হোম
অপরাধ

চট্টগ্রামে প্রতারক গাড়ি চালক রিয়াদ আটক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মার্চ, ২০২৩ ৫:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

এম ডি বাবুল সি: বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামে র‌্যাব,সেনাবাহিনী,ডিবি পুলিশ কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা, পরিচয় দানকারি র‍্যাব-৭ এর জালে ধরা আটককৃত আসামী রিয়াদ বিন সেলিম এর প্রধান কাজই ছিলো সরকারি কর্মকর্তা অথবা শীর্ষ কোন কোম্পানীর কর্মকর্তাসহ বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে। তিনি পেশায় মূলত একজন গাড়ি চালক। প্রতারক রিয়াদ ডিবি-পুলিশে কর্মরত একজন কর্মকর্তার ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে চাকুরী করার সময় বিভিন্ন ব্যক্তির কাজ করে দেওয়ার উদ্দেশে অর্থগ্রহন শুরু করেন এবং একপর্যায়ে এটিকেই পেশা হিসেবে বেছে নেন। তার চাকুরীদাতার সুবাধে বিভিন্ন থানা/ সংস্থায় গমন করায় তার জন্য প্রতারণা মূলক কথা বলা ও প্রভাব দেখানো সহজ হয়ে যায়। অতঃপর তিনি প্রথমিকভাবে ডিবি অফিসার পরিচয়ে প্রতারনা শুরু করেন। জীবনে সেনাবাহিনীতে যোগদানের শখ ছিল তার।
সেই শখ পূরনের আশায় ২০১৯ সালে তিনি সেনাবাহিনীর ক্যাপ্টেন পদবীর ভুয়া ১টি পরিচয়পত্র প্রস্তুত করে এবং সেই পরিচয়পত্র দিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের আওতাধীন বিভিন্ন ঠিকাদার এর নিকট হতে আর্থিক সুবিধা লাভের চেষ্টা করে। একইসাথে তিনি কখনো ইঞ্জিনিয়ার, কখনো ইষ্ট-ডেল্টা বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম) এর লেকচারার, কখনো তিনি বনে যান এস আলম গ্রুপের শীর্ষ কর্মকর্তা আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সেজে বিভিন্ন লোকাল সাংবাদিকদের মন্ত্রনালয়ে প্রবেশের সুবিধা দেওয়ার কথা বলে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেন।
এই সকল পরিচয় একাধিকবার ব্যবহার করে ফেলায় সবশেষে তার শখ জাগে র‌্যাবের কর্মকর্তা হওয়ার। এই উদ্দেশ্যে সে তার মোবাইল নাম্বারের সাথে র‌্যাব ফোর্সেস এর মনোগ্রাম যুক্ত করে এবং ০১৭৭৭ (র‌্যাব এর সরকারি নাম্বারের সাথে সামঞ্জস্যপূর্ণ), এই সিরিজের একটি মোবাইল নাম্বার সংগ্রহ করে যেন হঠাৎ করে দেখলে র‌্যাব এর সরকারী মোবাইল নাম্বার মনে হয়। নিজেই হোয়াটসঅ্যাপ ও কন্টাক্টে AD Operations, RAB H/Q লিখে তা সেইভ করেন। পরবর্তীতে উক্ত নাম্বার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ওয়ারেন্ট ও মামলার কথা বলে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম জেলার বিভিন্ন রাজনৈতিক ও জনপ্রতিনিধি ব্যক্তিবর্গকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চট্টগ্রামের র‌্যাব কর্মকর্তার পরিচয়ে প্রতারনার চেষ্টা করে।
সর্বশেষ তিনি ভুক্তভোগী জনাব আবু সুফিয়ানকে হোয়াটসঅ্যাপে ক্ষুদেবার্তা প্রেরন করে মামলা ও গ্রেফতারি পরোয়ানার হুমকি প্রদান করলে তিনি র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। র‌্যাব-৭, চট্টগ্রাম র‌্যাব ফোর্সেস এর ভাবমূর্তির বিষয়টি বিবেচনা করে অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে উক্ত প্রতারককে আটকের জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই প্রেক্ষিতে গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত প্রতারক চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন হাজীর পোলস্থ এলাকার একটি বসতবাড়ীর ২য় তলা বিল্ডিং এ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১০ মার্চ ২০২৩ খ্রি. তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিয়াদ বীন সেলিম (২৪), পিতা- মোঃ সেলিম উদ্দীন, সাং- পাইকপাড়া, পটিয়া পৌরসভা, চট্টগ্রাম এ/পি- হাজীরপোল, ০৪নং ওয়ার্ড, থানা- চান্দগাঁও, চট্টগ্রাম মহানগর’কে প্রতারনার কাজে ব্যবহিত বিভিন্ন প্রকার আলমতসহ গ্রেফতার করেত সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে তার ব্যবহার্য জিনিসপত্র পরীক্ষা করলে সেনাবাহিনীর ক্যামোফ্লাজ রঙ এর একটি ব্যাগের মধ্যে থেকে ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
এছাড়াও অন্যান্য ব্যাগ হতে প্রতারণার কাজে ব্যবহৃত নকল পরিচয়পত্রসহ অন্যান্য আলামত জব্দ করা হয়। এছাড়াও তার আচরন ও মোবাইল পরীক্ষা করে দেখা যায় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাব কর্মকর্তা পরিচয় দিয়ে পন্য অর্ডার করেন এবং বিনামুল্যে পাওয়ার চেষ্টা করেন। সে বিবাহিত ও সন্তানের জনক হওয়া স্বত্তেও ১ম স্ত্রীর অগোচরে ২য় বিয়ে করেন। তিনি চারিত্রিকভাবে অস্থিতিশীল। তার বিরুদ্ধে ইতোপূর্বে চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানায় নারী-নির্যাতনের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 14 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 3 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক