপ্তাহের মধ্যে। রাজশাহীর আম ব্যবসায়ী আনোয়ারুল হক বলেন, এখন গুটি আমের সময়। মি. হক বলেন, গুটি আমগুলো বাগানে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। গুটি আমগুলো স্থানীয়ভাবে অনেকেই ক্রয় করে এবং দেশের বিভিন্ন জায়গায় যায়। কিন্তু এবার সেটি হচ্ছে না। রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনাভাইরাস শনাক্তের হার বিবেচনা করলে এতো দ্রুত বিধি-নিষেধ তুলে নেবার কোন সুযোগ নেই। তবে স্বাস্থ্যবিধি মেনে আম এবং অন্যান্য কৃষিজ পণ্য পরিবহনে কোন বাধা নেই বলে এরই মধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আম পরিবহনের জন্য বৃহস্পতিবার ম্যাঙ্গো স্পেশাল ট্রেন চালু করেছে সরকার।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 21 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক