হোম
আন্তর্জাতিক

গবেষকদের মতে করোনাভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি কতোখানি?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মার্চ, ২০২০ ৯:৪৩ পূর্বাহ্ণ

kevin-19-mknewsbd

ফাইল ছবি

৫০টিরও বেশি দেশে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। করোনাভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি কতোখানি? বলা কঠিন। তবে গবেষকদের মতে প্রতি এক হাজার জনে ৫ থেকে ৪০ জনের মৃত্যু হতে পারে। ধারণা করা হয় সবচেয়ে কাছাকাছি অনুমান হচ্ছে এক হাজার জনে ৯ জন। অর্থাৎ এক শতাংশ। তবে এই মৃত্যু অনেক কিছুর ওপর নির্ভর করে আক্রান্ত ব্যক্তির বয়স, নারী না পুরুষ, স্বাস্থ্য ভালো না খারাপ এবং আক্রান্ত ব্যক্তি যে দেশের সেখানে স্বাস্থ্য ব্যবস্থা কেমন ইত্যাদি। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু হওয়ার ঝুঁকি কতোটা সেটা নিরূপণ করা পিএইচডি গবেষণার মতোই কঠিন। অনেক ক্ষেত্রেই হয়তো এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাবে না। কারণ সামান্য কিছু উপসর্গ দেখা দিলে অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না। করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের মধ্যে ঠিক কতো মানুষ মারা যাচ্ছে সেবিষয়ে বিশ্বের একেক জায়গা থেকে একেক রকম হিসেব পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটির ধরনে ভিন্নতার কারণে মৃত্যুর হার যে একেক জায়গায় একেক রকমের হচ্ছে সেটা নিশ্চিত করে বলা যাবে না। বরং ব্রিটেনে ইমপেরিয়াল কলেজের এক গবেষণা বলছে, এই ভাইরাসটি শনাক্ত করার ক্ষেত্রে একেক দেশের ক্ষমতার ওপর মৃত্যুর এই হার কম বেশি হওয়া নির্ভর করছে। কোনো দেশে যদি সংক্রমণের হিসেব ঠিক না হয় তখন সেদেশে মৃত্যুর হার বেশি মনে হবে। কারণ আক্রান্তদের মধ্যে কারও মৃত্যু হলে সেটা হিসেবের বাইরেই থেকে যাবে।

লন্ডনের একটি বিশেষ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

লন্ডনের একটি বিশেষ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসব সীমাবদ্ধতার কথা মাথা রেখেও বিজ্ঞানীরা করোনাভাইরাসে মৃত্যুর হারের একটি চিত্র খুঁজে বের করার চেষ্টা করেছেন। যাদের শরীরে সামান্য কিছু উপসর্গ দেখা দিয়েছে এরকম ব্যক্তি, যেমন চীন থেকে ফিরিয়ে আনা লোকজনকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুধু তাদের হিসাব থেকে যদি মৃত্যু হার নির্ণয় করা হয় তাহলে এক রকমের চিত্র পাওয়া যাবে। আবার যদি শুধু চীনের হুবেই প্রদেশ থেকে পাওয়া তথ্য বিবেচনা করা হয় তাহলে হিসেবটি হবে আরেক রকমের। কারণ চীনের অন্যান্য এলাকা থেকে এই প্রদেশে মৃত্যুর হার অনেক বেশি। একারণে বিজ্ঞানীরা সুনির্দিষ্ট কোনো হারের কথা বলেন নি। তারা বলেছেন, মৃত্যুর হার হতে পারে ১০০০ জনে ৫ থেকে ৪০। কিন্তু এ থেকেও মৃত্যুর প্রকৃত চিত্র পাওয়া যায় না। তবে করোনাভাইরাসে আক্রান্ত হলে কিছু কিছু মানুষের মৃত্যুর ঝুঁকি বেশি: বয়স্ক, অসুস্থ ব্যক্তি, এবং পুরুষ। চীনে আক্রান্ত ৪৪,০০০ মানুষের তথ্য বিশ্লেষণ করে বলা হচ্ছে, মধ্য বয়সী মানুষের চেয়ে বয়স্ক মানুষের মৃত্যুর ঝুঁকি ১০ শতাংশ বেশি। মৃত্যুর হার সবচেয়ে কম ৩০ বছরের কম বয়সী লোকজনের মধ্যে। এরকম ৪,৫০০ জনের মধ্যে মারা গেছে আট জন। এছাড়াও যাদের ডায়াবেটিস আছে, আছে উচ্চ রক্তচাপ অথবা হৃৎপিণ্ড কিম্বা ফুসফুসের সমস্যা তাদের মধ্যেও করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকি অন্তত পাঁচ গুণ বেশি। এছাড়াও নারীর তুলনায় পুরুষের মধ্যেও সামান্য বেশি এই মৃত্যুর হার।

৫০টিরও বেশি দেশে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে।

৫০টিরও বেশি দেশে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি কতোখানি? বলা কঠিন। তবে গবেষকদের মতে প্রতি এক হাজার জনে ৫ থেকে ৪০ জনের মৃত্যু হতে পারে। ধারণা করা হয় সবচেয়ে কাছাকাছি অনুমান হচ্ছে এক হাজার জনে ৯ জন। অর্থাৎ এক শতাংশ। তবে এই মৃত্যু অনেক কিছুর ওপর নির্ভর করে আক্রান্ত ব্যক্তির বয়স, নারী না পুরুষ, স্বাস্থ্য ভালো না খারাপ এবং আক্রান্ত ব্যক্তি যে দেশের সেখানে স্বাস্থ্য ব্যবস্থা কেমন ইত্যাদি। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যু হওয়ার ঝুঁকি কতোটা সেটা নিরূপণ করা পিএইচডি গবেষণার মতোই কঠিন। অনেক ক্ষেত্রেই হয়তো এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়া যাবে না। কারণ সামান্য কিছু উপসর্গ দেখা দিলে অনেকেই ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না। করোনাভাইরাসে আক্রান্ত লোকজনের মধ্যে ঠিক কতো মানুষ মারা যাচ্ছে সেবিষয়ে বিশ্বের একেক জায়গা থেকে একেক রকম হিসেব পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাসটির ধরনে ভিন্নতার কারণে মৃত্যুর হার যে একেক জায়গায় একেক রকমের হচ্ছে সেটা নিশ্চিত করে বলা যাবে না। বরং ব্রিটেনে ইমপেরিয়াল কলেজের এক গবেষণা বলছে, এই ভাইরাসটি শনাক্ত করার ক্ষেত্রে একেক দেশের ক্ষমতার ওপর মৃত্যুর এই হার কম বেশি হওয়া নির্ভর করছে। কোনো দেশে যদি সংক্রমণের হিসেব ঠিক না হয় তখন সেদেশে মৃত্যুর হার বেশি মনে হবে। কারণ আক্রান্তদের মধ্যে কারও মৃত্যু হলে সেটা হিসেবের বাইরেই থেকে যাবে আবার এর উল্টোটাও হতে পারে।

করোনাভাইরাস ঠেকাতে যুক্তরাজ্যে অনেকেই মাস্ক পরে ঘর থেকে বের হচ্ছেন। এগুলোর একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত এবং একারণে প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষের ব্যাপারে এই মৃত্যুর হার সমানভাবে প্রযোজ্য নয়। করোনাভাইরাসের কারণে চীনে ৮০ বছর বয়সী মানুষের মধ্যে মৃত্যুর হার যতো হবে ইউরোপ অথবা আফ্রিকার কোনো দেশে এই একই বয়সী মানুষের মধ্যে মৃত্যুর হার ততো হবে না। আক্রান্ত হওয়ার পর কী ধরনের চিকিৎসা পাওয়া যাচ্ছে তার ওপরেও এই হার নির্ভর করে।
অর্থাৎ ভাইরাসের প্রকোপ মহামারী হিসেবে রূপ নিলে এটি মোকাবেলায় সেখানে কী ধরনের স্বাস্থ্য ব্যবস্থা আছে তার কারণেও মৃত্যুর হার কম বেশি হতে পারে। মৃত্যুর এই হার তুলনা করাও কঠিন কারণ ঠাণ্ডা ও সর্দি কাশি দেখা দিলেও অনেকে ডাক্তারের কাছে যান না। ফলে ঠিক কতো জনের আসলে সর্দি কাশি হয় অথবা কতো জন নতুন ভাইরাসে আক্রান্ত হন তার সঠিক হিসেবও নিরূপণ করা সম্ভব হয় না। কিন্তু তারপরেও ফ্লুর কারণে প্রত্যেক শীতেই মানুষের মৃত্যু হচ্ছে। তবে আশা করা হচ্ছে, সময়ের সাথে সাথে বিজ্ঞানীরা একটি পরিষ্কার চিত্র খুঁজে বের করতে পারবেন যে করোনাভাইরাসের কারণে কোন ধরনের মানুষের মধ্যে মৃত্যুর ঝুঁকি বেশি হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, হাত ধুয়ে এবং যাদের কাশি হয়েছে কিম্বা হাঁচি দিচ্ছে তাদেরকে এড়িয়ে চলার মাধ্যমে এই ভাইরাসের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 11 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 12 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 13 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 18 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক