হোম
কভিড-১৯

চট্টগ্রামে রোগীর সংখ্যা অনুপাতে এখনও শয্যা সংখ্যা অপ্রতুল, আক্রান্তের সংখ্যা বাড়ছে, বাড়েনি কোন চিকিৎসা সুবিধা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ১১:৫০ পূর্বাহ্ণ

BD-kovid-19-mknewsbd

ফাইল ছবি

চট্টগ্রামে রোগীর সংখ্যা অনুপাতে এখনও শয্যা সংখ্যা অপ্রতুল। বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের হিসেবে ঢাকার পরের অবস্থানেই রয়েছে চট্টগ্রাম মহানগরী। চট্টগ্রামে এ পর্যন্ত প্রায় ৫ হাজার জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন শতাধিক। গত দুই সপ্তাহ ধরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় প্রতিদিনই দুই শতাধিক ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু এই বিপুল পরিমাণ রোগীদের জন্য যে পরিমাণ চিকিৎসা সেবা থাকা প্রয়োজন সেটা নেই বলে অভিযোগ উঠেছে।

করোনাভাইরাস পজিটিভ রোগী বা ভাইরাসের লক্ষণ নিয়ে আসা রোগীদের একে তো হাসপাতালে ভর্তি হতে হিমশিম খেতে হচ্ছে। কোনভাবে হাসপাতালে ভর্তি হতে পারলেও, পাচ্ছেন না জরুরি সেবা। চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা জোবায়ের চৌধুরী তার ৬২-বছর বয়সী বাবাকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরেছেন। এক পর্যায়ে চিকিৎসা ছাড়াই তার বাবা ধুকে ধুকে মারা যান।
মি. চৌধুরীর বাবা গত কয়েকদিন ধরে তীব্র ঘাড়ে ব্যথা এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। পরিস্থিতির অবনতি হতে থাকলে গত বুধবার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগে থেকে ফোন করে গেলেও হাসপাতালে গিয়ে মি. চৌধুরী দেখতে পান জরুরি বিভাগে কোন চিকিৎসক নেই।

রোগীকে জরুরি বিভাগ পর্যন্ত নিয়ে যেতে কোন স্ট্রেচার পর্যন্ত দেয়া হয়নি। পরে অনেক অনুরোধের পর একজন ওয়ার্ড বয় হাসপাতালের চিকিৎসককে ফোন করে রোগীর অক্সিজেনের মাত্রা পরীক্ষা করেন। রোগীকে সিএনজি অটোরিকশার ভেতরে রেখেই এই পরীক্ষা করা হয়। মি. চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবার অক্সিজেন স্বাভাবিকের চাইতে কম ছিল। আমি কতো অনুরোধ করলাম এখানে ভর্তি করে চিকিৎসা দিতে, তারা কোনভাবেই ভর্তি নিল না। অথচ আমি ফোন করে কনফার্ম হয়ে এসেছিলাম যে তারা রোগী ভর্তি রাখতে পারবে। এরপর তিনি দ্রুত তার বাবাকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। ততোক্ষণে তার স্বাস্থ্যের অবস্থা বেশ সংকটাপন্ন হয়ে পড়েছে।

সেখানে জরুরি বিভাগে গিয়েও কোন চিকিৎসক পাননি মি. চৌধুরী। পরে দু জন স্বাস্থ্যকর্মী তার বাবার ইসিজি পরীক্ষা করে জানান তিনি মারা গেছেন। ওই রাতে, আমার বাবার একটা কঠিন মুহূর্তে আমি একজন চিকিৎসকের দেখা পাইনি, একটু চিকিৎসা সেবা এই রাষ্ট্র আমার বাবাকে দিতে পারেনি। আক্ষেপের স্বরে জানান মি. চৌধুরী। চট্টগ্রামে প্রতিদিন যে হারে রোগী আক্রান্ত হচ্ছেন তাদের সবার জন্য প্রয়োজনীয় সংখ্যার শয্যার ব্যবস্থা করা যাচ্ছে না বলে জানান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী। কারণ একজন রোগী ভর্তি হলে তাকে অন্তত ১৪ দিন ধরে সেবা দিতে হয়। যা এই সীমিত সংখ্যক শয্যায় ব্যবস্থা করা যাচ্ছে না।

রাস্তায় রাস্তায় জন সচেতনতামূলক প্রচারণা। সবচেয়ে বেশি সংকট রয়েছে অক্সিজেনের। যেসব সরকারি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে, তার মধ্যে হাতে গোনা কয়েকটি ছাড়া কোনটিতে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নেই। অথচ আগামী ১৫ দিনের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি না নিলে সামনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিবে বলে উদ্বেগ প্রকাশ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক এএনএম মিনহাজুর রহমান।

এক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন সাধারণ শয্যা, কেন্দ্রীয় অক্সিজেন সেবা সরবরাহ এবং আইসিইউ সেবা বাড়ানোর ওপর। বর্তমানে ৫৫০ জন রোগীকে ভর্তি রাখার মতো ব্যবস্থা রয়েছে। আইসিইউ আছে ৩৪টি। কিন্তু হাসপাতালে চিকিৎসার প্রয়োজনে আসা রোগীর সংখ্যা এর চাইতে কয়েকগুণ বেশি বলে তিনি জানান। এছাড়া শ্বাসকষ্ট নিয়ে যেসব রোগীরা আসছেন তাদের জরুরি ভিত্তিতে অক্সিজেন দিতে হয়। কিন্তু সেই সক্ষমতা না থাকায় অনেক রোগীকে ফিরিয়ে দিতে হচ্ছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আটটি ভেন্টিলেটরসহ ১০টি আইসিইউ শয্যা পড়ে থাকলেও শুধুমাত্র অক্সিজেন সরবরাহের অভাবে সেগুলো চালু করা যাচ্ছে না। প্রায় ১৫ দিন আগে এ সংক্রান্ত কার্যাদেশ দেয়া হলেও এখন পর্যন্ত কোন কাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন মি. রহমান।

রোগীদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় তিনি বেসরকারি হাসপাতালগুলোকে চিকিৎসা সেবার আওতায় আনার পরামর্শ দিয়েছেন। বেসরকারি হাসপাতালগুলোয় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ভর্তি করার বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করলেও এখনও কোন বেসরকারি হাসপাতালে একজন কোভিড ১৯এ আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়নি। এমনকি বেসরকারি হাসপাতালের অধিকাংশ আইসিইউ সেবা বন্ধ রাখা হয়েছে।

এমন আরও নানা অনিয়ম ও প্রস্তুতির অভাবের অভিযোগ উঠলেও চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ফজলে রাব্বির দাবি সরকার সামর্থ্য অনুযায়ী সব ধরণের প্রস্তুতি নিয়ে যাচ্ছে। তবে তিনি স্বীকার করেছেন যে মেডিকেল কর্মীদের বড় ধরণের সংকট রয়েছে।
তার মতে, ঢাকায় যে পরিমাণ ডাক্তার ও স্বাস্থ্য কর্মী রয়েছেন চট্টগ্রামে সে পরিমাণে দক্ষ জনবল নেই বলে উল্লেখ করেন।
মি. রহমান বলেন, একটা আইসিইউ খুলে ফেললেই হল না, এটা চালানোর মতো জনবল তো নেই। চট্টগ্রামে যারা আছেন তাদেরকেও কয়েকটা হাসপাতালে ঘুরে ঘুরে চিকিৎসা দিচ্ছেন। এজন্য তাদের সবাইকে প্রয়োজনে পাওয়া যাচ্ছে না। আবার এই চিকিৎসকদের ১০ দিন কাজ করার পর ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হয়। এই রোস্টার সিস্টেমের কারণে এক ধরণের শূন্যতা তৈরি হচ্ছে।

সংকট মোকাবিলায় এরিমধ্যে যেসব বেসরকারি হাসপাতালের শয্যা সংখ্যা ৫০টির বেশি সেইসব হাসপাতাল এবং ক্লিনিক গুলোর অর্ধেক শয্যায় যেন করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা দেয়া যায় সেটা নিশ্চিত করতে আলোচনা চলছে বলে জানান মি. রাব্বি। এ বিষয়ে প্রশাসন নজরদারি করছে বলেও তিনি জানান। চট্টগ্রামে করোনাভাইরাসের টেস্টের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়নি। আইসিইউ সেবা নিয়ে মানুষের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ মনে করে, করোনাভাইরাস হলেই আইসিইউ লাগবে। কিন্তু আসলে ৮০% রোগী বাড়িতে চিকিৎসা নিলেই সুস্থ হয়ে যান। যাদের শ্বাসকষ্ট দেখা দেয় তাদেরকে অক্সিজেন সেবা দেয়ার প্রয়োজন হয়। আমরা সেই অক্সিজেন সেবা বাড়ানোর চেষ্টা করছি। এদিকে মানুষ উদ্বিগ্ন হয়ে ব্যক্তিগতভাবে যে অক্সিজেন সিলিন্ডার মজুদ করা শুরু করেছেন সেটার কারণে হাসপাতালগুলো প্রয়োজনে অক্সিজেন পাচ্ছে না বলেও তিনি জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 3 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 7 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 13 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক