হোম
চট্টগ্রাম

চট্টগ্রামের মেয়র: প্রধানমন্ত্রীকে নোবেলবঞ্চিত করতে আবরার হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০১৯ ৮:২৪ পূর্বাহ্ণ

ctg-mayor-mknewsbd

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে নোবেল পুরস্কার না পান, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতি উৎসাহীরা এই কাজ করেছেন বলে মন্তব্য করেন তিনি। চট্টগ্রাম নগরের হালিশহরে আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নাছির উদ্দীন বলেন, ‘ঢাকায় আবরার হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। তাঁকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এটা যাঁরা করেছেন, তাঁদের কাছে তো দলের কোনো নির্দেশনা ছিল না। তাঁরা অতি উৎসাহী হয়ে করেছেন। এখন খুঁজে বের করতে হবে তাঁদের দিয়ে এ কাজটা কেউ করিয়েছেন কি না। কারণ, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটিও সক্রিয়ভাবে বিবেচনায় ছিল। যেদিন নোবেল কমিটি নোবেল প্রাইজ ঘোষণার জন্য বসেছে, সেদিন কিন্তু এ কাজটি হয়েছে। এখানে তো দুরভিসন্ধি থাকতে পারে। ষড়যন্ত্র, চক্রান্ত থাকতে পারে। যাতে উনি নোবেল প্রাইজটা না পান।’ আবরার হত্যার পর প্রধানমন্ত্রী দ্রুত ব্যবস্থা নিয়েছেন উল্লেখ করে মেয়র নাছির বলেন, কাউকে বাদ দেওয়া হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কী করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন, দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। তারপরও এটি নিয়ে রাজনীতি হচ্ছে।

শিবির-ছাত্রদলকে ইঙ্গিত করে মেয়র আ জ ম নাছির বলেন, একই গোষ্ঠী আন্দোলন করছে। কোটা আন্দোলনে প্রমাণ হয়েছে, এগুলো করা করেছে। শিবির-ছাত্রদলের নেতা-কর্মীরা সম্পৃক্ত ছিল। এটাতেও তাই হচ্ছে। সভায় মেয়র দাবি করেন, বাংলাদেশের তুলনায় আমেরিকা-কানাডায় অপরাধ বেশি সংঘটিত হয়। এগুলো মুখের কথা নয়। প্রমাণিত সত্য। চট্টগ্রামে জলাবদ্ধতা, যানজট ও পানি সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছেন বলে মন্তব্য করেন মেয়র আ জ ম নাছির। তিনি বলেন, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সময় লাগছে। তাই কিছুদিন উন্নয়নের প্রসববেদনা সহ্য করতে হবে। নিরাপদ ও বসবাসযোগ্য নগরের জন্য সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। চট্টগ্রাম নগরের বন্দর, হালিশহর, ইপিজেড ও পতেঙ্গার পাঁচটি ওয়ার্ডের স্থানীয় সমস্যা নিয়ে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম। সভায় সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 14 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 14 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 14 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক