হোম
নির্বাচিত কলাম

করোনা এবং সোসাল ডিসট্যান্সিং ও ঠাকুরগাঁও কালিবাড়ী বাজার। 

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ এপ্রিল, ২০২০ ৭:৪১ পূর্বাহ্ণ

Thak-Abu-Mohiuddin-mknewsbd

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ এ্যাডভোকেট আবু মহী উদ্দীনঃ  ৩ ফুট দুরে থাকতে হবে, মানে গায়ে গায়ে লাগানো যাবেনা। হাতে না ধরে যত কাজ করা যায় তত ভাল। কোন কারণে হাত দিয়ে কোন জায়গা ধরলেই হাত সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। কাপড় কাচা সাবান দিয়ে হাত ধুলেই উপকার বেশি। ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে তার মানে ভালো করে হাত ধুতে হবে। মুখে মাস্ক পড়তে হবে। হাঁচির সৌজন্য শিখতে হবে। মুখে বা চোখে হাত যাতে না লাগাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ঘন ঘন পানি খেতে হবে অর্থাৎ গলাটা ভিজা রাখতে হবে। একটু গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে। বাইরে থেকে আসলে নিরাপত্তার স্বার্থে পরিধেয় কাপড় চোপড়গুলো ছাড়তে হবে এবং ধুয়ে দিতে হবে। কারো সাথে হান্ডশেক কোলাকুলি থেকে বিরত থাকতে হবে। মাছ ,মাংশ, ডিম ভালো করে সিদ্ধ করতে হবে। বাইরে ঘোরাঘুরি করা যাবেনা। বিষয়গুলি যদি বিশ্লেষন করা হয় তাহলে দেখা যাবে কোন বিষয়টিই কঠিন নয় , আয়ত্বের বাইরেও নয় আবার ব্যয়বহুলও নয়। যে অসুখের কোন ঔষধ নাই। বিনা খরচে আমরা দুর্যোগ থেকে বাঁচাতে পারি। যদি করোনা দেশে না আসতো বা না থাকে তাহলেও এই কাজগুলো করা দরকার নিজেদের পরিস্কার পরিচ্ছন্নতার প্রয়োজনে। পরিস্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরই লাভ।

ভাবতে খুবই অবাক লাগে হাত ধোয়ার জন্য আর্মি নামিয়ে বলাতে হয়। ৩ ফুট দুরে থাকেন সে কথা বলতে আর্মি , পুলিশ, বিজিবি, র‌্যাব ,ডি.সি ,ম্যাজিস্রেট লাগে। তারা সরকারি দায়িত্ব পালন করলেও তারা কিন্তু আমাদের ভালর জন্যই পরিশ্রমটা করছেন। এমনতো হতো পারতো তারা বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করতে পারতেন। নিজেদের নিরাপত্তার জন্য নিজেরা অনুশীলন করতেন। একবার ভাবুনতো সবাই চাচ্ছেন আপনি , আমরা ভালো থাকি। আর আমরা কি করছি ? কথা মানছিনা। ডি.সি মজিস্রেট পুলিশের কথা গা সওয়া হয়েছে। আর্মিরা বললে একটু নড়েচড়ে আবার আগের অবস্থায় ফিরে আসছি। কালিবাড়ী বাজারে যান। আমাদের কালিবাড়ী বাজারের সমস্যা হলো সবজির দোকানদারগুলো একটু বেয়ারা টাইপের। কালিবাড়ী বাজার এমনিতে উচ্চমুল্যের বাজার। কেউ কেউ ডাকাতের বাজারও বলে। সব জিনিসের দাম বেশী। নিজেদের একটা করে দোকান আছে। সেই নির্ধারিত দোকানটি ষ্টোর হিসাবে মালামাল রাখে। আর বিক্রির মালামাল রাস্তার উপরে রাখে। একজন মানুষও ভালভাবে চলাফেরা করতে পারেনা। অবশ্য এবিষয়টি দেখার কেউ নেই। বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার কয়েকদিনে মধ্যে একটা পদক্ষেপ নিয়েছিলেন। আমরা যারা বাজার করতে যেতাম তারা বেশ স্বাচ্ছন্দ বোধ করেছিলাম। তবে তা মাত্র কদিন। এর পর ধার ক্ষয়ে গেল। তার কারণ হতে পারে তিনি বিরোধী দলের মেয়র।

দোকানদাররা সরকারি দলের ছত্রছায়ার লোকবা তার চেয়েও শক্তিশালীঅন্তত মেয়রের চেয়েতো বটেই। নাগরিক হিসাবে প্রশ্ন হলো আপনি জানেন সরকারি দলে ক্ষমতার সময় বিরোধী দলের মেয়র হিসাবে আপনি ও সব করতে পারবেননা তাহলে ভোটে দাঁড়ালেন কেন ? এখনই জনপ্রিয়তা প্রমান করে লাভ কি ? জনপ্রিয়তা যদি কাজে লাগানো না যায়। আবার সরকারি দলকে বলি আপনারা জিতলেননা কেন ? তাহলেতা আমাদের ভোগান্তিটা কম হতো। নিজেরা জিতলেননা ,বিরোধী মেয়রকে কাজ করতে দিলেনা। অবশ্য বলবেন যে কাজ করার কোন দক্ষতা এই মেয়রের নাই। এ কথ বলা যাবে হয়তো। তবে আমরা তা বুঝতে চাইবো না। এসব কাজ করতে দিবেননা তো নিজেরা করেন। জেলা প্রশাসনের কাছে আবেদন করোনা নিয়ন্ত্রনে আপনার টিমের দায়িত্ব পালনে সত্যিই ট্রিমেন্ডাস সার্ভিস আমরা পাচ্ছি। যারা যে ভাবেই বলুক বা ভাবুক , নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পরিবার পরিজন ছেড়ে ঠাকুরগাঁ জেলাকে করোনা মুক্ত রাখার আপ্রান চেষ্টা করছেন।

আমরা ঠাকুরগাঁও বাসী আপনার টিমকে সেলুট করি। দয়া করে কালিবাড়ী বাজারের বিষয়টি নজরে এনে ব্যবস্থা নিন। না হলে নারায়নগঞ্জ থেকে যারা যে আশংকা নিয়ে এসেছে , তারা হয়তো এক জয়গায় বন্দি আছে। আর কালিবাড়ী বাজারের ক্রেতারা তার চেয়েও বেশী ক্ষতির কারন হতেও পারে কেননা সে বাজারে তো গোটা ঠাকুরগাঁও বাসী যাতায়ত করছে। যত ব্যবস্থা নেওয়া হয়েছে , সব কিছু ভেস্তে যেতে পারে এক মাত্র কালিবাড়ী বাজারের কারণে। এ কাজে কোন অর্থ ব্যয় হবেনা। আইন শৃংখলা বাহিনীর লোক যাবে , নির্দেশ হবে এক ঘন্টার মধ্যে নিজনিজ ঘরে দোকান চলে যাবে , ফুটপাথ আর রাস্তা ফাঁকা হবে। এর পরের ঘন্টার মধ্যে রং দিয়ে সার্কেল তৈরি কবে। এই অবস্থার কোন পরিবর্তন হবেনা। বিকালেও না। এর পর আইন শৃংখলা বাহিনী কোন ক্রেতা বা দোকানদার সোসাল ডিসট্যান্সিং না মানলে জরিমানা শুরু করবে। ঠাকুরগাঁও শহরের বৃহত্তর স্বার্থে এই কাজটা এখন বার্নিং ইসু। বিষয়টি শুধু কালিবাড়ী বাজার নয় যে কোন বাজারের ক্ষেত্রে প্রযোজ্য।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 48 minutes আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 1 hour আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 2 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 2 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 7 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 7 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 17 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 21 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 24 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক