admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২১ ৮:২৬ অপরাহ্ণ
গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ২০৩, শনাক্ত ১২ সহস্রাধিক। দেশে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২০৩ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা কম। আগের ২৪ ঘণ্টায় ২২০ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ হাজার ৮৪২ জনে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১২ হাজার ১৯৮ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা কম। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৭৬৮ জন, যা ছিল এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্ত।
এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জনে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়েছে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩ হাজার ৬৩১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ হাজার ৭৫৫টি।
এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ লাখ ৫৬ হাজার ৯৮৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ২১ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩২ জন পুরুষ এবং ৭১ জন নারী। এর মধ্যে ১৪ জন বাড়িতে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৪৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৯ জন ১৬৭ জন।
প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||