হোম
জনদুর্ভোগ

কুড়িগ্রামে রমনা লোকাল ট্রেন চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ ও শাটল ট্রেন অবরোধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধিঃ করোনার সময় বন্ধ হওয়া পার্বতীপুর-রমনা বাজার রুটে চলাচলকৃত রমনা লোকাল ট্রেন পুনঃচালু ও কুড়িগ্রাম স্টেশনের জন্য কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে বিক্ষোভ সমাবেশ ও রংপুর এক্সপ্রেসের কানেক্টিং শাটল ট্রেন অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। ২৬ অক্টোবর সন্ধ্যা ৬.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, রমনা লোকাল ট্রেন বাস্তবায়ন কমিটি, রমনা লোকাল ট্রেনের সুবিধাভোগী ব্যবসায়ী ও টগরাইহাটের বীরমুক্তিযোদ্ধাগণের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও শাটল ট্রেন অবরোধ কর্মসূচী পালিত হয়।

আয়োজক কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো: আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী অধ্যাপক মো: আব্দুল কাদের এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজ, জেলা গণকমিটির আহ্বায়ক প্রভাষক জাকির হোসেন, সদস্য সচিব শামসুজ্জামান সরকার সুজা, রাজারহাট উপজেলা শাখার সভাপতি খন্দকার আরিফ, রমনা লোকাল বাস্তবায়ন কমিটির সভাপতি মোঃ মীর মোশারফ হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক প্রভাষক এটিএম এটম মন্ডল, রমনা লোকাল ট্রেনের সুবিধাভোগী ব্যবসায়ী আব্দুল লতিফ, স্থানীয় বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা বদরুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, করোনাকালে সারাদেশের ন্যায় পার্বতীপুর টু রমনা বাজার রুটে চলাচলকৃত রমনা লোকাল ট্রেনটিও বন্ধ হয়ে যায়।কিন্তু পরবর্তীতে দেশের সকল ট্রেন চালু হলেও অদৃশ্য কারণে রমনা লোকাল ট্রেনটি অদ্যবধি চালু হয় নাই। দারিদ্রপীড়িত কুড়িগ্রামের দরিদ্র মানুষের প্রাণের বাহন রমনা লোকাল ট্রেন পুনঃচালুর দাবীতে ইতোমধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপি ও গণস্বাক্ষর প্রদান করা হলেও কর্তৃপক্ষ কোন কর্ণপাত করেননি। অপরদিকে কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম জেলায় শুধুমাত্র একটি স্টেশনে থামে এবং সেখান থেকে চলে যায়। কুড়িগ্রাম জেলার জন্য টিকিট বরাদ্দ চাহিদার চেয়ে অনেক কম যা কুড়িগ্রামের সঙ্গে রেল কর্তৃপক্ষের বিমাতাসুলভ আচরণ ছাড়া আর কিছুই নয়।

বক্তারা আরো বলেন, কুড়িগ্রামের সঙ্গে রেল কর্তৃপক্ষের বিমাতাসুলভ আচরণের প্রতিবাদে এবং রমনা লোকাল ট্রেন পুনঃচালু ও কুড়িগ্রামের জন্য কুড়িগ্রাম এক্সপ্রেসের আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে আজ বিক্ষোভ সমাবেশ ও শাটল ট্রেন অবরোধ কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে এবং দাবী বাস্তবায়নে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ কর্মসুচী সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে কর্তৃপক্ষ ন্যায্য দাবী বাস্তবায়নে আবারও টালবাহানা করলে অদূর ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।

জানা যায়, টগরাইহাট স্টেশন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সন্ধ্যা ৬.০০ টায় পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভা চলাকালে রংপুর এক্সপ্রেসের কানেক্টিং শাটল ট্রেন কাউনিয়া স্টেশন থেকে ছেড়ে এসে কুড়িগ্রাম স্টেশনে পৌঁছার পর ঢাকাগামী যাত্রীদের নিয়ে কাউনিয়া স্টেশনে ফেরার পথে আন্দোলনকারীরা টগরাইহাট স্টেশনে শাটল ট্রেনটি আটিকিয়ে প্রায় পঁচিশ মিনিট অবরোধ করে রাখে এবং ইঞ্জিনের সামনে রেললাইনে শুয়ে শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ করতে থাকে।

কর্তৃপক্ষের বরাতে শাটল ট্রেনের পরিচালকের রমনা লোকাল ট্রেন পুনঃচালুর আশ্বাসে আন্দোলনকারীরা কর্মসূচী সমাপ্ত ঘোষণা করে। প্রায় পঁচিশ মিনিট বিলম্বে শাটল ট্রেনটি কাউনিয়া স্টেশনের উদ্দেশ্যে টগরাইহাট স্টেশন ছেড়ে যায়। বিক্ষোভ সমাবেশ ও শাটল ট্রেন অবরোধ কর্মসূচীতে রিক্সা চালক, ভ্যান চালক, কুলি-মজুরসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহস্রাধিক মানুষ অংশ গ্রহন করে।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 11 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক